‘তোমরা মারামারি করে এক সময় মার খাইছ, আরেক সময় দিছ। এরপর ওদের মার দিবা তার পর আমার জন্য খাবার-দাবারের ব্যবস্থা করবা’- এমন একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ফরিদপুরজুড়ে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। শনিবার বিকালে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুরিয়া ইউনিয়নের চরভাটপাড়া গ্রামে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে এমন কথা বলেন ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। তার এ মন্তব্যটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়। নিজ দলের প্রতিপক্ষের ওপর এমন হামলার উসকানি দেওয়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির একাংশের নেতা-কর্মীরা। অনেকেই তাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। জানা গেছে, ফরিদপুর-১ আসনে বিএনপির দুটি গ্রুপ বিদ্যমান। একটি গ্রুপের নেতৃত্ব দেন সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম এবং অন্য গ্রুপটির নেতৃত্ব দেন বোয়ালমারী উপজেলা বিএনপির সহসভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু। দীর্ঘদিন ধরে এ আসনের তিনটি উপজেলাতেই দুটি গ্রুপ বিরাজমান। সদ্যসমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে শামসুদ্দিন মিয়া ঝুনু ও খন্দকার নাসিরুল ইসলাম বিএনপির মনোনয়ন চেয়েছিলেন। পরে খন্দকার নাসিরুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়। যদিও সে নির্বাচনে খন্দকার নাসিরুল ইসলাম জামায়াত প্রার্থীর কাছে পরাজিত হন। পরাজিত হওয়ার পর খন্দকার নাসিরুল ইসলাম তার পরাজয়ের জন্য ঝুনু গ্রুপকে দায়ী করেন। জাতীয় সংসদ নির্বাচনের আগে বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় এ দুটি গ্রুপের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। এসব সংঘর্ষে একজন নিহতসহ কয়েক শ নেতা-কর্মী আহত হন। সে সময় একে অন্যকে অবাঞ্ছিত ঘোষণা করে একাধিক লাঠি মিছিলসহ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলামের প্রকাশ্য ঘোষণায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে শামসুদ্দিন মিয়া জুনু গ্রুপের কর্মী-সমর্থকরা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক নেতা জানান, খন্দকার নাসিরুল ইসলাম আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে রাজনীতি করে যাচ্ছেন। বিএনপির ত্যাগী নেতাদের মাইনাস করে তিনি তার অনুগত ব্যক্তিদের দিয়ে দল চালানোর চেষ্টা করছে। তার বিরুদ্ধে থাকায় বিভিন্ন সময় কয়েক শ নেতা-কমীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করিয়েছে। খন্দকার নাসিরুল ইসলামের লাগাম টানা না গেলে ফরিদপুর-১ আসনে বিএনপি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়ে কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে একটি চক্র অপপ্রচার চালাচ্ছে। আমাকে বিতর্কিত করতে চক্রটি মিথ্যা অপপ্রচারে নেমেছে। আমি এ ধরনের অপপ্রচারের নিন্দা জানাই।
শিরোনাম
- বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
- বাবার হাত ধরে রোনালদোর গোল ‘দেখল’ দৃষ্টিহীন শিশু, ভিডিও ভাইরাল
- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী
- ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
- যুক্তরাষ্ট্রে কেপ ভার্দিয়ানদের আনন্দে গোলাগুলিতে আহত ৪
- অনুশীলনে দুই ফুটবলারের মারামারি, তবুও খুশি পানামা কোচ
- ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়
- জাবিতে ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট পাশ
- পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
- নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধের জেরে গুলি, আহত ৬
- রায়পুরের ৫ খুন: কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে গুরুত্ব দিচ্ছে পুলিশ
- পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, আহত ১
- গোবিন্দগঞ্জে পুকুরে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
- ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী
- মালয়েশিয়ায় ড্রোনের সহায়তায় অভিযানে ৩২ অভিবাসী আটক
- সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যু ‘দুলাভাই’ বাহিনীর বন্দুকযুদ্ধ, নিহত ১
- হবু স্বামীকে দুর্গ থেকে ফেলে হত্যা: ‘অপরাধী মেয়ে হলেও শাস্তি চায় পরিবার
- ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে পাগলা মসজিদে চিঠি
- শেষ বাঁশিতে হতাশ ইরান, বিশ্বকাপে বাঁচার শেষ আশা যেভাবে এখন অন্যদের হাতে
প্রকাশ:
০০:০০, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
আপডেট:
০২:২২, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
ভিডিও ভাইরাল
‘ওদের মার দিবা তারপর আমার জন্য খাবারের ব্যবস্থা করবা’
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম