সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটার মালিকের কাছ থেকে ৯ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ইটভাটাকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল উপজেলার ষোলমাইল, রুদ্রপুর ও ভুইয়াগাতি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।