বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও এমপি এবং শার্শা আসনের বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, দেশে যখনই সংকট এসেছে বেগম জিয়া এবং তার সুযোগ্য পুত্র তারেক রহমান দেশের মানুষের পাশে থেকেছেন। জেল জুলুমের ভয় না করে মানুষের পাশে দাঁড়িয়েছেন। শহীদ জিয়া নিজের জীবন বিপন্ন হবে ভেবেও সেদিন জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। স্বধীন বাংলাদেশের সেই পতাকা অশুভ একটি চক্র মুছে ফেলার চেষ্টা করছে। দেশের প্রতি মায়াকান্না দেখানো সেই চক্রের বিরুদ্ধে স্বাধীনতাপ্রেমী সকলকে এগিয়ে আসতে হবে।
তিনি আজ যশোরের শার্শার ইছাপুর মাদ্রাসা মাঠে অসুস্থ বেগম জিয়ার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন। গোগা ইউনিয়ন বিএনপির প্রবীন নেতা হযরত আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজউদ্দীন আহমদ, সহ সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, নাসিমুল গনি বল্টু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল