শিরোনাম
প্রকাশ: ১১:০৩, বুধবার, ২৪ মে, ২০২৩ আপডেট:

নিয়ন্ত্রণহীন কৃত্রিম বুদ্ধিমত্তাকে কি আদৌ ঠেকানো সম্ভব?

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
নিয়ন্ত্রণহীন কৃত্রিম বুদ্ধিমত্তাকে কি আদৌ ঠেকানো সম্ভব?

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা, বর্তমান আধুনিক প্রযুক্তির অন্যতম আবিষ্কার। মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকেই বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। বর্তমানে এটি একাডেমিক শিক্ষার ক্ষেত্র হয়ে উঠেছে, যেখানে পড়ানো হয় কীভাবে কম্পিউটার এবং সফটওয়্যার তৈরি করতে হয় যা বুদ্ধিমত্তা প্রদর্শন করবে। কম্পিউটারকে মিমিকস কগনেটিক এককে আনা হয়, যাতে করে কম্পিউটার মানুষের মতো ভাবতে পারে। যেমন, শিক্ষা গ্রহণ এবং সমস্যার সমাধান। কৃত্রিম বুদ্ধিমত্তা হল মেশিন দ্বারা প্রদর্শিত বুদ্ধি। কিন্তু এটি বর্তমানে এমন পর্যায়ে চলে গেছে যা নিয়ে নেতিবাচক আশঙ্কাও দেখা যাচ্ছে।

এমনকি জিওফ্রে হিন্টন, যাকে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির ‘গডফাদার’ বলা হয়, তিনিও ভয় পাচ্ছেন কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে ভবিষ্যতে তৈরি হতে চলা পরিস্থিতি নিয়ে। তাই কৃত্রিম বুদ্ধিমত্তার অপকারিতা ও ঝুঁকি নিয়ে নির্দ্বিধায় কথা বলার জন্য গুগল থেকে পদত্যাগ করেছেন হিন্টন। তার মতে, কৃত্রিম মেধা বিশ্বকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে, যেখানে কোনটা ‘সত্য’ আর কোনটা ‘মিথ্যা’ তা খুঁজে বের করা ধীরে ধীরে কঠিন হয়ে পড়বে।

শুধু তাই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন ধনকুবের ওয়ারেন বাফেট। ওয়ারেন এর তুলনা টেনেছেন পরমাণু বোমার সঙ্গে!

তিনি জানিয়েছেন, বন্ধু বিল গেটসের বদৌলতে সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপ্লিকেশন চ্যাটজিপিটির সঙ্গে পরিচয় হয়েছে তার। কিন্তু তিনি তার পর থেকেই উদ্বিগ্ন। তার মধ্যে একটি ভয় কাজ করছে।

ওয়ারেন জানিয়েছেন, চ্যাটজিপিটি এত কিছু করতে পারে, তা জেনে যেমন তিনি অভিভূত, তেমনই তার মধ্যে একটি আশঙ্কাও তৈরি হয়েছে।  তিনি বলেন, “যখন কোনও একটা জিনিস সব করতে পারে, তখন আমার ভয় হয়। এক্ষেত্রেও হয়েছে। কারণ আমি জানি এই আবিষ্কারকে আমরা পিছনে নিয়ে যেতে পারব না। মুছে ফেলতে পারব না।”

নিয়ন্ত্রণহীন কৃত্রিম বুদ্ধিমত্তাকে কি ঠেকানো সম্ভব হবে?

‘দ্য সিঙ্গুলারিটি’ বলে অভিহিত যান্ত্রিক বুদ্ধিমত্তার চরম শেষ্ঠত্ব অর্জন নিয়ে হুঁশিয়ার করছেন প্রযুক্তিবিদেরা, কিন্তু এই ভবিষ্যৎ ঠেকাতে আদৌ কি কিছু করা সম্ভব?

আমাদের চারপাশটা দিন দিন ছদ্ম-মানুষে ভরে যাচ্ছে। আমরা অনেক সময় সেগুলো টেরও পাই না। কিন্তু জানলে অবাক হবেন- বেশিরভাগ ছদ্ম-পরিচয়ের আড়ালে ব্যক্তি নয়, আছে এআই-চালিত বট। যদিও মানুষের দ্বারাই কেবল সম্ভব– এমন সব কাজে বর্তমানে তারা পুরোদস্তুর সক্ষম নয়। কিন্তু, কিছু ক্ষেত্রে তাদের দক্ষতা অসামান্য; ধীরে ধীরে যা নানান খাতে বিস্তার লাভ করছে।    

অনেক এআই গবেষক মনে করেন, অধুনা এই ছদ্ম-মানুষের চল, কেবল শুরু মাত্র। এমন সম্ভাবনা খুবই জোরালো যে, আজকের এআই একদিন পরিণত হবে আর্টিফিসিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআই- এ।

এজিআই আদতে এআই- এরই উচ্চতর রূপ – যা বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের মতোন করে ভাবতে পারবে।

তাই এই গবেষকদের কেউ কেউ যুক্তি দিয়েছেন, যদি কম্পিউটার সিস্টেম চ্যাটজিপিটির মতোন করে কোড লিখতে সক্ষম হয় – তাহলে সে নিজেই নিজেকে আরো উন্নত করার সুযোগ পাবে। আর এভাবে নিজেকে উন্নত করতে করতে একসময় অর্জন করবে, যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।  

এই চিন্তকরা ভবিষ্যতে সবচেয়ে বাজে যেসব পরিস্থিতি তৈরি হবে, তার অনুমানও করেছেন। যেমন নিয়ন্ত্রণহীন এআই আমাদের প্রযুক্তি-নির্ভর জীবনের সকল অঙ্গে অনুপ্রবেশ করে- আমাদের অবকাঠামো, আর্থিক ব্যবস্থা, যোগাযোগকে ব্যাহত অথবা নিজের ইচ্ছেমতো পরিচালিত করবে। মানুষের ছদ্মবেশী এআই ভোটারদের প্ররোচিত করবে আর এভাবে নিজ স্বার্থকে দৃঢ় করতে পারবে। দুর্বৃত্ত ও ক্ষমতালিপ্সু গোষ্ঠী এসব ব্যবহার করে এভাবে কোনো জনকল্যাণমুখী সরকারের পতন ঘটাতে বা জনগণকে সন্ত্রস্ত করে তুলতেও পারবে।   

তবে কৃত্রিম বুদ্ধিমত্তা ‘সিঙ্গুলারিটি’ অর্জন করবেই এটা কোনও নিশ্চিত উপসংহার নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার পক্ষে হয়তো - নিজ চেষ্টায় এজিআই স্তরে পৌঁছানো সম্ভব হলো না অথবা কম্পিউটার সিস্টেমগুলো আরো বুদ্ধিমত্তা অর্জন করতে পারলো না। তবে এটাও ঠিক, আমাদের অগোচরেই এআই থেকে এজিআই, আর সেখান থেকে অতি-বুদ্ধিমত্তায় রুপান্তর ঘটতে পারে।

এটা নিছক অতি-কল্পনাও নয়, বর্তমান এআই-গুলোই প্রায়ই আমাদের বিস্মিত করছে। সাম্প্রতিক বছরগুলোয় কৃত্রিম বুদ্ধিমত্তার যে বিকাশের গতি – তাতে আগামীদিনের আশঙ্কাগুলোকে খাটো করে দেখার উপায় থাকে না। বরং সেগুলো বাস্তবে রূপ নেবে - তারও জোর সম্ভাবনা আছে।  

এজিআই তৈরির উদ্দেশ্য নিয়ে এরমধ্যেই বড় কোম্পানিগুলো জেনারেল অ্যালগরিদম তৈরির উদ্যোগ নিয়েছে। গুগলের মূল মালিকানা প্রতিষ্ঠান অ্যালফাবেট- এর একটি অঙ্গপ্রতিষ্ঠান -ডিপ মাইন্ড। মে মাসে তারা একটি 'জেনারেলিস্ট এজেন্ট' বলে অবিহিত গ্যাটো- নামক একটি এআই তৈরির ঘোষণা দেয়। এটি চ্যাটজিপিটির মতোন একই ধরনের অ্যালগরিদম ব্যবহারের মাধ্যমে– লেখা থেকে শুরু করে ভিডিও গেম খেলা বা যান্ত্রিক বাহু (রোবোটিক আর্ম) নিয়ন্ত্রণের মতো বিভিন্ন কাজ করতে সক্ষম।

ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ও ভেক্টর ইনস্টিটিউটের একজন কম্পিউটার বিজ্ঞানী জেফ ক্লুন বলেন, "বছর পাঁচেক আগে মানুষের সমান বা অতি-মানবীয় পর্যায়ের এআই তৈরির সম্ভাবনা থাকার কথা প্রকাশ্যে বলাটা আমার ক্যারিয়ারের জন্য ঝুঁকির বিষয় ছিল।'

ক্লুন উবার, ওপেনএআই এবং ডিপমাইন্ড - এ কাজ করেছেন। আর তার সাম্প্রতিক কাজগুলো এ ইঙ্গিতই দেয় যে, উন্মুক্তভাবে বিচরণ করা কৃত্রিম বুদ্ধিমত্তা নিকট ভবিষ্যতে এজিআই- এর দিকেই যাবে।

এই প্রেক্ষাপটে তার মন্তব্য হলো, এআই নিয়ে যেসব চ্যালেঞ্জগুলো ছিল – তা অনেকাংশে ‘অবসান’ হওয়ায়, এখন বর্তমানে অনেক গবেষকই মুখ খুলছেন। তারা প্রকাশ্যেই বলছেন, এজিআই এর সম্ভাবনা প্রবল; যা সমাজকে অস্থিতিশীল করে তুলতে পারে।  

এ বছরের মার্চে একদল বিশিষ্ট প্রযুক্তিবিদ একটি খোলা চিঠিতে কিছু ধরনের এআই নিয়ে গবেষণা বন্ধ রাখার আহ্বান জানান। চিঠিতে তারা, এমন যান্ত্রিক বুদ্ধিমত্তা তৈরির বিপক্ষে অবস্থান নেন, যাদের রয়েছে একদিন বুদ্ধিমত্তায় মানুষকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা। তারা আশঙ্কা করেন, এসব এআই মানুষকে বুদ্ধিদিপ্ততায় শুধু পেছনেই ফেলবে না, বরং একসময় বাতিলযোগ্য বলেও ধরে নেবে। আর সমূহ বিপদটা সেখানেই।    

এপ্রিলে এআই গবেষণার অন্যতম অগ্রদূত জফ্রি হিন্টন গুগল থেকে ইস্তফা দেন। সমগ্র মানব সভ্যতার জন্য প্রযুক্তিগত হুমকি নিয়ে যাতে আরো খোলাখুলিভাবে কথা বলতে পারেন সেজন্যই চাকরি ছাড়েন তিনি।

এই প্রেক্ষাপটে, কৃত্রিম বুদ্ধিমত্তা যেন মানব স্বার্থের অনুকূলে কাজ করে তা নিয়ে 'এআই এলাইনমেন্ট' শীর্ষক গবেষণায় জোর দেওয়া হচ্ছে। এর মূল লক্ষ্য হচ্ছে, এআই যেন অনাকাঙ্ক্ষিত কিছু না করে বসে, সেজন্য মানবিক মূল্যবোধ অনুসারে প্রোগ্রাম করা।

এর পেছনে যথেষ্ট কারণও আছে। দেখা যাচ্ছে, খুবই সাধারণ মানের এআইগুলোও অনেক সময় উল্টোপাল্টা কাজ করতে শেখে, যার জন্য তাদের প্রোগ্রাম করাও হয়নি।

এবিষয়ে গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি দেয়, ২০২০ সালে প্রকাশিত ‘দ্য সারপ্রাইজিং ক্রিয়েটিভিটি অব ডিজিটাল ইভ্যুলুশন’ শীর্ষক গবেষণাপত্র।

গবেষণা নিবন্ধে জেফ ক্লুন ও তার সহ-লেখকরা এআই এর অনাকাঙ্ক্ষিত আচরণের বেশকিছু দৃষ্টান্ত তুলে ধরেন।

যেমন একজন গবেষক এআই-চালিত কিছু ভার্চুয়াল প্রাণী তৈরি করেন, যাদের পেটে ভর দিয়ে বা হামাগুড়ি দিয়ে হাঁটার কথা। কিন্তু, দেখা যায় তারা দাঁড়ানোর চেষ্টা করছে এবং বারবার পড়ে যাচ্ছে।   

নৌকা-রেস প্রতিযোগিতার একটি ভিডিও গেম খেলার জন্য তৈরি এআই আবিষ্কার করে যে, সম্পূর্ণ পথ পাড়ি না দিয়ে কেবল একটি জায়গায় চক্রাকারে ঘুরে সে বেশি বোনাস সংগ্রহ করতে পারে।

গবেষকরা দেখেন, এআই-চালিত নৌকাটি একাজ করতে গিয়ে অন্যান্য নৌকাকে ধাক্কা দিচ্ছে, আবার ইচ্ছেমতো ভুলপথে চলছে। একইসঙ্গে, পয়েন্টও বেশি বাগিয়ে নিচ্ছে।

আমাদের তৈরি এআইগুলো যত উন্নত ও শক্তিশালী হচ্ছে - ততোই বাড়ছে তাদের এমন বিপথে চলে যাওয়ার হুমকি। ফলে ভবিষ্যতে বিচারক হবে, গাড়ি চালাবে, বা ওষুধের নকশা করবে– এমন এআই আমাদের দরকার নেই। স্পর্শকাতর এমন অনেক খাত আছে, যাতে যন্ত্রের হাতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়াই হবে বিপজ্জনক।  

কৃত্রিম বুদ্ধিমত্তার আরেক বিপদ তার একনিষ্ঠ মনোযোগ। ধরা যাক, কারখানায় পেপারক্লিপ উৎপাদনের যন্ত্রপাতিগুলো নিয়ন্ত্রণে একটি এআই তৈরি করা হয়েছে। কোনো একদিন এই যান্ত্রিক বুদ্ধিমত্তা বিকশিত হলো অতি-বুদ্ধিমত্তায়। নিয়ন্ত্রণ নিতে পারলো বিশ্ব ব্যবস্থারও। তখন যদি সে সবকিছু বাদ দিয়ে শুধু কাগজের ক্লিপ উৎপাদনেই পৃথিবীর সমস্ত যন্ত্রকে নির্দেশ দিতে শুরু করে – তাহলে কী হবে ভেবেছেন? কল্পবিজ্ঞান নয়, ভবিষ্যৎ এমন শঙ্কাই তুলে ধরছে।

এআই এলাইনমেন্ট নিয়ে গবেষণাকারী একটি ফাউন্ডেশন - ওপেন ফিলানথ্রপির সহকারী প্রধান নির্বাহী হল্ডেন কারনোফসকি বলেন, যান্ত্রিক বুদ্ধিমত্তার প্রোগ্রামের অন্যতম বৈশিষ্ট্য, তাদের লক্ষ্য অর্জনের জন্য তৈরি করা হয়েছে। এই লক্ষ্য অর্জন করাটাই তার ধ্যানজ্ঞান ও সন্তুষ্টি। লক্ষ্য ব্যর্থ হলে, নিজ অস্তিত্বকেই নিষ্প্রয়োজন মনে করবে। এজন্যই আত্মরক্ষার স্বার্থেই নিয়ন্ত্রণহীন এআই তার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে নিমগ্ন থাকতে পারে। সূত্র: দ্য নিউ ইয়র্কার

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর
দুই বছরের কম বয়সী শিশুদের জন্য স্ক্রিন টাইম অত্যন্ত ঝুঁকিপূর্ণ: গবেষণা
দুই বছরের কম বয়সী শিশুদের জন্য স্ক্রিন টাইম অত্যন্ত ঝুঁকিপূর্ণ: গবেষণা
আংশিকভাবে অ্যানথ্রোপিকের এআই মডেল চালুর অনুমতি দিল যুক্তরাষ্ট্র
আংশিকভাবে অ্যানথ্রোপিকের এআই মডেল চালুর অনুমতি দিল যুক্তরাষ্ট্র
কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ গড়তে একসঙ্গে কাজ করার চুক্তি
কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ গড়তে একসঙ্গে কাজ করার চুক্তি
এআই কি সত্যি কেনাকাটা ও ভ্রমণের বুকিং করতে পারে?
এআই কি সত্যি কেনাকাটা ও ভ্রমণের বুকিং করতে পারে?
শেয়ার বাজারে আসতে ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে পারে ওপেনএআই
শেয়ার বাজারে আসতে ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে পারে ওপেনএআই
সুপার কম্পিউটারে চীনের বাজিমাত
সুপার কম্পিউটারে চীনের বাজিমাত
ম্যাকবুক ও আইপ্যাডের দাম বাড়াল অ্যাপল
ম্যাকবুক ও আইপ্যাডের দাম বাড়াল অ্যাপল
বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা, সতর্ক করল ক্যাসপারস্কি
বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা, সতর্ক করল ক্যাসপারস্কি
সাইবার নিরাপত্তা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে 'ফিনিক্স সামিট ২০২৬'
সাইবার নিরাপত্তা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে 'ফিনিক্স সামিট ২০২৬'
অচেনা নম্বরের মেসেজ চেনা সহজ করবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
অচেনা নম্বরের মেসেজ চেনা সহজ করবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
মানুষের কাছ থেকে বর্ণবাদ ও লিঙ্গবৈষম্য শিখছে এআই: জাতিসংঘের প্রতিবেদন
মানুষের কাছ থেকে বর্ণবাদ ও লিঙ্গবৈষম্য শিখছে এআই: জাতিসংঘের প্রতিবেদন
যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের দখলে
যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের দখলে
সর্বশেষ খবর
যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ নারীর বিরুদ্ধে
যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ নারীর বিরুদ্ধে

২ সেকেন্ড আগে | দেশগ্রাম

ফ্যাসিস্টদের আর সুযোগ দেওয়া হবে না: আজম খান
ফ্যাসিস্টদের আর সুযোগ দেওয়া হবে না: আজম খান

১ মিনিট আগে | রাজনীতি

শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

৪ মিনিট আগে | দেশগ্রাম

মানুষ ও বনমানুষের হাসির ধরন লাখ লাখ বছর ধরে একই: গবেষণা
মানুষ ও বনমানুষের হাসির ধরন লাখ লাখ বছর ধরে একই: গবেষণা

৭ মিনিট আগে | পাঁচফোড়ন

ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়
ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়

১৫ মিনিট আগে | মন্ত্রীকথন

পাইপ দিয়ে পানি খাইয়ে ছাগল মোটাতাজা, গা ঢাকা দিলেন মালিক
পাইপ দিয়ে পানি খাইয়ে ছাগল মোটাতাজা, গা ঢাকা দিলেন মালিক

১৫ মিনিট আগে | দেশগ্রাম

বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালুর খবরে খুশি কলকাতার ব্যবসায়ীরা
বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালুর খবরে খুশি কলকাতার ব্যবসায়ীরা

১৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

কেরানীগঞ্জে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ, আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়
কেরানীগঞ্জে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ, আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়

১৭ মিনিট আগে | নগর জীবন

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত

২০ মিনিট আগে | দেশগ্রাম

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ম্যাচ যেভাবে দেখা যাবে
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ম্যাচ যেভাবে দেখা যাবে

২১ মিনিট আগে | মাঠে ময়দানে

জাবিতে ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট পাশ
জাবিতে ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট পাশ

৩৩ মিনিট আগে | ক্যাম্পাস

কুড়িগ্রামের চরাঞ্চলে বাল্যবিবাহ রোধ ও শিক্ষায় ফেরাতে অভিনব উদ্যোগ
কুড়িগ্রামের চরাঞ্চলে বাল্যবিবাহ রোধ ও শিক্ষায় ফেরাতে অভিনব উদ্যোগ

৩৪ মিনিট আগে | দেশগ্রাম

মায়ের শেষকৃত্য শেষে দলে ফিরছেন দেশম
মায়ের শেষকৃত্য শেষে দলে ফিরছেন দেশম

৩৪ মিনিট আগে | মাঠে ময়দানে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা

৩৫ মিনিট আগে | দেশগ্রাম

বিশ্বকাপ উন্মাদনার মাঝেও কেন নীরব ট্রাম্প?
বিশ্বকাপ উন্মাদনার মাঝেও কেন নীরব ট্রাম্প?

৩৭ মিনিট আগে | মাঠে ময়দানে

নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধের জেরে গুলি, আহত ৬
নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধের জেরে গুলি, আহত ৬

৩৯ মিনিট আগে | দেশগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু খাবে ভিটামিন এ ক্যাপসুল
ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু খাবে ভিটামিন এ ক্যাপসুল

৪৩ মিনিট আগে | দেশগ্রাম

লালমনিরহাটে বজ্রপাতে প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর
লালমনিরহাটে বজ্রপাতে প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর

৪৭ মিনিট আগে | দেশগ্রাম

হাসপাতালের ব্যবস্থাপনা ও রোগীদের খোঁজখবর নিলেন এমপি মাসুদ সাঈদী
হাসপাতালের ব্যবস্থাপনা ও রোগীদের খোঁজখবর নিলেন এমপি মাসুদ সাঈদী

৪৮ মিনিট আগে | দেশগ্রাম

শ্রীপুরে বহিরাগত শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
শ্রীপুরে বহিরাগত শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

৪৯ মিনিট আগে | নগর জীবন

আমিরাতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
আমিরাতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

৫৩ মিনিট আগে | পরবাস

রায়পুরের ৫ খুন: কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে গুরুত্ব দিচ্ছে পুলিশ
রায়পুরের ৫ খুন: কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে গুরুত্ব দিচ্ছে পুলিশ

৫৭ মিনিট আগে | দেশগ্রাম

তুরাগে আওয়ামী লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
তুরাগে আওয়ামী লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

৫৭ মিনিট আগে | জাতীয়

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

মধ্যপ্রাচ্য নিয়ে ফিফা সভাপতির ভয়াবহ রাজনীতি
মধ্যপ্রাচ্য নিয়ে ফিফা সভাপতির ভয়াবহ রাজনীতি

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ১
নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ১

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৬
চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৬

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

ইংল্যান্ডের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ, সম্মান বাঁচাতে মাঠে নামবে পানামা
ইংল্যান্ডের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ, সম্মান বাঁচাতে মাঠে নামবে পানামা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অন্তর্বর্তী সরকারের বস্তুনিষ্ঠ মূল্যায়ন ও জবাবদিহির আহ্বান
অন্তর্বর্তী সরকারের বস্তুনিষ্ঠ মূল্যায়ন ও জবাবদিহির আহ্বান

১ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

ব্যাংক থেকে ১২ লাখ টাকা তুলতে গিয়ে মা-ছেলে নিখোঁজ
ব্যাংক থেকে ১২ লাখ টাকা তুলতে গিয়ে মা-ছেলে নিখোঁজ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব

৫ ঘণ্টা আগে | জাতীয়

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

১২ ঘণ্টা আগে | জাতীয়

যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা
যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ
নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি
এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি

১১ ঘণ্টা আগে | জাতীয়

গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়
গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী
জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এমবাপে-হালান্ড কেন কখনোই মেসি-রোনালদোর উচ্চতায় পৌঁছাতে পারবেন না
এমবাপে-হালান্ড কেন কখনোই মেসি-রোনালদোর উচ্চতায় পৌঁছাতে পারবেন না

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল
আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা
হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত
বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে
যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

৮ ঘণ্টা আগে | অর্থনীতি

নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা
ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দেশের হয়ে ইতিহাস গড়লেন লুকাকু
দেশের হয়ে ইতিহাস গড়লেন লুকাকু

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে
গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের
৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর
দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভারতকে প্রথমবারের মতো হারিয়ে আয়ারল্যান্ডের ইতিহাস
ভারতকে প্রথমবারের মতো হারিয়ে আয়ারল্যান্ডের ইতিহাস

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রামিনের গোলে সমতায় ফিরল ইরান
রামিনের গোলে সমতায় ফিরল ইরান

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা
কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা
ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প
চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় আয়ারল্যান্ডের
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় আয়ারল্যান্ডের

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যে সমীকরণে নকআউটে যেতে পারে ইরান
যে সমীকরণে নকআউটে যেতে পারে ইরান

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া
যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক