টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে নেত্রকোনায় গেল কয়েকদিন ধরেই চরম দুর্ভোগে কৃষকেরা। মিলছে না স্বস্তি। ধানের দাম কম, শ্রমিকের সঙ্কট। সব মিলিয়ে গেল ৫ দিন ধরে দুযোর্গের সাথে যুদ্ধ করে ধান তোলার চেষ্টা করছেন কৃষক।
সরেজমিন ঘুরে দেখা গেছে, জেলার হাওড় অধ্যুষিত মদন মোহনগঞ্জ খারিয়াজুরী ছাড়াও বৃষ্টির পানিতে তলিয়ে গেছে কলমাকান্দা, আটপাড়া, সদর বারহাট্টাসহ প্রায় সব জেলার নিচু জমি। পনিতে তলিয়ে থাকা নেত্রকোনার হাওড় ও সমতলের নিচু এলাকার ধান কাটার শ্রমিক মিলছে না। তার উপর শনিবার (২ মে) ভোর থেকে ভারি বৃষ্টি ও বজ্রপাতের ভয়ে কৃষকরা পানিতে নেমে ধান কাটতে দেখা যায়নি। তবে কোন কোন কৃষক স্ত্রী সন্তান নিয়ে নিজেরাই কাটছেন ধান। যতখানি পারা যায় তুলে আনার চেষ্টা করছেন। জেলার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া হাওড়ের এমন চিত্র। নৌকা ভাড়া করে কোমড় পানিতে নেমে কেটে আনছেন ধান। আসমা আক্তার জানান, শ্রমকি লাগে দেড় দুই হাজার টাকা। তার উপর বজ্রপাতের ভয়ে কেই আসেনা। তাই তিনি স্বামী আর ছেলেকে সাহায্য করতে দেখভাল করছেন। যতখানি কেটেছেন যেগুলো শুকাতে না পারলে ধানের চারা বেরিয়ে যাবে। তখন আর খাওয়ার উপযোগী থাকবে না। স্বামী সন্তান নিয়ে খেয়ে যেতে পারবে কিনা এবার এই নিয়ে সন্দেহ রয়েছে বলে জানান তিনি।
এদিকে জেলার সদরের মালনি বিলসহ বিভিন্ন বিলের অবস্থা একই রকম। শুধু হাওড় নয়, সমতলের উপজেলাগুলোতেও শনিবার পর্যন্ত কোমড় সমান পানি হয়ে পড়েছে।
বিডি প্রতিদিন/এএম