শিরোনাম
প্রকাশ: ০০:০০, সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০ আপডেট:

আতিকুলসহ তিন প্রার্থীর ইশতেহার

নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
আতিকুলসহ তিন প্রার্থীর ইশতেহার

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে অংশগ্রহণকারী আওয়ামী লীগের আতিকুল ইসলামসহ তিনজন নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। অন্য দুই প্রার্থী হলেন সিপিবির ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল ও ইসলামী আন্দোলনের মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ‘সুস্থ ঢাকা, সচল ঢাকা, আধুনিক ঢাকা’ গড়ার প্রত্যয়ে তিন ধাপে ইশতেহার ঘোষণা করেছেন। গতকাল রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ইশতেহার ঘোষণা করেন। এ সময় বিভিন্ন পেশাজীবী মানুষ, অভিনয় শিল্পী, গণমাধ্যম ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। ইশতেহার ঘোষণা অনুষ্ঠান পরিচালনা করেন সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত। এ সময় আতিকুল ইসলাম বলেন, ‘আমার প্রধান লক্ষ্য আনিস ভাইয়ের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। আমি নির্বাচিত হলে কাউন্সিলরদের প্রত্যেক বছর সম্পদের হিসাব দেওয়ার ব্যবস্থা করব।’ ইশতেহারের অঙ্গীকারে রয়েছে- ফুটপাথ দখলমুক্ত করে এলাকাভিত্তিক ফুটপাথ নেটওয়ার্ক তৈরি করা, হকারদের পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা। যানজট নিরসনে ডিএমপি, ডিটিসিএ, বিআরটিএ, ডিএসসিসি, পরিবহন মালিক সমিতিকে নিয়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা। প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত পরিকল্পনা ঢাকা বাস রুট র‌্যাশনালাইজেশনের কাজ সরকারের উচ্চপর্যায়ে সবাইকে নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা। নিরাপদ পারাপারের জন্য জেব্রা ক্রসিং, ডিজিটাল পুশ বাটন লাগানো, নারীবান্ধব গণপরিবহন নিশ্চিত করা, পরিকল্পিত স্মার্ট বাস স্টপ ও বাস-ট্রাক টার্মিনাল নির্মাণ করা। প্রতিটি মহল্লার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং সেন্সরের মাধ্যমে জলাবদ্ধতার স্থান ট্র্যাক করে সমাধান করা। নগরীর ব্যস্ততম এলাকায় বহুতল ও আন্ডারগ্রাউন্ড পার্কিং কমপ্লেক্স নির্মাণ। সুস্থ ঢাকা গড়ার জন্য আতিকুলের প্রস্তাবনায় রয়েছে, মশক নিধনে সংশ্লিষ্টদের নিয়ে সমন্বিত মশক নিধন পরিকল্পনা গ্রহণ করা, এলাকাভিত্তিক দৃষ্টিনন্দন উন্মুক্ত পার্ক ও আধুনিক খেলার মাঠ নির্মাণ, টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় বর্জ্য অপসারণ ও জ্বালানি শক্তিতে রূপান্তর। পশু জবাইকেন্দ্র স্থাপন, সৌহার্দ্য ও সম্প্র্রীতি বাড়াতে শহরের সব ওয়ার্ডে নিয়মিত পাড়া উৎসব উদযাপন করা। এ ছাড়া ডিএনসিসির প্রতিটি স্থাপনায় মাতৃদুগ্ধ কক্ষ নির্মাণ, বস্তিবাসীদের জন্য নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যম বায়ুদূষণ কমানো। প্রতিটি ওয়ার্ডে নানাবিধ সুবিধাসংবলিত ওয়ার্ড কমপ্লেক্স তৈরি করা, মিরপুরে ডিএনসিসির নিজস্ব জায়গায় বৃক্ষ ক্লিনিক ও পোষ্যপ্রাণী ক্লিনিক নির্মাণ। আধুনিক ঢাকা নির্মাণে আতিকুলের পরিকল্পনার মধ্যে রয়েছে, অ্যাপসের মাধ্যমে নাগরিকের অভিযোগ গ্রহণ ও সার্বক্ষণিক তদারকিসহ সব নাগরিক সুবিধা নিশ্চিত করা, বায়ুদূষণ রোধে ইলেক্ট্রিক বাস সার্ভিস চালুকরণ, ডিজিটাল পদ্ধতিতে অনলাইন হোল্ডিং ট্যাক্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্সসহ অন্যান্য নাগরিক সেবা প্রদান করা। এ ছাড়া আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হেল্প ডেস্ক তৈরি, কাঁচাবাজার ও মার্কেটগুলোর আধুনিকায়ন, ডিজিটাল কমান্ড সেন্টারের মাধ্যমে দুর্যোগ মোকাবিলা, পাড়ায় লাইব্রেরি, সাংস্কৃতিক কর্মকা- ও অন্যান্য সুবিধা, প্রতিটি এলাকার কমিউনিটি সেন্টারগুলো আধুনিকায়নের ঘোষণা দেন তিনি। ইশতেহার ঘোষণা শেষে তিনি মিরপুর-২ এলাকায় গণসংযোগ করেন।

ডা. রুবেলের অঙ্গীকার : দক্ষ কর্মসংস্থানবান্ধব, সমতাভিত্তিক, নিরাপদ ও বসবাসযোগ্য নগর গড়ার অঙ্গীকার করে নির্বাচনী ইশতেহার দিয়েছেন ঢাকা উত্তরে কাস্তে মার্কার মেয়র প্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল। তিনি বলেন, করপোরেশনে ন্যায়পাল নিয়োগ ও নগর সরকার গঠনের উদ্যোগ নেওয়া হবে। নেওয়া হবে বিকল্প উন্নয়ন পরিকল্পনা। গতকাল পুরানা পল্টনের মুক্তিভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ইশতেহার ঘোষণা করেন। এ সময় এতে বক্তব্য পেশ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমসহ শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

ইশতেহারে ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল বলেন, ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সহায়তা দেব। ফ্রি-ল্যান্স কাজ করা শিক্ষিত তরুণ ও গৃহবধূদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নিম্নআয়ের মানুষদের জন্য কর্মসংস্থান ও রেশনিং ব্যবস্থা করব। তাদের জন্য স্বল্পমূল্যে মাসিক কিস্তিতে স্থায়ী আবাসন ব্যবস্থা করা হবে। যানজট নিরসনে শিক্ষার্থীদের জন্য পৃথক পরিবহন চালু ও এলাকা ভিত্তিক স্কুলবাসের ব্যবস্থা করা হবে। নগরবান্ধব উন্নত বাস সার্ভিস চালু করতে মালিকদের বিশেষ প্রণোদনা দেওয়া হবে। সব গণপরিবহনে ছাত্র-ছাত্রীদের জন্য অর্ধেক বা ৫০ শতাংশ ভাড়ায় চলাচল নিশ্চিত করা হবে।

