মুন্সীগঞ্জে হজযাত্রীদের সার্বিক প্রস্তুতি ও করণীয় বিষয়াবলি সম্পর্কে অবহিত করতে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সদর উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। তিনি হজযাত্রীদের উদ্দেশ্যে হজের আনুষ্ঠানিকতা, স্বাস্থ্যবিধি, যাতায়াত ব্যবস্থা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি হজ পালনের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম-কানুন মেনে চলা এবং সৌদি আরব-এর আইন যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় অংশগ্রহণকারী হজযাত্রীরা এ ধরনের আয়োজনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. সাহাবুদ্দীন, স্থানীয় আলেম-ওলামা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিবৃন্দসহ হজযাত্রীরা।
বিডি প্রতিদিন/হিমেল