নগরীর চকবাজার থানার ডিসি রোডে নির্মাণাধীন ভবন থেকে ফেলে বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক কবির সাজিদ হত্যা মামলার সন্দেহভাজন আসামি ইশতিয়াককে (২২) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭।
শনিবার এ তথ্য জানায় র্যাবের সহকারী পরিচালক (গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। তিনি জানান, চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আশফাক কবির সাজিদ হত্যা মামলার সন্দেহভাজন পলাতক আসামি ইশতিয়াক দক্ষিণ রাঙ্গুনিয়া এলাকায় অবস্থান করছেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে দক্ষিণ রাঙ্গুনিয়ার শিলক মিনাগাজির টিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম