শিরোনাম
প্রকাশ: ০৯:৩৫, রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

এক কোটি মানুষের ভরসায় মাত্র এক রেডিওথেরাপি মেশিন

জনবল সংকট, সিলেটে নড়বড়ে ক্যান্সার চিকিৎসা

দ্রুত ‘কম্প্রিহেনসিভ ক্যান্সার সেন্টার’ চালুর দাবি জোরদার
অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
জনবল সংকট, সিলেটে নড়বড়ে ক্যান্সার চিকিৎসা

একদিকে বাড়ছে ক্যান্সার রোগী, অন্যদিকে নড়বড়ে চিকিৎসা অবকাঠামো। এক কোটি ১১ লাখ মানুষের জন্য সিলেটে আছে মাত্র একটি রেডিওথেরাপি মেশিন। জনবল সংকটসহ নানা সমস্যায় আটকে আছে ক্যান্সার চিকিৎসার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ রেডিওথেরাপি।

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগে সরেজমিনে গিয়ে এবং চিকিৎসাসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে। সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত থেরাপি দেওয়া হলেও বিপুলসংখ্যক রোগীর তুলনায় যন্ত্রপাতি ও জনবল খুবই সীমিত। ফলে সামগ্রিকভাবে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা নড়বড়ে হয়ে পড়েছে। এ জন্য দ্রুত নবনির্মিত ‘কম্প্রিহেনসিভ ক্যান্সার সেন্টার’ চালুর দাবি উঠেছে।

মাথা, গলা ও নারীদের ক্যান্সার বেশি : হাসপাতালের রেডিওথেরাপি বিভাগ সূত্রে জানা গেছে, মাথা ও গলার ক্যান্সার- বিশেষ করে মুখগহ্বর, গলা, নাক ও থাইরয়েডে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। নারীদের মধ্যে স্তন ক্যান্সার ও জরায়ুমুখের ক্যান্সার বেশি দেখা যায়। মাথা ও গলার ক্যান্সারের রোগীদের টানা ৩৩ দিন থেরাপি দিতে হয়। ফলে দীর্ঘমেয়াদি শিডিউলের চাপ বাড়ে।  ঢাকায় থেরাপির সময় না পাওয়া এবং অতিরিক্ত ভিড়ের কারণে ভৈরব, নেত্রকোনা, ময়মনসিংহের রোগীরাও সিলেটে আসে। এতে প্রতিদিনের রোগীর চাপ আরও বাড়ে।

এক মাসের আগে মিলছে না শিডিউল : একটি মেশিন দিয়ে এখন প্রতিদিন প্রায় ১৫০ রোগীকে রেডিওথেরাপি দেওয়া হচ্ছে। তার পরও নতুন রোগীদের থেরাপি পেতে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। বছরের শুরুতে শিডিউল পেতে দু-তিন মাস লাগত। সম্প্রতি অনারারি ভিত্তিতে দুজন রেডিওথেরাপি টেকনোলজিস্ট (আরটিটি) যোগ দেওয়ায় কাজের কিছুটা উন্নতি হয়েছে। এখন বেশির ভাগ রোগী এক মাসের মধ্যে শিডিউল পাচ্ছে। সরেজমিনে দেখা গেছে, ২৩ অক্টোবর চিকিৎসা নিতে আসা মো. সাবা মিয়া ও জাহেরা বেগম ২৩ নভেম্বরের শিডিউল পেয়েছেন। ২৪ অক্টোবর আসা আব্দুল হাফিজ, সিরাজ মিয়া, নূর উদ্দিন ও শাকিলা বেগমও এক মাস পর ২৪ নভেম্বরের শিডিউল পেয়েছেন।

তীব্র জনবল সংকট :  বিভাগটিতে একজন অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক থাকার কথা থাকলেও দীর্ঘদিন ধরে মাত্র একজন সহকারী অধ্যাপক পুরো বিভাগ দেখাশোনা করছেন। একইভাবে ছয়জন আরটিটি থাকার কথা থাকলেও দীর্ঘদিন ছিলেন মাত্র দুজন। সম্প্রতি অনারারি ভিত্তিতে আরও দুইজন যোগ দিয়েছেন। 

অতিরিক্ত চাপ, আবার  মেশিন অচলের শঙ্কা : বিভাগটি জানায়, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা থেরাপি দেওয়া হয়। ২০১৮ সালে চালু হওয়া মেশিনটি এ বছরের জানুয়ারিতে বিকল হয়ে চার মাস বন্ধ ছিল। পরে মেরামত করা হলেও এটি আবার অচল হয়ে যাওয়ার ঝুঁকি রয়ে গেছে।

১০০ শয্যার ‘কম্প্রিহেনসিভ ক্যান্সার সেন্টার’ দ্রুত চালুর দাবি :  ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০০ শয্যার অত্যাধুনিক ‘কম্প্রিহেনসিভ ক্যান্সার সেন্টার’-এর নির্মাণকাজ প্রায় শেষ। এখানে চারটি রেডিওথেরাপি মেশিন থাকলে প্রতিদিন অন্তত ৬০০ রোগী থেরাপি নিতে পারবেন। তবে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজের গতি শ্লথ হয়ে যায়। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এটি চালু হলে সিলেটসহ আশপাশের জেলাগুলোর রোগীরা ব্যাপকভাবে উপকৃত হবে।

এ বিষয়ে রেডিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান ডা. সরদার বনিউল আহমেদ বলেন, জনবল সংকট আমাদের বড় সমস্যা। যেখানে তিনজন শিক্ষক থাকার কথা, সেখানে আমি একাই দায়িত্ব পালন করছি। তবু আমরা রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। তিনি বলেন, প্রতিদিন অন্তত ১৫০ জন রোগী থেরাপি নিচ্ছেন। গত এক বছরে ৯৮০ জন রোগী রেডিওথেরাপি নিয়েছেন। মাথা-গলার রোগীদের ৩৩ দিন টানা থেরাপি নিতে হয়, তাই প্রতিদিন নতুন-পুরনো মিলে এই সংখ্যা হয়।

শিডিউল পেতে দেরি হওয়ার বিষয়ে তিনি বলেন, সামর্থ্যের তুলনায় রোগী বেশি বলেই এমনটি হয়। আগে দু-তিন মাস অপেক্ষা করতে হতো, এখন সেটি এক মাসে নামিয়ে আনা গেছে। ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) বলেন, গণঅভ্যুত্থানে আগের সরকারের পতনের পর এসে দেখা যায়, শত শত রোগী অপেক্ষায় থাকেন। আমরা পরিস্থিতি বদলানোর উদ্যোগ নিয়েছি। এখন অনেকটা উন্নতি হয়েছে। গুরুতর রোগীদের আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, শূন্য পদ পূরণ এবং সেবার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নতুন কম্প্রিহেনসিভ ক্যান্সার সেন্টার দ্রুত চালুর চেষ্টা চলছে।

তথ্য সূত্র- কালের কণ্ঠ।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর
হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি
হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি
শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে মন্ত্রীর নেতৃত্বে কমিটি
শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে মন্ত্রীর নেতৃত্বে কমিটি
সীমান্তে পুশইন ঠেকাতে সচেতনতামূলক বৈঠক
সীমান্তে পুশইন ঠেকাতে সচেতনতামূলক বৈঠক
সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলা : আরিফ, গৌছ ও বাবর খালাস
সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলা : আরিফ, গৌছ ও বাবর খালাস
ঐতিহ্যের বাঁশ-বেত শিল্পে টিকে থাকার সংগ্রাম
ঐতিহ্যের বাঁশ-বেত শিল্পে টিকে থাকার সংগ্রাম
হবিগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে ন্যাড়া করে জুতার মালা
হবিগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে ন্যাড়া করে জুতার মালা
সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার আসামিকে গণপিটুনি
সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার আসামিকে গণপিটুনি
সিলেট মহানগর বিএনপির সভাপতিকে হত্যার হুমকি
সিলেট মহানগর বিএনপির সভাপতিকে হত্যার হুমকি
সিলেটে সাড়াশি অভিযানে ৪ ছাত্রলীগ নেতা গ্রেফতার
সিলেটে সাড়াশি অভিযানে ৪ ছাত্রলীগ নেতা গ্রেফতার
শাহজালাল মাজারের দানবাক্সে ৪ দিনেই মিললো সাড়ে ১৭ লাখ টাকা
শাহজালাল মাজারের দানবাক্সে ৪ দিনেই মিললো সাড়ে ১৭ লাখ টাকা
ফের খুললো সাদাপাথর পর্যটনকেন্দ্র
ফের খুললো সাদাপাথর পর্যটনকেন্দ্র
প্রকাশ্যে খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স, চলছে গণনা
প্রকাশ্যে খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স, চলছে গণনা
সর্বশেষ খবর
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতোদিন?
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতোদিন?

১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

সমঝোতার একাধিক শর্ত ভঙ্গের জন্য যুক্তরাষ্ট্রকে দুষল ইরান
সমঝোতার একাধিক শর্ত ভঙ্গের জন্য যুক্তরাষ্ট্রকে দুষল ইরান

১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ নারীর বিরুদ্ধে
যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ নারীর বিরুদ্ধে

৯ মিনিট আগে | দেশগ্রাম

ফ্যাসিস্টদের আর সুযোগ দেওয়া হবে না: আজম খান
ফ্যাসিস্টদের আর সুযোগ দেওয়া হবে না: আজম খান

১০ মিনিট আগে | রাজনীতি

শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

১৪ মিনিট আগে | দেশগ্রাম

মানুষ ও বনমানুষের হাসির ধরন লাখ লাখ বছর ধরে একই: গবেষণা
মানুষ ও বনমানুষের হাসির ধরন লাখ লাখ বছর ধরে একই: গবেষণা

১৬ মিনিট আগে | পাঁচফোড়ন

ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়
ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়

২৪ মিনিট আগে | মন্ত্রীকথন

পাইপ দিয়ে পানি খাইয়ে ছাগল মোটাতাজা, গা ঢাকা দিলেন মালিক
পাইপ দিয়ে পানি খাইয়ে ছাগল মোটাতাজা, গা ঢাকা দিলেন মালিক

২৪ মিনিট আগে | দেশগ্রাম

বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালুর খবরে খুশি কলকাতার ব্যবসায়ীরা
বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালুর খবরে খুশি কলকাতার ব্যবসায়ীরা

২৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

কেরানীগঞ্জে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ, আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়
কেরানীগঞ্জে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ, আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়

২৬ মিনিট আগে | নগর জীবন

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত

২৯ মিনিট আগে | দেশগ্রাম

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ম্যাচ যেভাবে দেখা যাবে
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ম্যাচ যেভাবে দেখা যাবে

৩০ মিনিট আগে | মাঠে ময়দানে

জাবিতে ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট পাশ
জাবিতে ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট পাশ

৪২ মিনিট আগে | ক্যাম্পাস

কুড়িগ্রামের চরাঞ্চলে বাল্যবিবাহ রোধ ও শিক্ষায় ফেরাতে অভিনব উদ্যোগ
কুড়িগ্রামের চরাঞ্চলে বাল্যবিবাহ রোধ ও শিক্ষায় ফেরাতে অভিনব উদ্যোগ

৪৩ মিনিট আগে | দেশগ্রাম

মায়ের শেষকৃত্য শেষে দলে ফিরছেন দেশম
মায়ের শেষকৃত্য শেষে দলে ফিরছেন দেশম

৪৩ মিনিট আগে | মাঠে ময়দানে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা

৪৪ মিনিট আগে | দেশগ্রাম

বিশ্বকাপ উন্মাদনার মাঝেও কেন নীরব ট্রাম্প?
বিশ্বকাপ উন্মাদনার মাঝেও কেন নীরব ট্রাম্প?

৪৬ মিনিট আগে | মাঠে ময়দানে

নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধের জেরে গুলি, আহত ৬
নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধের জেরে গুলি, আহত ৬

৪৮ মিনিট আগে | দেশগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু খাবে ভিটামিন এ ক্যাপসুল
ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু খাবে ভিটামিন এ ক্যাপসুল

৫২ মিনিট আগে | দেশগ্রাম

লালমনিরহাটে বজ্রপাতে প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর
লালমনিরহাটে বজ্রপাতে প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর

৫৬ মিনিট আগে | দেশগ্রাম

হাসপাতালের ব্যবস্থাপনা ও রোগীদের খোঁজখবর নিলেন এমপি মাসুদ সাঈদী
হাসপাতালের ব্যবস্থাপনা ও রোগীদের খোঁজখবর নিলেন এমপি মাসুদ সাঈদী

৫৭ মিনিট আগে | দেশগ্রাম

শ্রীপুরে বহিরাগত শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
শ্রীপুরে বহিরাগত শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

৫৮ মিনিট আগে | নগর জীবন

আমিরাতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
আমিরাতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

১ ঘণ্টা আগে | পরবাস

রায়পুরের ৫ খুন: কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে গুরুত্ব দিচ্ছে পুলিশ
রায়পুরের ৫ খুন: কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে গুরুত্ব দিচ্ছে পুলিশ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

তুরাগে আওয়ামী লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
তুরাগে আওয়ামী লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

১ ঘণ্টা আগে | জাতীয়

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

মধ্যপ্রাচ্য নিয়ে ফিফা সভাপতির ভয়াবহ রাজনীতি
মধ্যপ্রাচ্য নিয়ে ফিফা সভাপতির ভয়াবহ রাজনীতি

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ১
নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ১

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৬
চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৬

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

ইংল্যান্ডের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ, সম্মান বাঁচাতে মাঠে নামবে পানামা
ইংল্যান্ডের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ, সম্মান বাঁচাতে মাঠে নামবে পানামা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সর্বাধিক পঠিত
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব

৬ ঘণ্টা আগে | জাতীয়

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

১২ ঘণ্টা আগে | জাতীয়

যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা
যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ
নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি
এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি

১১ ঘণ্টা আগে | জাতীয়

গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়
গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী
জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এমবাপে-হালান্ড কেন কখনোই মেসি-রোনালদোর উচ্চতায় পৌঁছাতে পারবেন না
এমবাপে-হালান্ড কেন কখনোই মেসি-রোনালদোর উচ্চতায় পৌঁছাতে পারবেন না

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল
আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা
হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে
যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত
বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

৮ ঘণ্টা আগে | অর্থনীতি

নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা
ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দেশের হয়ে ইতিহাস গড়লেন লুকাকু
দেশের হয়ে ইতিহাস গড়লেন লুকাকু

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে
গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের
৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর
দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভারতকে প্রথমবারের মতো হারিয়ে আয়ারল্যান্ডের ইতিহাস
ভারতকে প্রথমবারের মতো হারিয়ে আয়ারল্যান্ডের ইতিহাস

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রামিনের গোলে সমতায় ফিরল ইরান
রামিনের গোলে সমতায় ফিরল ইরান

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা
কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা
ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প
চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় আয়ারল্যান্ডের
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় আয়ারল্যান্ডের

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যে সমীকরণে নকআউটে যেতে পারে ইরান
যে সমীকরণে নকআউটে যেতে পারে ইরান

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া
যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক