খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের সহকারী রেজিস্ট্রার ইউসুফ রায়হানের বিরুদ্ধে স্বাক্ষর জাল করে ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানির পর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। গতকাল সেমিস্টার রেজিস্ট্রেশনের তথ্য যাচাই করতে গেলে এই জালিয়াতির ঘটনা জানাজানি হয়।
ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. নূর আলম বলেন, ‘সহকারী রেজিস্ট্রার স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছেন। এর মধ্যে সেমিস্টার ফি ও পরীক্ষার ফিসহ অন্যান্য খাতের অর্থ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’ জানা যায়, শিক্ষার্থীরা নিয়মিত সহকারী রেজিস্ট্রার ইউসুফ রায়হানের মাধ্যমে সেমিস্টার ও পরীক্ষার ফি জমা দিতেন। কিন্তু রেজিস্ট্রেশন চেক করতে গিয়ে এখন ওই টাকা জমা হয়নি বলে জানা গেছে।