দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন তার ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বৃহস্পতিবার সকাল ৮টায় নবাবগঞ্জ উপজেলার মতিহারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। ভোটগ্রহণ শুরুর আগেই তিনি কেন্দ্রে উপস্থিত হন এবং সকাল সাড়ে ৭টা থেকে লাইনে দাঁড়িয়ে নির্ধারিত সময়ে ভোটকক্ষে প্রবেশ করেন।
ভোট প্রদান শেষে তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় ভোটের পরিবেশ, নিরাপত্তা ও নিজের জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ডা. জাহিদ হোসেন বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুন্দর রয়েছে। এ পরিবেশ বজায় রেখে ভোটগ্রহণ চললে এবং ভোটাররা কোনো বাধা ছাড়াই কেন্দ্রে এসে ভোট দিতে পারলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী। জনগণ আমাকে ভোট দিয়ে জয়ী করবেন—ইনশাআল্লাহ।
উল্লেখ্য, সকাল সাড়ে ৭টা থেকে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম চলছে।
বিডি-প্রতিদিন/সুজন