শিরোনাম
প্রকাশ: ০০:০০, শুক্রবার, ২৭ জুন, ২০২৫ আপডেট: ০০:১০, শুক্রবার, ২৭ জুন, ২০২৫

কাদেরের কালো অধ্যায়- ৩

প্রকল্প পরিচালক নিয়োগে কাদেরের নিলাম প্রথা

বিশেষ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
প্রকল্প পরিচালক নিয়োগে কাদেরের নিলাম প্রথা

‘ঢাকা-রংপুর মহাসড়ক উন্নয়ন প্রকল্প’। এ প্রকল্পটি একনেকে পাস হয় ২০১৪ সালে। ওই বছরের মার্চে প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়ার প্রস্তুতি শুরু করে সড়ক বিভাগ। এ ধরনের প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হয় একটি বাছাই কমিটির মাধ্যমে। যে কমিটির চেয়ারম্যান থাকেন সচিব। কিন্তু মন্ত্রী ওবায়দুল কাদের বাদ সাধলেন। তিনি জানিয়ে দিলেন, প্রকল্প পরিচালক নিয়োগ দেবেন তিনিই। সাতজনের সংক্ষিপ্ত তালিকা এবং জীবন বৃত্তান্ত দেওয়া হলো তার (ওবায়দুল কাদের) টেবিলে। দুই দিনের মধ্যেই ঠিকাদাররা যোগাযোগ শুরু করলেন তালিকায় থাকা ব্যক্তিদের সঙ্গে। ডিপিপিতে এ প্রকল্পের ব্যয় প্রথমে ধরা হয়েছিল ৭৫৭ কোটি টাকা। পরে তিন ধাপে বাড়িয়ে প্রকল্প ব্যয় নির্ধারিত হয় ১৩৭৫ কোটি টাকা। সাতজনের মধ্যে একজন প্রকল্প পরিচালক হওয়ার জন্য ১০ কোটি টাকা দিতে রাজি হন। একজন ঠিকাদার এই অর্থ পরিশোধ করেন। শর্ত হলো, প্রকল্পের কাজ তাকে দিতে হবে। শেষ পর্যন্ত ‘প্রকল্প পরিচালক’ হিসেবে নিয়োগ পান ওই সর্বোচ্চ ঘুষ দিতে সম্মত হওয়া ব্যক্তি। ওবায়দুল কাদেরের রাজত্বে সড়ক পরিবহন ও সেতু বিভাগে এভাবেই প্রকল্প পরিচালক নিয়োগ হতো। সাড়ে ১২ বছরের বেশি সময় ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। যেহেতু তিনি আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি। কাজেই এ দুই মন্ত্রণালয়ের তিনি ছিলেন সব ধরনের জবাবদিহির ঊর্ধ্বে। তাকে কোনো মন্ত্রী বা আমলা প্রশ্ন করতে পারতেন না। আর এ সময় অদ্ভুত দুর্নীতির নেশায় আসক্ত হয়েছিলেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদেরের দুর্নীতি কেবল কমিশনবাণিজ্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। কমিশনবাণিজ্যের পাশাপাশি ওবায়দুল কাদের তার মন্ত্রণালয়ের নিয়োগের ক্ষেত্রেও মহাদুর্নীতি করেছেন। গত সাড়ে ১২ বছরে সড়ক ও জনপথ বিভাগের মোট প্রকল্প হয়েছে প্রায় ৮ হাজার ৬৬৭টি। এ সময় সেতু বিভাগে প্রকল্প হয়েছে ৫৭২টি। এসব প্রকল্পের প্রকল্প পরিচালকদের দেওয়া হতো অফুরন্ত ক্ষমতা। প্রকল্প পরিচালকরাই ডিপিপি তৈরি করতেন। সেই ডিপিপি পাস করানো হতো। কোন বিষয়ে ডিপিপি তৈরি করা হবে সেটি বলে দিতেন ওবায়দুল কাদের। এসব প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগ করতে হতো ওবায়দুল কাদেরের অনুমতি নিয়ে। অনুসন্ধানে দেখা গেছে, এসব প্রকল্প পরিচালক নিয়োগ করার ক্ষেত্রে ওবায়দুল কাদের অগ্রিম টাকা নিতেন। ধরা যাক, একটি প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হলো ১০০ কোটি টাকা। প্রথমেই ডিপিপি তৈরির ক্ষেত্রে প্রকল্পের ব্যয় ৩০ শতাংশ বাড়িয়ে দেওয়া হতো। এরপর প্রকল্প পরিচালকের জন্য সড়ক ও জনপদ বিভাগ অভ্যন্তরীণভাবে প্রকল্প পরিচালক বাছাই প্রক্রিয়ার আয়োজন করত। সেই নির্বাচন কমিটির প্রধান ছিলেন ওবায়দুল কাদের। যারা প্রকল্প পরিচালক হতে আগ্রহী তাদের মোট প্রকল্প ব্যয়ের ৫ শতাংশ আগেই জমা দিতে হতো। অগ্রিম ৫ শতাংশ টাকা জমা না দিলে তিনি প্রকল্পপ্রধান হতে পারতেন না। ফলে প্রকল্পপ্রধানের স্বেচ্ছাচারিতা প্রতিষ্ঠিত হয়েছিল সড়ক ও জনপথ বিভাগে। নিয়ম করে দেওয়া হয়েছিল যে, প্রকল্পপ্রধানের যারা সংক্ষিপ্ত তালিকাভুক্ত হবেন, তাদের সবাইকে ওবায়দুল কাদেরের সিন্ডিকেটের যে সদস্য আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।

