নেত্রকোনার ১০ উপজেলার ৮৬ ইউনিয়নের মোট ৩ লাখ ৮০ হাজার শিশুকে ভিটামিন-এ প্লাস খাওয়ানো হবে। নেত্রকোনা জেলা সিভিল সার্জনের আয়োজনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে নেত্রকোনা সিভিল সার্জন কার্যালয়ের ইপি আই ভবনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে প্রেস ব্রিফিংয়ে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও স্বাস্থ্যকর্মী, চিকিৎসকসহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতন, প্রশাসন উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিং য়ে জেলার সিভিল সার্জন গোলাম মাওলা নাঈমের সভাপতিত্বে জেলায় এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমের উদ্যোগ তুলে ধরা হয়েছে।
জেলায় আগামী ২৮ জুন স্থায়ী অস্থায়ী মোট ২১০৭টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ৪৪,৫৭৫ শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৪৬ হাজার ৬৭৮ শিশুকে টিকা খাওয়ানো হবে। এর মধ্যে অস্থায়ী টিকাদান কেন্দ্র ২০৯৭টি।
এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো, তরিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক মো. রফিকুল ইসলাম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. দেবাশীষ চন্দ্র সাহা।
বিডি প্রতিদিন/এএম