নরসিংদী-২ (পলাশ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার মুহসীন আহম্মেদ বলেছেন, আমি জনগণের শাসক ও শোষক হব না, জনগণের খাদেম হব। শুক্রবার পলাশ বাজারে হাতপাখার গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
গণসংযোগকালে ইঞ্জিনিয়ার মুহসীন আহম্মেদ বলেন, আমি চাইবো পলাশকে ফুলের মত সাজাতে। পলাশ থেকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করবো। এ সময় তিনি লিফলেট বিতরণ এবং হাত পাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
নির্বাচনী গণসংযোগে আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ইসলামী যুব আন্দোলনের সহ-সভাপতি মাওলানা মোবারক হোসাইন, পলাশ উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী মোহাম্মদ ইকরাম হোসেন, উপজেলা যুব আন্দোলনের সভাপতি ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/তানিয়া