সিলেটের ওসমানীনগর উপজেলায় গোয়ালঘর থেকে এক গৃহকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার করুয়া গ্রামের নিজ বাড়ির গোয়ালঘর থেকে বাচ্চু মিয়া (৪৫) নামের ওই গৃহকর্তার মরদেহ উদ্ধার করা হয়। বাচ্চু মিয়া ওই গ্রামের মৃত আবু সুফিয়ানের ছেলে।
পুলিশ জানায়, গোয়াল ঘরের তীরের সঙ্গে বাচ্চু মিয়ার লাশ ঝুলে থাকতে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ওসমানীনগর থানার ওসি মোনায়েম মিয়া জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
বিডি-প্রতিদিন/মাইনুল