যে রাতটাতে আমরা সবাই
দেরি করে ঘুমাই,
রাতের আগে চাঁদটা দেখে
খুশি হয়ে চুমাই!
সে রাতটাতো সন্ধ্যাবেলায়
চাঁদের দেখায় শুরু,
পরের দিনে ঈদুল ফিতর
খুশির রেখায় শুরু।
মনটা জুড়ে খুশির আমেজ
চাঁদ দেখিলে ঈদের,
ঈদের আগের রাতটাতে তাই
ব্যাঘাত ঘটে নীদের।
নিদ্রাভঙ্গে ভীষণ মজা
করি যে উৎপাত।
এমনটা হয় রোজার শেষে
ঈদের আগের রাত।