মাসউদের ৩১ দফা : দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, নগর সরকার প্রতিষ্ঠা, সর্বস্তরে জবাবদিহি নিশ্চিত করা, ওয়ার্ডভিত্তিক পরিকল্পনা গ্রহণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, দুর্নীতি ও দূষণমুক্ত স্মার্ট ঢাকা গড়তে ৩১ দফার ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা উত্তর সিটি মেয়রপ্রার্থী মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। গতকাল  রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে এ নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। মেয়র প্রার্থী মাওলানা মাসউদ বলেন, ১০০ দিনের মধ্যে নগরীর যানজট নিরসনসহ দৃশ্যমান নাগরিক সুবিধা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করে বলেন, নাগরিক সেবা প্রদানই আমার প্রধান লক্ষ্য। তিনি দুর্নীতি ও দূষণমুক্ত স্মার্ট ঢাকা গড়তে নগরবাসীর সমর্থন, দোয়া ও ভালোবাসা কামনা করে বলেন, ৪০০ বছরের ঐতিহ্যবাহী ঢাকা বসবাসের অযোগ্য শহর। যানজট, জলজট, ধুলোবালি, বর্জ্য, মাদক, চাঁদাবাজি ও দূষণে নগরজীবন আজ বিপর্যস্ত। ঢাকা আজ মৃতপ্রায়। এ অবস্থার পরিবর্তন জরুরি। তিনি মৃতপ্রায় ঢাকাকে বাঁচাতে হাতপাখাকে বিজয়ী করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান। এ সময় ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে গতকাল ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী আবদুর রহমানের পক্ষে প্রচারণায় অংশ নিয়ে পীর চরমোনাই বলেন, ঢাকার ঐতিহ্য রক্ষায় সৎ  যোগ্য ও আমানতদার প্রার্থী নির্বাচিত করতে হবে। মেয়র প্রার্থী আলহাজ আবদুুর রহমান বলেন, নির্বাচিত হলে রাস্তাঘাট, সুয়ারেজ ব্যবস্থার উন্নয়ন ও যানজট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করব। সন্ত্রাস, ও মাদকমুক্ত সিটি গড়ে তুলব।

তাবিথের ইশতেহার আজ, কাল ইশরাকের : ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল  আজ তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। জানা গেছে, তাবিথ আউয়াল গুলশানের ইমান্যুয়েল ব্যাংকুয়েট হলে সকাল সাড়ে ১০টায় ইশতেহার ঘোষণা করবেন। অন্যদিকে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ইশরাক হোসেন ্আগামীকাল জাতীয় প্রেসক্লাবে তার ইশতেহার ঘোষণা করবেন। দুই প্রার্থী তাদের ইশতেহারে ভবিষ্যত পরিকল্পনা ঘোষণার পাশাপাশি দলের চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের বিষয়টি সামনে নিয়ে আসবেন।

ইশরাকের ইশতেহারে যা থাকছে : ভবিষ্যৎ ১০০ বছরের পরিকল্পনা ও বাবার রেখে যাওয়া অসমাপ্ত কাজ সম্পন্ন করার অঙ্গীকার করে ইশরাক ১৩ দফা ইশতেহার ঘোষণা করবেন। ঢাকা মহানগরের মৌলিক সমস্যা হিসেবে থাকছে বায়ুদূষণ, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা, যানজট ও এডিস মশার বিস্তার রোধ, নারীর নিরাপত্তা, পাবলিক টয়লেট সংস্কার, মাদক নিয়ন্ত্রণ, রাস্তা, ব্রিজ নির্মাণসহ নতুন ১৮টি ওয়ার্ডের নাগরিক সমস্যাগুলো।

এই বিভাগের আরও খবর
মাদক থেকে বাঁচতে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত হতে হবে
মাদক থেকে বাঁচতে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত হতে হবে
ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন
ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন
বিদ্যুৎ ও চার্জিং স্টেশনসংকট ইভি চালুর বড় বাধা
বিদ্যুৎ ও চার্জিং স্টেশনসংকট ইভি চালুর বড় বাধা
ইসরায়েলিবলয়ে ঢুকে পড়ছে মোদি সরকার
ইসরায়েলিবলয়ে ঢুকে পড়ছে মোদি সরকার
সিঙ্গাপুর-মালয়েশিয়া মডেলে হবে ব্যবসাবাণিজ্য
সিঙ্গাপুর-মালয়েশিয়া মডেলে হবে ব্যবসাবাণিজ্য
ইতিহাসের দায়মোচন
ইতিহাসের দায়মোচন
রাজধানীতে নারী চিকিৎসকের অর্ধগলিত লাশ
রাজধানীতে নারী চিকিৎসকের অর্ধগলিত লাশ
ডিজিটাল সাংবাদিকতা এখন প্রধান মাধ্যম হয়ে উঠেছে
ডিজিটাল সাংবাদিকতা এখন প্রধান মাধ্যম হয়ে উঠেছে
দুটি প্রকল্পে ১৩ হাজার কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক
দুটি প্রকল্পে ১৩ হাজার কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক
সময় চাহিয়া লজ্জা দিবেন না
সময় চাহিয়া লজ্জা দিবেন না
জর্ডানের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন মেসি
জর্ডানের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন মেসি
সুন্দরবনে কোস্টগার্ড বনদস্যু গোলাগুলি
সুন্দরবনে কোস্টগার্ড বনদস্যু গোলাগুলি
সর্বশেষ খবর
রূপগঞ্জে বেড়েছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব, আতঙ্কে সাধারণ মানুষ
রূপগঞ্জে বেড়েছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব, আতঙ্কে সাধারণ মানুষ

১ সেকেন্ড আগে | নগর জীবন

চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী
চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী

৩১ সেকেন্ড আগে | মন্ত্রীকথন

ইতিহাস গড়ে নকআউটে আফ্রিকার নয় দেশ
ইতিহাস গড়ে নকআউটে আফ্রিকার নয় দেশ

২ মিনিট আগে | মাঠে ময়দানে

সিডনিতে ভবের হাটের ১০ বছর পূর্তি উৎসব, তিন গুণিজনকে সম্মাননা
সিডনিতে ভবের হাটের ১০ বছর পূর্তি উৎসব, তিন গুণিজনকে সম্মাননা

৯ মিনিট আগে | পরবাস

চলতি বছরে ডেঙ্গু রোগী শনাক্ত হলেও মৃত্যুর ঘটনা ঘটেনি: চসিক মেয়র
চলতি বছরে ডেঙ্গু রোগী শনাক্ত হলেও মৃত্যুর ঘটনা ঘটেনি: চসিক মেয়র

১২ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

‘অন্যদের সুযোগ দিতেই বেঞ্চে থাকতে চেয়েছিলেন মেসি’
‘অন্যদের সুযোগ দিতেই বেঞ্চে থাকতে চেয়েছিলেন মেসি’

১৫ মিনিট আগে | মাঠে ময়দানে

‘বিরোধীদল সেই সংস্কারের কথা বলে, যে সংস্কার তাদের ক্ষমতার ভাগ দেবে’
‘বিরোধীদল সেই সংস্কারের কথা বলে, যে সংস্কার তাদের ক্ষমতার ভাগ দেবে’

১৭ মিনিট আগে | জাতীয়

বগুড়ায় পাঁচ লাখের বেশি শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
বগুড়ায় পাঁচ লাখের বেশি শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

১৮ মিনিট আগে | দেশগ্রাম

কলাপাড়ায় ভার্মি কম্পোস্টের বাজার সম্প্রসারণ বিষয়ক সমন্বয় সভা
কলাপাড়ায় ভার্মি কম্পোস্টের বাজার সম্প্রসারণ বিষয়ক সমন্বয় সভা

২৪ মিনিট আগে | দেশগ্রাম

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

২৭ মিনিট আগে | জাতীয়

নির্যাতিত নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বরাদ্দ রাখার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
নির্যাতিত নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বরাদ্দ রাখার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

২৮ মিনিট আগে | জাতীয়

বিশ্বকাপ থেকে বাদ পড়ায় চার্টার্ড ফ্লাইট বাতিল
বিশ্বকাপ থেকে বাদ পড়ায় চার্টার্ড ফ্লাইট বাতিল

৩০ মিনিট আগে | মাঠে ময়দানে

কুড়িগ্রামে ভিটামিন ‌‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
কুড়িগ্রামে ভিটামিন ‌‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

৩১ মিনিট আগে | দেশগ্রাম

রূপ-রঙে প্রকৃতির মুগ্ধতা ছড়ায় ‘স্বর্গীয় দুধরাজ’ পাখি
রূপ-রঙে প্রকৃতির মুগ্ধতা ছড়ায় ‘স্বর্গীয় দুধরাজ’ পাখি

