জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদকে বিজয়ী করতে প্রচার প্রচারণা করেছে রাজবাড়ী জেলা বিএনপি নেতৃবৃন্দ। শনিবার দুপুরে উপজেলার মাছপাড়া বাজারে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া শেষে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রচার প্রচারণায় অংশ নেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
প্রচারণার নেতৃত্ব দেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক অ্যাড. আসলাম মিয়া। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুন অর রশিদ হারুন, যুগ্ন আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. তুহিনুর রহমান, সাধারণ সম্পাদক শাহ- মোহাম্মদ রফিকুল ইসলাম, সাংগঠনি সম্পাদক শামসুল আলম আকুল, পাংশা পৌর বিএনপির সভাপতি বাহারাম সরদার, সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খানসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম