সিলেট বিভাগের আরও ৪টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।
বৃহস্পতিবার বিকেলে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিলেট-৪ গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ-জৈন্তাপুর আসনে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীকে।
হবিগঞ্জ ১ নবীগঞ্জ-বাহুবল আসনে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে এ আসনের সাবেক সাংসদ ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়াকে।
সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়েছে এ আসনের সাবেক সাংসদ বর্ষিয়ান রাজনীতিবিদ নাসির হোসেন চৌধুরীকে।
আর সুনামগঞ্জ-৪, সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর আসনে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন মো. নুরুল ইসলাম।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন