লালমনিরহাটে বজ্রপাতে শরিফা আক্তার (১০) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার জেলার সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে ওই এলাকার অটোরিকশাচালক শহিদুল ইসলামের মেয়ে। শরিফা স্থানীয় একটি মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, দাদা অনিজুল্লাহ জমিতে ধান কাটছিলেন। সেই ধানের বোঝা বাড়িতে নিয়ে যাচ্ছিল শরিফা। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যায় তার মৃত্যু হয়।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/এমই