আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৫ আসনে ধানের শীষ প্রার্থী নবীউল্লাহ নবীর পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে।
শুক্রবার যাত্রাবাড়ীতে ৫০ নং ওয়ার্ডে ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সদস্য সচিব মীর হাসান কামাল তাপসের নেতৃত্বে এই গণসংযোগ চালানো হয়।
গণসংযোগকালে মীর হাসান কামাল তাপস নেতাকর্মীদের সাথে নিয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছে যান এবং লিফলেট বিতরণ করেন।
এ সময় তারা বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখার বার্তা তুলে ধরে ধানের শীষের পক্ষে ভোট চান। এতে ৫০ নং ওয়ার্ডের স্থানীয় নেতাকর্মী এবং কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কেএ