রাজধানীর সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অন্যের কাঁধে ভর দিয়ে ভোট দিতে এসে দৃষ্টান্ত স্থাপন করলেন কাওলা বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী ষাটোর্ধ্ব কাদির মিয়া। বৃহস্পতিবার সকাল ৯ টায় অন্যের সহযোগিতা নিয়ে ভোট দেন তিনি।
উচ্ছ্বসিত কণ্ঠে কাদির মিয়া বলেন, আমি আমার ভোট নষ্ট করতে চাই না। ভোটের যথাযথ অধিকার আদায় করার জন্য এসেছি। আমি ভোট দিয়েছি, আমি মারা গেলেও আমার মনে কোন আফসোস থাকবে না। ভোট পবিত্র আমানত, এটাকে আমি যথাযথভাবে প্রয়োগ করতে চাই।
ঢাকা ১৮ আসনের সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ কেন্দ্র রয়েছে ৪ টি। মোট ভোটার রয়েছে ১২ হাজার ২১০ টি। এখানে ৩ টি পুরুষ কেন্দ্র আর ১ টি মহিলা কেন্দ্র রয়েছে।
এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাইনুল আজিম জানান, সকাল থেকে কোনো ধরনের সমস্যা ছাড়াই মানুষজন ভোট দিচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছেন।
বিডি প্রতিদিন/হিমেল