ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে যুদ্ধ এড়ানোর সুযোগ সৃষ্টি করেছে। উজ্জ্বল করেছে শান্তির সম্ভাবনাকে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ মধ্যপ্রাচ্য শুধু নয়, বিশ্বশান্তির জন্যও হুমকি সৃষ্টি করে। বিশ্বের জ্বালানি তেল ও গ্যাসের প্রধান উৎসে ভয়াবহ যুদ্ধবিগ্রহ বিশ্বশান্তির জন্য হুমকি হয়ে দেখা দেয়। সে শঙ্কার কিছুটা হলেও অবসান ঘটেছে ট্রাম্পের একতরফা সিদ্ধান্তে। মার্কিন প্রেসিডেন্ট এর আগে হুমকি দিয়েছিলেন যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানো হবে না। বলেছিলেন যুদ্ধবিরতির মধ্যে দুই দেশের চুক্তি না হলে ইরানে পূর্ণমাত্রায় হামলা চালানো হবে। বিশ্ববাসীর জন্য সুখবর হলো- ট্রাম্প সংঘাতের পথে যাওয়ার বদলে সমঝোতার পথ খোলা রেখেছেন। তবে দুই দেশের মধ্যে শান্তির ক্ষেত্রে ইরান যুক্তরাষ্ট্রের হুমকি-ধমকিকে দায়ী করছে। ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ বলেছেন, হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যেতে রাজি হবে না ইরান। যদি আবার যুদ্ধ শুরু হয়, তবে যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের বিরুদ্ধে নতুন নতুন কৌশল দেখাতে প্রস্তুতও তারা। সমাজমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের কল্পনায় আলোচনার টেবিলকে ‘আত্মসমর্পণের টেবিলে’ রূপান্তর করতে চান। কিন্তু ইরান কোনো চাপ বা হুমকির মুখে নতি স্বীকার করবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের অবৈধ আচরণ ও দেশটির নেতাদের সাংঘর্ষিক অবস্থানে ক্ষোভ প্রকাশ করেছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ফোনালাপে তিনি বলেছেন, মার্কিন নেতাদের অবস্থান ও কর্মকাণ্ড আন্তর্জাতিক শিষ্টাচার এবং কূটনীতির পরিপন্থি। ইরান অন্য পক্ষের আচরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। নিজের দেশের জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় তেহরান সব সময় উপযুক্ত এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। দুই পক্ষের দূরত্ব থাকলেও আমাদের বিশ্বাস, বিশ্বশান্তির স্বার্থে যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাতের বদলে সমঝোতাকে গুরুত্ব দেবে। ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা শুধু দুই দেশের যুদ্ধ এড়ানো নয়, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির সুযোগ সৃষ্টি করেছে। যা ইরানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জন্যও কল্যাণ বয়ে আনবে।
শিরোনাম
- জাবিতে ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট পাশ
- পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
- নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধের জেরে গুলি, আহত ৬
- রায়পুরের ৫ খুন: কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে গুরুত্ব দিচ্ছে পুলিশ
- পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, আহত ১
- গোবিন্দগঞ্জে পুকুরে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
- ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী
- মালয়েশিয়ায় ড্রোনের সহায়তায় অভিযানে ৩২ অভিবাসী আটক
- সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যু ‘দুলাভাই’ বাহিনীর বন্দুকযুদ্ধ, নিহত ১
- হবু স্বামীকে দুর্গ থেকে ফেলে হত্যা: ‘অপরাধী মেয়ে হলেও শাস্তি চায় পরিবার
- ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে পাগলা মসজিদে চিঠি
- শেষ বাঁশিতে হতাশ ইরান, বিশ্বকাপে বাঁচার শেষ আশা যেভাবে এখন অন্যদের হাতে
- বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
- মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দু’টি বোটসহ আটক ২১
- অতীত থেকে শিক্ষা নিয়ে সবাইকে মিলেমিশে দেশ গড়তে হবে: জয়নুল আবদিন
- মনোহরগঞ্জে তিন বছরেও শেষ হয়নি সড়ক সংস্কার, দুভোর্গ চরমে
- বরিশালজুড়ে ক্লিনিকে বিশেষ নজরদারির ঘোষণা অ্যানেস্থেসিয়া চিকিৎসকদের
- করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী
- আফ্রিকার স্বর্ণে কোটি কোটি ডলারের লাভ যাচ্ছে কোথায়?
- ফেনীতে যুবলীগ নেতার গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার
বাড়ল যুদ্ধবিরতি
শান্তির পথে হাঁটুক যুক্তরাষ্ট্র-ইরান
প্রিন্ট ভার্সন
টপিক
সর্বশেষ খবর
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম