গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভবন ঘিরে নির্বাচন ভবন ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। চারপাশের সব প্রবেশ পথেই ব্যারিকেড বসানো হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে পশ্চিম আগারগাঁওয়ের এই ভবনটির চারপাশের সব প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হলেও নেই অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী। তবে পুলিশ, র্যাব, কোস্টগার্ডের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।
এ ছাড়া দেখা গেছে পুলিশের এপিসি, জলকামান ও ফায়ার সার্ভিসের সতর্ক অবস্থানও। সশস্ত্র বাহিনীর সদস্যদেরও টহল দিতে দেখা গেছে। এদিকে ভবনে ঢুকতে কেবল ইসলামিক ফাউন্ডেশনের সামনে পথ খোলা রাখা হয়েছে। অন্যান্য পথে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
সব পথেই পথচারী সীমিত আকারে ঢুকতে পারলেও পড়তে হচ্ছে তল্লাশির মুখে। সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, টানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
নির্বাচন কমিশনের প্রধান নিরাপত্তা কর্মকর্তা শহীদ আব্দুস সালাম এ বিষয়ে বলেন, সব বাহিনীই আছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আরও জোরদার হবে নিরাপত্তা।
বিডি প্রতিদিন/এএম