পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো গোলপাতার চারা বিতরণ করা হয়েছে। উপকূলীয় এই অঞ্চলে গোলপাতার বাগান গড়ে তোলার লক্ষ্যে ৫০০ কৃষককে চারা ও ভার্মি কম্পোস্ট সার দেওয়া হয়।
গতকাল রবিবার বিকালে উপজেলা পরিষদের পায়রা হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ। একই সঙ্গে ১২০০ কৃষকের মধ্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসার আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবিরসহ আরও অনেকে।
অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে ২০১টি করে গোলপাতা গাছের চারা ও ৮০ কেজি ভার্মি কম্পোস্ট সার প্রদান করা হয়।
এছাড়া ১০০ ধানচাষির প্রত্যেককে দেওয়া হয় ৫ কেজি করে আউশ ধানের বীজ ও ২০ কেজি রাসায়নিক সার। পর্যায়ক্রমে আরও এক হাজার কৃষককে ধানের বীজ ও সার দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/এমই