লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “দীর্ঘ অপেক্ষার পর আমরা একটি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ পেয়েছি। এ পরিবেশে দেশবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে। আমার বিশ্বাস, এই শান্তিপূর্ণ পরিস্থিতি অব্যাহত থাকবে। ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।”
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় লক্ষ্মীপুর পৌরসভার লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট দেওয়া শেষে এসব কথা বলেন তিনি।
এ্যানি বলেন, ‘এ শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে আমরা যেন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি। নির্বাচিত প্রতিনিধি পেতে পারি। যার মাধ্যমে আমরা লক্ষ্মীপুরবাসী ঐক্যবদ্ধ থাকবে। আগামী দিনে আমাদের উন্নয়নের অব্যাহত ধারা বজায় রাখব। সবার পাশে আছি, সবার পাশে থাকব।’
এসময় বিএনপির এ প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ দলীয় নেতাকর্মীরা ছিলেন।
এ আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জামায়াত প্রার্থী রেজাউল করিমসহ ৬ জন প্রার্থী রয়েছেন।
বিডি প্রতিদিন/নাজিম