ঢাকা-৪ আসনের দনিয়া কলেজ ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। কেন্দ্রের বাইরে সড়কের দুই পাশে বিএনপি ও জামায়াতের কর্মীরা ভোটার স্লিপ বিতরণের আয়োজন করেছেন।
এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন ও জামায়াতের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি আরও ছয়জন প্রার্থী এই আসনে প্রতিযোগিতায় রয়েছেন।
দনিয়া কলেজে মোট ৩ টি ভোট কেন্দ্র রয়েছে।
ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিডি প্রতিদিন/হিমেল