ডেমরায় মাতুয়াইলে হাজী আব্দুল লতিফ ভূঁইয়া কলেজে প্রায় আধাঘণ্টা পরে ভোটগ্রহণ শুরু হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকালে বিএনপি প্রার্থীর পোলিং এজেন্ট মো. রুবেল ভুইয়া বলেন, কলেজের গেটে মোবাইল রেখে দেয়া হয়েছে। এজন্য প্রায় ২০ মিনিট দেরিতে ভোটগ্রহণ হয়েছে।
জামায়াত প্রার্থীর এজেন্ট আল আমিন পাটোয়ারি বলেন, নির্দেশনা অনুযায়ী মোবাইল সঙ্গে রাখার নিয়ম থাকলেও আমাদের মোবাইল অ্যালাউ করা হয়নি। এতে ভোটাররা অনিয়মের শঙ্কা করছেন।
এদিকে, সারা দেশেই উৎসবের আমজে ভোট দিতে আসছেন ভোটাররা। সকাল থেকেই তারা কেন্দ্রে আসতে শুরু করেছেন। অনেকেই কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়েছেন।
অন্যদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রে কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে সতর্ক অবস্থানে। এ নির্বাচনে ৫০টি নিবন্ধিত দল অংশ নিয়েছে। তবে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বিএনপি ও জামায়াত।
এবার ভোট দিচ্ছেন দেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।
উল্লেখ্য, শেরপুর-৩ আসনের এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনের ভোটগ্রহণ স্থগিত রয়েছে।
বিডি প্রতিদিন/কেএ
বিডি প্রতিদিন/কেএ