৩৩ মিনিট আগে | কৃষি ও প্রকৃতি

সিলেটের নতুন ডিসি রেজা হাসান, কুমিল্লায় রোজী আকতার
সিলেটের নতুন ডিসি রেজা হাসান, কুমিল্লায় রোজী আকতার

৩৪ মিনিট আগে | জাতীয়

২৩ মাসের শিশুকে ২৫ কামড় ও মারধর, ভারতে প্রাক্‌-প্রাথমিক শিক্ষাকেন্দ্রের বিরুদ্ধে মামলা
২৩ মাসের শিশুকে ২৫ কামড় ও মারধর, ভারতে প্রাক্‌-প্রাথমিক শিক্ষাকেন্দ্রের বিরুদ্ধে মামলা

৩৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ১৭২
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ১৭২

৩৬ মিনিট আগে | ডেঙ্গু আপডেট

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সরকার আন্তরিক: সমাজকল্যাণমন্ত্রী
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সরকার আন্তরিক: সমাজকল্যাণমন্ত্রী

৩৬ মিনিট আগে | মন্ত্রীকথন

৮ উপায়ে বাড়িয়ে নিন অ্যান্ড্রয়েড ফোনের গতি
৮ উপায়ে বাড়িয়ে নিন অ্যান্ড্রয়েড ফোনের গতি

৪২ মিনিট আগে | টেক ওয়ার্ল্ড

প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ

৪২ মিনিট আগে | জাতীয়

নকআউটে উঠেছে ৩২ দল, কে খেলবে কার বিপক্ষে?
নকআউটে উঠেছে ৩২ দল, কে খেলবে কার বিপক্ষে?

৪৩ মিনিট আগে | মাঠে ময়দানে

অন্তর্বর্তী সরকারের ভুলে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার
অন্তর্বর্তী সরকারের ভুলে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার

৪৪ মিনিট আগে | দেশগ্রাম

সিলেটের নতুন ডিসি রেজা হাসান, কুমিল্লায় রোজী আকতার
সিলেটের নতুন ডিসি রেজা হাসান, কুমিল্লায় রোজী আকতার

৪৬ মিনিট আগে | নগর জীবন

চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

৫৮ মিনিট আগে | দেশগ্রাম

গাইবান্ধায় সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া গরু উদ্ধার
গাইবান্ধায় সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া গরু উদ্ধার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

রামপুরা হত্যাকাণ্ডের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে : চিফ প্রসিকিউটর
রামপুরা হত্যাকাণ্ডের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে : চিফ প্রসিকিউটর

১ ঘণ্টা আগে | জাতীয়

নড়াইলে ঘুড়ি উড়াতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু
নড়াইলে ঘুড়ি উড়াতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে কেন জামিন নয়, জানতে হাইকোর্টের রুল
সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে কেন জামিন নয়, জানতে হাইকোর্টের রুল

১ ঘণ্টা আগে | জাতীয়

কলাপাড়ায় খালের অবৈধ বাঁধ অপসারণ, রক্ষা পেল গোলগাছের বাগান
কলাপাড়ায় খালের অবৈধ বাঁধ অপসারণ, রক্ষা পেল গোলগাছের বাগান

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে আলোচনার আহ্বান পাকিস্তানের
মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে আলোচনার আহ্বান পাকিস্তানের

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সর্বাধিক পঠিত
বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
বসতবাড়ির এসিতে চার কালনাগিনী

১৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

ধর্ম উপদেষ্টা খালিদ একাই  চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা
ধর্ম উপদেষ্টা খালিদ একাই চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা

৭ ঘণ্টা আগে | জাতীয়

পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি
পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দেশের হয়ে ইতিহাস গড়লেন লুকাকু
দেশের হয়ে ইতিহাস গড়লেন লুকাকু

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি
ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের

১৭ ঘণ্টা আগে | জাতীয়

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা

৭ ঘণ্টা আগে | জাতীয়

'বাপ কা বেটা': আর্জেন্টিনার জার্সিতে দুই প্রজন্মের অনন্য এক রূপকথা
'বাপ কা বেটা': আর্জেন্টিনার জার্সিতে দুই প্রজন্মের অনন্য এক রূপকথা

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব খোকনের
৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব খোকনের

৩ ঘণ্টা আগে | জাতীয়

এমবাপে-হালান্ড-ভিনি পিছনে : গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি
এমবাপে-হালান্ড-ভিনি পিছনে : গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জর্ডানকে হারিয়ে বাংলাদেশের জন্য যে বার্তা দিলেন এমিলিয়ানো মার্তিনেজ
জর্ডানকে হারিয়ে বাংলাদেশের জন্য যে বার্তা দিলেন এমিলিয়ানো মার্তিনেজ

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা

১৯ ঘণ্টা আগে | দেশগ্রাম

পর্তুগালকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে কলম্বিয়া
পর্তুগালকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে কলম্বিয়া

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প
হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সাবেক কমিশনার হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড
সাবেক কমিশনার হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড

৪ ঘণ্টা আগে | জাতীয়

বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০
বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ব্রাজিল-জাপানের রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা
ব্রাজিল-জাপানের রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী
গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

২২ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

বেঞ্চ থেকে নেমেই ফ্রি কিকে মেসির গোল
বেঞ্চ থেকে নেমেই ফ্রি কিকে মেসির গোল

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের ১ম সমীকরণ মিস, এখন বাকি মাত্র ২টা লাইফলাইন!
ইরানের ১ম সমীকরণ মিস, এখন বাকি মাত্র ২টা লাইফলাইন!

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নেতানিয়াহুর কি রাজনৈতিক অধ্যায়ের তিক্ত সমাপ্তি ঘটতে যাচ্ছে?
নেতানিয়াহুর কি রাজনৈতিক অধ্যায়ের তিক্ত সমাপ্তি ঘটতে যাচ্ছে?

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

স্কালোনির ‘বেঞ্চ পাওয়ার’: ৯ পরিবর্তন নিয়েও জর্ডানকে ওড়ালো বিশ্বচ্যাম্পিয়নরা
স্কালোনির ‘বেঞ্চ পাওয়ার’: ৯ পরিবর্তন নিয়েও জর্ডানকে ওড়ালো বিশ্বচ্যাম্পিয়নরা

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আফ্রিকার স্বর্ণে কোটি কোটি ডলারের লাভ যাচ্ছে কোথায়?
আফ্রিকার স্বর্ণে কোটি কোটি ডলারের লাভ যাচ্ছে কোথায়?

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নকআউটে রোনালদোদের প্রতিপক্ষ কারা
নকআউটে রোনালদোদের প্রতিপক্ষ কারা

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অপরাজেয় দৌড়: ব্রাজিলের সর্বকালের সেরা রেকর্ড থেকে এখনো কত পিছনে মেসিরা?
অপরাজেয় দৌড়: ব্রাজিলের সর্বকালের সেরা রেকর্ড থেকে এখনো কত পিছনে মেসিরা?

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৫২ বছরের স্মৃতিবিজড়িত ‘গ্যালাক্সি’ ছেড়ে নতুন ঠিকানায় সালমান খান!
৫২ বছরের স্মৃতিবিজড়িত ‘গ্যালাক্সি’ ছেড়ে নতুন ঠিকানায় সালমান খান!

১৫ ঘণ্টা আগে | শোবিজ

করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী
করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী

২৩ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

প্রিন্ট সর্বাধিক
হাসনাত আবদুল্লাহ : সাদা সাদা, কালা কালা
হাসনাত আবদুল্লাহ : সাদা সাদা, কালা কালা

নগর জীবন

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

তটিনীর প্রেম-বিয়ে...
তটিনীর প্রেম-বিয়ে...

শোবিজ

সুখী হতে চান পপি...
সুখী হতে চান পপি...

শোবিজ

নাটক : সংকট যখন বাজেট
নাটক : সংকট যখন বাজেট

শোবিজ

স্থানীয় ভোট নিয়ে হচ্ছে রোডম্যাপ
স্থানীয় ভোট নিয়ে হচ্ছে রোডম্যাপ

পেছনের পৃষ্ঠা

আর্জেন্টিনার এবার কেপ ভার্দে চ্যালেঞ্জ
আর্জেন্টিনার এবার কেপ ভার্দে চ্যালেঞ্জ

মাঠে ময়দানে

মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত
মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত

সম্পাদকীয়

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন
ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন

প্রথম পৃষ্ঠা

উত্তম কুমারের শেষ ছবি
উত্তম কুমারের শেষ ছবি

শোবিজ

দিনেশ ত্রিবেদী, আপনি অচিরে দেশে ফিরে যান
দিনেশ ত্রিবেদী, আপনি অচিরে দেশে ফিরে যান

নগর জীবন

এক মঞ্চে আট ব্যান্ড
এক মঞ্চে আট ব্যান্ড

শোবিজ

রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন রিহ্যাব নেতারা
রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন রিহ্যাব নেতারা

নগর জীবন

বড় ভূমিকম্পের শঙ্কা কি সামনে!
বড় ভূমিকম্পের শঙ্কা কি সামনে!

সম্পাদকীয়

অমিতাভের শার্টে বিন্দুর পানের পিক!
অমিতাভের শার্টে বিন্দুর পানের পিক!

শোবিজ

বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট
বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট

শোবিজ

মশা ও বর্জ্যমুক্ত সিটি হবে বগুড়া
মশা ও বর্জ্যমুক্ত সিটি হবে বগুড়া

নগর জীবন

ট্রেনের ইঞ্জিনে গাঁজা, চালক আটক
ট্রেনের ইঞ্জিনে গাঁজা, চালক আটক

দেশগ্রাম

নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালে মাছ নিধন
নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালে মাছ নিধন

দেশগ্রাম

জর্ডানের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন মেসি
জর্ডানের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন মেসি

প্রথম পৃষ্ঠা

বিএনপির লোকাল নেতা-কর্মীরা মামলার ব্যবসা করছেন
বিএনপির লোকাল নেতা-কর্মীরা মামলার ব্যবসা করছেন

নগর জীবন

চলচ্চিত্রটির নাম কী?
চলচ্চিত্রটির নাম কী?

শোবিজ

সম্মিলিত উদ্যোগে টেকসই কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়া সম্ভব
সম্মিলিত উদ্যোগে টেকসই কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়া সম্ভব

নগর জীবন

ইভ টিজিংয়ের প্রতিবাদ যুবককে ছুরিকাঘাত বাবাকে মারধর
ইভ টিজিংয়ের প্রতিবাদ যুবককে ছুরিকাঘাত বাবাকে মারধর

দেশগ্রাম

সংসদে উপস্থাপনের আহ্বান বিরোধীদলীয় নেতার
সংসদে উপস্থাপনের আহ্বান বিরোধীদলীয় নেতার

নগর জীবন

ডোবায় শিশুর, নদীতে ভাসছিল যুবকের লাশ
ডোবায় শিশুর, নদীতে ভাসছিল যুবকের লাশ

দেশগ্রাম

মেরামত হচ্ছে আশ্রয়ণের বাঁধ
মেরামত হচ্ছে আশ্রয়ণের বাঁধ

দেশগ্রাম

দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করবে বাংলাদেশ
দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করবে বাংলাদেশ

নগর জীবন

যৌথ ইশতেহার
যৌথ ইশতেহার

সম্পাদকীয়

খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে
খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

নগর জীবন