ওবায়দুল কাদেরের দুর্নীতির জন্য একটি সিন্ডিকেট ছিল। এ সিন্ডিকেটের সদস্য ছিলেন তার স্ত্রী ইশরাতুন্নেছা কাদের, ভাই আবদুল কাদের মির্জা, ফেনীর সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালীর সাবেক এমপি একরামুল করিম চৌধুরী। প্রকল্প পরিচালক হতে ইচ্ছুকরা জানতেন যে, কাকে ধরলে তার প্রকল্পপ্রধান হওয়া যাবে। প্রকল্প পরিচালক হতে ইচ্ছুক প্রত্যেকেই কেউ হয় তার স্ত্রীর সঙ্গে, কেউবা তার ভাইয়ের সঙ্গে, কেউবা নিজাম হাজারীর সঙ্গে অথবা কেউ একরামুল করিম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করতেন এবং সেভাবেই টাকা-পয়সার লেনদেনের ফয়সালা হতো। ওবায়দুল কাদের নিশ্চিত হতেন যে, তার কাঙ্ক্ষিত অর্থ তিনি পেয়েছেন। এ অর্থ পাওয়ার পর পরই তিনি প্রকল্পের কাজ শুরুর অনুমতি দেন। এরকম একাধিক প্রকল্প পরিচালক এখন মুখ খুলতে শুরু করেছেন। উল্লেখ্য, বিআরটিএর ১৩৭টি বাস কেনার প্রকল্প তৈরি করা হয়েছিল। এ প্রকল্প পরিচালককে ১০ কোটি টাকা দেওয়ার শর্তে প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু ১ কোটি টাকা দেওয়ার পর প্রকল্পের পরিচালক পদে এসে তিনি বাকি টাকা পরিশোধ করতে পারেননি। এরপর ওবায়দুল কাদের তার ওপর রুষ্ট হন। এ প্রকল্পই পরবর্তীতে বাতিল করে দেন। এরকম অনেক প্রকল্প পাওয়া গেছে, যেখানে প্রকল্প তৈরি হওয়ার পরও প্রকল্প পরিচালক হিসেবে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। এর কারণ অনুসন্ধান করে দেখা যায় যে, প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে যে অর্থমূল্য ওবায়দুল কাদের নির্ধারণ করে দিয়েছিলেন, সেই অর্থ মূল্য দিতে অনেকে অস্বীকৃতি জানান। মজার ব্যাপার হলো যে, প্রকল্প পরিচালকদের মধ্যেও একটা সিন্ডিকেট হয়েছিল। হাতেগোনা কিছু কর্মকর্তাকে বড় বড় প্রকল্পগুলোতে দায়িত্ব দেওয়া হতো। এরকমও ব্যক্তি আছেন, যিনি একাই আটটি প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেন। অনুসন্ধানে দেখা গেছে, যিনি বড় বড় একটি বা দুটি প্রকল্পের দায়িত্বে থাকেন তার পক্ষে ঠিকাদারদের কাছ থেকে টাকা আদায় করা সহজ হয়। ওই টাকা দিয়ে তিনি আরেকটি প্রকল্প নেন। এর মধ্য দিয়ে ঠিকাদারদেরও একটা সিন্ডিকেট হয়েছিল। যে সিন্ডিকেটগুলো তাদের পছন্দের প্রকল্প পরিচালকের জন্য বিনিয়োগ করতেন। অনুসন্ধানে দেখা গেছে যে, ২০১১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সওজের মোট কাজের ৯০ শতাংশ করেছে ১২ থেকে ১৫টি ঠিকাদার। অর্থাৎ বিষয়টি এমন হয়ে দাঁড়িয়ে ছিল যে, ঠিকাদাররা যাকে পছন্দ তাকে প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ করতে পারতেন। ওই প্রকল্প পরিচালককে ঠিকাদাররাই নিয়ে যেতেন ওবায়দুল কাদের সিন্ডিকেটের কাছে। ওবায়দুল কাদেরের সিন্ডিকেটের কাছে গিয়ে যে টাকা লেনদেনের ব্যাপারে ফয়সালা হতো। টাকা ঠিকাদাররাই দিতেন। শর্ত হলো তাকে ওই প্রকল্পের কাজ দিতে হবে। এভাবেই একটা দুর্নীতির চক্র তৈরি হয়েছিল সড়ক ও জনপদ বিভাগে। ফলে দেখা গেছে, একদিকে যেমন সড়ক ও জনপদে কাজের মান অত্যন্ত নিম্নমানের হয়েছে। খরচ হয়েছে অত্যন্ত বেশি এবং অধিকাংশ ক্ষেত্রেই নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা হয়নি। সিন্ডিকেট লুণ্ঠনের একটি মডেল তৈরি করেছিলেন ওবায়দুল কাদের তার মন্ত্রণালয়ে। ঢাকা-ময়মনসিংহ সড়ক এরকম একটি প্রকল্প, যেখানে প্রকল্পপ্রধানের নিয়োগ মূল্য তিন দফা বৃদ্ধি করা হয়। এ বৃদ্ধির কারণে প্রকল্পের ব্যয় বাড়ানো হয় প্রায় ১২ গুণ। এভাবে দুর্নীতির ব্যাপ্তি ছিল সর্বত্র। ওবায়দুল কাদেরের প্রিয় শখ ছিল যে, তিনি বিভিন্ন প্রকল্প এলাকা ঘুরে দেখতেন। সেই প্রকল্প এলাকা দেখার সময় প্রকল্প পরিচালকদের এবং ঠিকাদারদের বাড়তি খরচ বহন করতে হতো। এসব বাড়তি খরচের মধ্যে ছিল যেসব সাংবাদিক ওবায়দুল কাদেরের সঙ্গে সংবাদ সংগ্রহের জন্য যাবেন তাদের প্রত্যেককে বিকাশে ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দিতে হবে। ওবাদুল কাদেরের যে বহর যাবে সেই বহরের সবাইকে আপ্যায়ন করাতে হবে। ওবায়দুল কাদেরের জন্য আলাদা বিশেষ উপঢৌকন দিতে হবে। প্রতিটি ধাপে এসব সুষ্ঠুভাবে করার পর একজনের বিল অনুমোদন চূড়ান্ত হতো। তবে যারা ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ সিন্ডিকেটের সদস্য তাদের ক্ষেত্রে এসবের বালাই ছিল না। তারা এককালীন মাসোহার দিতেন। হিসাব করে দেখা গেছে, সওজের একটি প্রকল্পের ৫০ শতাংশই ব্যয় হতো দুর্নীতির জন্য। বাকি ৫০ শতাংশ দিয়ে কাজ হতো। এতে কোনো অসুবিধা হতো না। জনগণের কষ্টার্জিত ট্যাক্সের টাকা লুট হতো মাত্র! কারণ একটি ৫০ কোটি টাকার সড়ক নির্মাণের জন্য সবসময় ব্যয় ধরা হতো ১০০ কোটি টাকা বা ১১০ কোটি টাকা। ফলে ৫০ কোটি টাকা ঘুষে চলে গেলেও একজন ঠিকাদার লাভ করতেন। এজন্যই এখানে ঠিকাদাররা কাজ করার ক্ষেত্রে আগ্রহী ছিলেন। ওবায়দুল কাদেরের এই ১২ বছরের রাজত্বে মন্ত্রণালয়ের সচিব, কর্মকর্তা, প্রকৌশলীদের কোনো কদর ছিল না। ওবায়দুল কাদের ঠিকাদার এবং প্রকল্প পরিচালক- এই ত্রয়ী মিলে দুর্নীতি এবং লুটপাট করতেন। সচিব, আমলাদের কাজ ছিল ওবায়দুল কাদের যেভাবে বলবেন সেভাবে ফাইল উঠিয়ে দেওয়া এবং ফাইলে স্বাক্ষর করা।

এই বিভাগের আরও খবর
পরমাণু পরিদর্শক পাঠাতে চায় যুক্তরাষ্ট্র ইরানের ‘না’
পরমাণু পরিদর্শক পাঠাতে চায় যুক্তরাষ্ট্র ইরানের ‘না’
সারা দেশে আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার
সারা দেশে আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার
বিদেশি সহায়তার প্রতিশ্রুতি কমেছে ২৩ শতাংশ
বিদেশি সহায়তার প্রতিশ্রুতি কমেছে ২৩ শতাংশ
আওয়ামী লীগ নিষিদ্ধ আদালতের এখতিয়ার
আওয়ামী লীগ নিষিদ্ধ আদালতের এখতিয়ার
নিজের ইচ্ছায় ঢাকা ফেরেন উপদেষ্টা
নিজের ইচ্ছায় ঢাকা ফেরেন উপদেষ্টা
নিষিদ্ধ দলের তৎপরতা জাতির জন্য ব্যর্থতা
নিষিদ্ধ দলের তৎপরতা জাতির জন্য ব্যর্থতা
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পিস্তল বিক্রি!
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পিস্তল বিক্রি!
মেসিই সর্বকালের সেরা
মেসিই সর্বকালের সেরা
বিচার করুন না হয় যাওয়ার রাস্তা খুঁজুন
বিচার করুন না হয় যাওয়ার রাস্তা খুঁজুন
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজ নেই
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজ নেই
সাংবাদিককে মারধরে জামায়াত নেতা-কর্মীরা
সাংবাদিককে মারধরে জামায়াত নেতা-কর্মীরা
সংসদে পয়েন্ট অব অর্ডারে হাদি হত্যাসহ তিন ইস্যু
সংসদে পয়েন্ট অব অর্ডারে হাদি হত্যাসহ তিন ইস্যু
সর্বশেষ খবর
১১৪ ঘণ্টা পর সাঙ্গু নদীতে ডুবে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার
১১৪ ঘণ্টা পর সাঙ্গু নদীতে ডুবে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার

২ সেকেন্ড আগে | দেশগ্রাম

বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা
বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা

৩৯ সেকেন্ড আগে | মাঠে ময়দানে

আরেক মামলায় গ্রেফতার সাবেক এমপি মমতাজ
আরেক মামলায় গ্রেফতার সাবেক এমপি মমতাজ

৭ মিনিট আগে | জাতীয়

‘হতে পারে আমি ভুক্তভোগীদের পাশেই ছিলাম’, এপস্টাইন ইস্যুতে বিল গেটসের স্বীকারোক্তি
‘হতে পারে আমি ভুক্তভোগীদের পাশেই ছিলাম’, এপস্টাইন ইস্যুতে বিল গেটসের স্বীকারোক্তি

৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

মরক্কোর লক্ষ্য নকআউট, হাইতির সামনে সম্মান রক্ষার লড়াই
মরক্কোর লক্ষ্য নকআউট, হাইতির সামনে সম্মান রক্ষার লড়াই

১৩ মিনিট আগে | মাঠে ময়দানে

প্রতিরক্ষায় কোনো ছাড় দেবে না ইরান
প্রতিরক্ষায় কোনো ছাড় দেবে না ইরান

১৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

গুলশানে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, লার্ভা পাওয়ায় জরিমানা
গুলশানে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, লার্ভা পাওয়ায় জরিমানা

১৭ মিনিট আগে | নগর জীবন

মসজিদের ভেতরে ইমামের ঝুলন্ত লাশ, পাশে পাওয়া গেছে চিরকুট
মসজিদের ভেতরে ইমামের ঝুলন্ত লাশ, পাশে পাওয়া গেছে চিরকুট

২০ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী

২৫ মিনিট আগে | জাতীয়

জরাজীর্ণ ভবনে ধুঁকছে বিদ্যালয়টি, শিক্ষার্থী কমেছে তিন ভাগেরও বেশি
জরাজীর্ণ ভবনে ধুঁকছে বিদ্যালয়টি, শিক্ষার্থী কমেছে তিন ভাগেরও বেশি

২৫ মিনিট আগে | দেশগ্রাম

রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, পেনাল্টি না দেয়ায় ক্ষুব্ধ ঘানা
রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, পেনাল্টি না দেয়ায় ক্ষুব্ধ ঘানা

২৭ মিনিট আগে | মাঠে ময়দানে

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী

৩১ মিনিট আগে | মন্ত্রীকথন

স্কটল্যান্ড ম্যাচে বিরতির পরে খেলবেন নেইমার, চোটে ছিটকে গেলেন রাফিনহা
স্কটল্যান্ড ম্যাচে বিরতির পরে খেলবেন নেইমার, চোটে ছিটকে গেলেন রাফিনহা

৩৪ মিনিট আগে | মাঠে ময়দানে

রেকর্ড ভাঙা দাবদাহে পুড়ছে ফ্রান্স, ইউরোপেও স্বস্তি নেই
রেকর্ড ভাঙা দাবদাহে পুড়ছে ফ্রান্স, ইউরোপেও স্বস্তি নেই

৩৭ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা উদ্বোধন
চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা উদ্বোধন

৩৯ মিনিট আগে | দেশগ্রাম

মোংলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মী আটক
মোংলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মী আটক

৪৫ মিনিট আগে | দেশগ্রাম

দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

৫৪ মিনিট আগে | জাতীয়

মেসি-এমবাপ্পে-হালান্ড লড়াই জমজমাট
মেসি-এমবাপ্পে-হালান্ড লড়াই জমজমাট

৫৬ মিনিট আগে | মাঠে ময়দানে

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

১ ঘণ্টা আগে | অর্থনীতি

চারদিনে হাইকোর্টে ২০ হাজারের বেশি পুরোনো মামলা নিষ্পত্তির দৃষ্টান্ত
চারদিনে হাইকোর্টে ২০ হাজারের বেশি পুরোনো মামলা নিষ্পত্তির দৃষ্টান্ত

১ ঘণ্টা আগে | জাতীয়

নকআউটের লড়াইয়ে একাদশে পরিবর্তন আনবে দক্ষিণ কোরিয়া
নকআউটের লড়াইয়ে একাদশে পরিবর্তন আনবে দক্ষিণ কোরিয়া

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হাত দিয়ে টানতেই উঠছে নতুন রাস্তার পিচ, কাজ বন্ধ করে দিলো জনতা
হাত দিয়ে টানতেই উঠছে নতুন রাস্তার পিচ, কাজ বন্ধ করে দিলো জনতা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার

১ ঘণ্টা আগে | নগর জীবন

ইসরায়েলি গোপন বন্দিশালায় ফিলিস্তিনিদের ভয়াবহ নির্যাতন
ইসরায়েলি গোপন বন্দিশালায় ফিলিস্তিনিদের ভয়াবহ নির্যাতন

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

অগ্রিম করের আওতায় ঢাকা, গুলশান ক্লাবসহ অভিজাত ক্লাবের সদস্যরা
অগ্রিম করের আওতায় ঢাকা, গুলশান ক্লাবসহ অভিজাত ক্লাবের সদস্যরা

১ ঘণ্টা আগে | অর্থনীতি

বাংলা কিউআর : আর্থিক লেনদেনে আসবে বৈপ্লবিক পরিবর্তন
বাংলা কিউআর : আর্থিক লেনদেনে আসবে বৈপ্লবিক পরিবর্তন

১ ঘণ্টা আগে | অর্থনীতি

গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত দুই
গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত দুই

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর

১ ঘণ্টা আগে | জাতীয়

রামুতে পলাতক মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি গ্রেফতার
রামুতে পলাতক মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি গ্রেফতার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে সিনেটে প্রথম প্রস্তাব পাস
ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে সিনেটে প্রথম প্রস্তাব পাস

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা?
দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা?

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের আকাশে ‘ভিনগ্রহের কাণ্ডকারখানা’, মার্কিন পাইলটের ভয়ংকর বর্ণনা
ইরানের আকাশে ‘ভিনগ্রহের কাণ্ডকারখানা’, মার্কিন পাইলটের ভয়ংকর বর্ণনা

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা
১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র
বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘গাজার মতো ধ্বংস হয়ে যেত ইরান’— কেন এমন দাবি পেজেশকিয়ানের?
‘গাজার মতো ধ্বংস হয়ে যেত ইরান’— কেন এমন দাবি পেজেশকিয়ানের?

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিয়ে এড়াতে হবু স্বামীকে ৪০০ ফুট গভীর খাদে ফেলে হত্যা!
বিয়ে এড়াতে হবু স্বামীকে ৪০০ ফুট গভীর খাদে ফেলে হত্যা!

১৬ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে না : মন্ত্রী
সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে না : মন্ত্রী

২২ ঘণ্টা আগে | জাতীয়

বিশ্বকাপের মাঝেই শোক, ফ্রান্স কোচ দেশম ফিরছেন দেশে
বিশ্বকাপের মাঝেই শোক, ফ্রান্স কোচ দেশম ফিরছেন দেশে

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মেসি-রোনালদোরা নন, হলান্ডের চোখে বিশ্বকাপ জিতবে যারা
মেসি-রোনালদোরা নন, হলান্ডের চোখে বিশ্বকাপ জিতবে যারা

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সেই কৃষক কবির হোসেন মারা গেছেন
সেই কৃষক কবির হোসেন মারা গেছেন

১৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

মেসিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় রোনালদো
মেসিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় রোনালদো

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টেস্ট দল ঘোষণা
বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টেস্ট দল ঘোষণা

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ফিফাকে ‘চোর’ বলে বিশ্বকাপ থেকে ‘বহিষ্কার’ ধারাভাষ্যকার
ফিফাকে ‘চোর’ বলে বিশ্বকাপ থেকে ‘বহিষ্কার’ ধারাভাষ্যকার

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যেসব দল প্রথম পর্বেই বাদ
যেসব দল প্রথম পর্বেই বাদ

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

খামেনির শেষ বিদায়, তেহরানে তিন দিনের ছুটি ঘোষণা
খামেনির শেষ বিদায়, তেহরানে তিন দিনের ছুটি ঘোষণা

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নকআউটে যেতে ব্রাজিলকে মেলাতে হচ্ছে যে সমীকরণ
নকআউটে যেতে ব্রাজিলকে মেলাতে হচ্ছে যে সমীকরণ

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বড় প্রত্যাশা চীনের
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বড় প্রত্যাশা চীনের

২১ ঘণ্টা আগে | জাতীয়

মুক্তবাণিজ্যে বাংলাদেশ-চীন
মুক্তবাণিজ্যে বাংলাদেশ-চীন

১২ ঘণ্টা আগে | জাতীয়

‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড়
‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড়

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পরের রাউন্ডে যাচ্ছে কোন ৩২ দল?
পরের রাউন্ডে যাচ্ছে কোন ৩২ দল?

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মেসির ফিটনেসে মুগ্ধ রোনালদো
মেসির ফিটনেসে মুগ্ধ রোনালদো

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মেসি-পেলে যা পারেননি, সেটাই করে দেখালেন রোনালদো!
মেসি-পেলে যা পারেননি, সেটাই করে দেখালেন রোনালদো!

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের পরমাণুকেন্দ্রে ‘অনন্তকাল’ পরিদর্শনের দাবি ট্রাম্পের, তেহরানের ‘না’
ইরানের পরমাণুকেন্দ্রে ‘অনন্তকাল’ পরিদর্শনের দাবি ট্রাম্পের, তেহরানের ‘না’

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

'স্মরণকালের সেরা গোল' যেভাবে কেড়ে নিল ভিএআর!
'স্মরণকালের সেরা গোল' যেভাবে কেড়ে নিল ভিএআর!

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুখবর, ফিরছেন নেইমার
স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুখবর, ফিরছেন নেইমার

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সমালোচনার জবাব মাঠে, ম্যাচের পর যা বললেন রোনালদো
সমালোচনার জবাব মাঠে, ম্যাচের পর যা বললেন রোনালদো

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে দুদকের আবেদন
হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে দুদকের আবেদন

১৯ ঘণ্টা আগে | জাতীয়

রোনালদো যে প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন
রোনালদো যে প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মেসি কেন সেদিন চটে গিয়েছিলেন?
মেসি কেন সেদিন চটে গিয়েছিলেন?

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রিন্ট সর্বাধিক
অটোরিকশা চলবে না ঢাকার প্রধান সড়কে
অটোরিকশা চলবে না ঢাকার প্রধান সড়কে

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

দয়া করে প্রধানমন্ত্রীকে বিব্রত করবেন না
দয়া করে প্রধানমন্ত্রীকে বিব্রত করবেন না

প্রথম পৃষ্ঠা

আওয়ামী লীগ নিষিদ্ধ আদালতের এখতিয়ার
আওয়ামী লীগ নিষিদ্ধ আদালতের এখতিয়ার

প্রথম পৃষ্ঠা

নেইমার কি খেলবেন
নেইমার কি খেলবেন

প্রথম পৃষ্ঠা

বাড়ছে বিশ্ববিদ্যালয় কমছে মান
বাড়ছে বিশ্ববিদ্যালয় কমছে মান

পেছনের পৃষ্ঠা

চিড়িয়াখানায় নতুন চার অতিথি
চিড়িয়াখানায় নতুন চার অতিথি

পেছনের পৃষ্ঠা

অস্ট্রেলিয়া যাওয়া হলো না শিক্ষার্থী শাওনের
অস্ট্রেলিয়া যাওয়া হলো না শিক্ষার্থী শাওনের

পেছনের পৃষ্ঠা

বন্ধ হচ্ছে কাস্টমসের মর্জিমতো মূল্য নির্ধারণ
বন্ধ হচ্ছে কাস্টমসের মর্জিমতো মূল্য নির্ধারণ

পেছনের পৃষ্ঠা

নিজের ইচ্ছায় ঢাকা ফেরেন উপদেষ্টা
নিজের ইচ্ছায় ঢাকা ফেরেন উপদেষ্টা

প্রথম পৃষ্ঠা

এমবাপ্পের ডানায় উড়ছে ফ্রান্স
এমবাপ্পের ডানায় উড়ছে ফ্রান্স

প্রথম পৃষ্ঠা

শাকিরার পাশে ছেলেটা কে?
শাকিরার পাশে ছেলেটা কে?

শোবিজ

নির্বাচিত সরকারেই আস্থা আইএমএফের
নির্বাচিত সরকারেই আস্থা আইএমএফের

প্রথম পৃষ্ঠা

মেসির যত বিশ্বকাপ রেকর্ড
মেসির যত বিশ্বকাপ রেকর্ড

মাঠে ময়দানে

প্রবীণদের একাকিত্ব : সভ্যতার নীরব সংকট
প্রবীণদের একাকিত্ব : সভ্যতার নীরব সংকট

সম্পাদকীয়

ডিসেম্বরে শেষ করা নিয়ে সংশয়
ডিসেম্বরে শেষ করা নিয়ে সংশয়

নগর জীবন

ঢাবিতে কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ গেল মালীর
ঢাবিতে কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ গেল মালীর

পেছনের পৃষ্ঠা

বাংলাদেশে ইসরায়েলের নজরদারি
বাংলাদেশে ইসরায়েলের নজরদারি

সম্পাদকীয়

হটস্পট শেয়ার না করায় হত্যা
হটস্পট শেয়ার না করায় হত্যা

পেছনের পৃষ্ঠা

সালমান শাহের দেহাবশেষ উত্তোলন নিয়ে নতুন বিতর্ক
সালমান শাহের দেহাবশেষ উত্তোলন নিয়ে নতুন বিতর্ক

পেছনের পৃষ্ঠা

মুক্তবাণিজ্যে বাংলাদেশ-চীন
মুক্তবাণিজ্যে বাংলাদেশ-চীন

প্রথম পৃষ্ঠা

জাকির হোসেন আর নেই
জাকির হোসেন আর নেই

শোবিজ

মিশা সওদাগর
মিশা সওদাগর

শোবিজ

চীনে ব্যস্ততা প্রধানমন্ত্রীর
চীনে ব্যস্ততা প্রধানমন্ত্রীর

প্রথম পৃষ্ঠা

সারা দেশে আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার
সারা দেশে আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম পৃষ্ঠা

সাংবাদিককে মারধরে জামায়াত নেতা-কর্মীরা
সাংবাদিককে মারধরে জামায়াত নেতা-কর্মীরা

প্রথম পৃষ্ঠা

ব্রিজ ভেঙে বালুভর্তি ট্রাক খালে
ব্রিজ ভেঙে বালুভর্তি ট্রাক খালে

দেশগ্রাম

বিচার করুন না হয় যাওয়ার রাস্তা খুঁজুন
বিচার করুন না হয় যাওয়ার রাস্তা খুঁজুন

প্রথম পৃষ্ঠা

শেখ হাসিনার নামে রেড নোটিস জারি করতে আবেদন
শেখ হাসিনার নামে রেড নোটিস জারি করতে আবেদন

পেছনের পৃষ্ঠা

তিনি কে?
তিনি কে?

শোবিজ