সিলেটের বিশ্বনাথে বাড়ির অদূরে শিম ক্ষেত থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তার নাম লেচু বেগম (৬৫)। তিনি উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের রহিমপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আবদুল লতিফের মেয়ে।
আজ শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ২টায় পার্শ্ববর্তী হোসেনপুর গ্রামের বাবুল তালুকদারের শিম ক্ষেত থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, স্বামী গত হবার পর থেকেই বাবার বাড়িতেই বসবাস করছিলেন, সরল স্বভাবের লেচু বেগম। অন্যের কাজ-কর্ম করে কোনমতে দিনযাপন কর ছিলেন তিনি। আজ সকাল ৮টার দিকে চা-নাস্তা খেয়ে করে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। এরপর বেলা ১টার দিকে বাড়ির কাছেই পার্শ্ববর্তী হোসেনপুর গ্রামের বাবুল তালুকদারের শিম ক্ষেতে তার নিথর দেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে পুলিশ।
বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই (নিরস্ত্র) অনীক বড়ুয়া ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশসহ তা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরবতীর্তে ময়নাতন্তের রির্পোটের আলোকে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল