সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে সুরুজ নামে আন্তঃজেলা ডাকাত চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি পিকআপসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকেল ৫টার দিকে সংবাদ সম্মেলন করে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান। এসময় সলঙ্গা থানার অফিসার ইনচার্জ আসলাম আলী উপস্থিত ছিলেন। আটককৃত সুরুজের বাড়ী রংপুর জেলা।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে হাটিকুমরুল ধোপাকান্দি এলাকায় মহাসড়কের অভিযান চালানো হয়। এ সময় ডাকাতদল পিকআপ নিয়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে ডাকাতদল দল সলঙ্গা থানার ওসির ব্যবহৃত গাড়ীকে ধাক্কা দিলে গাড়ীর পিছন থেকে পুলিশ সদস্য কনস্টেবল রুহুল ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ধাওয়া দিয়ে পিকআপটি আটক করা হয়।
এ সময় অন্যান্য ডাকাতরা পালিয়ে গেলেও আন্ত:জেলা ডাকাত দলের সদস্য সুরুজকে আটক হয় এবং পিকআপটি জব্দ করা হয়। তল্লাশী চালিয়ে গাড়ীর ভিতর ডাকাতির কাজে ব্যবহৃত গ্রিল কাটার, চাপাতি, রশি, ত্রিপল, লোহার রড, লাঠি এবং ইটের টুকরা উদ্ধার করা হয়। আহত কনস্টেবল রুহুলকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম