রংপুরে বিভিন্ন ইটভাটায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অতিরিক্ত সালফা ও অ্যাশ-মারকারি সংবলিত কয়লা ব্যবহার এবং ছাড়পত্রবিহীন ইটভাটা স্থাপনের অভিযোগে অভিযান পরিচালতি হয়েছে। গতকাল র্যাব-১৩, রংপুর জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের একটি যৌথ টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় এ অভিযান পরিচালনা করে। এ সময় চারটি ইটভাটাকে সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার ভগবতীপুর ও রামপুরা এলাকায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় ইটভাটা মালিক রবিউল প্রামাণিককে ৫ লাখ টাকা, নাজমুল ইসলামকে ২ লাখ ৫০ হাজার টাকা, সাজেদুল ইসলামকে ৪ লাখ টাকা ও রবিউল ইসলামকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।