গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি পাগলা কুকুরের কামড়ে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে। কয়েক দিনে কুকুরের কামড়ে চারজনের মৃত্যু হয়েছে। এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না পাওয়ায় জলাতঙ্কের আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে।
সবশেষ গতকাল সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আফরোজা বেগম (৫০) নামে এক নারী। তিনি উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ী এলাকার মতিয়ার রহমানের স্ত্রী। ঘটনাটি বিষয়টি নিশ্চিত করেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। জানা গেছে, গত ২২ এপ্রিল কঞ্চিবাড়ি ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ী, কঞ্চিবাড়ী এবং ছাপরহাটী ইউনিয়নের মণ্ডলেরহাট এলাকায় একটি পাগলা কুকুর হামলা চালায়। ওই কুকুরের আক্রমণে দুই শিশু ও নারীসহ অন্তত ১৩ জন গুরুতর আহত হন। তাদের মধ্যে জলাতঙ্ক রোগে ৬ মে মারা যান বজরা কঞ্চিবাড়ী গ্রামের নন্দা রানী (৫৫) ও ফুলু মিয়া। ৮ মে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রতনেশ্বর কুমার। এ ছাড়া নারী ও শিশুসহ ৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের শারীরিক অবস্থা নিয়ে পরিবারের সদস্যরা গভীর উৎকণ্ঠায় দিন পার করছেন।
সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো ভ্যাকসিন সরবরাহ ছিল না। এ মাসে ৩০টি জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন কেনার জন্য অর্থ বরাদ্দ পেয়েছি। এসব ভ্যাকসিন জেলা হাসপাতালগুলোয় সরবরাহ করা হয়। এ বিষয়ে গাইবান্ধার সিভিল সার্জন রফিকুজ্জামানের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।
শিরোনাম
- জাবিতে ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট পাশ
- পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
- নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধের জেরে গুলি, আহত ৬
- রায়পুরের ৫ খুন: কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে গুরুত্ব দিচ্ছে পুলিশ
- পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, আহত ১
- গোবিন্দগঞ্জে পুকুরে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
- ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী
- মালয়েশিয়ায় ড্রোনের সহায়তায় অভিযানে ৩২ অভিবাসী আটক
- সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যু ‘দুলাভাই’ বাহিনীর বন্দুকযুদ্ধ, নিহত ১
- হবু স্বামীকে দুর্গ থেকে ফেলে হত্যা: ‘অপরাধী মেয়ে হলেও শাস্তি চায় পরিবার
- ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে পাগলা মসজিদে চিঠি
- শেষ বাঁশিতে হতাশ ইরান, বিশ্বকাপে বাঁচার শেষ আশা যেভাবে এখন অন্যদের হাতে
- বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
- মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দু’টি বোটসহ আটক ২১
- অতীত থেকে শিক্ষা নিয়ে সবাইকে মিলেমিশে দেশ গড়তে হবে: জয়নুল আবদিন
- মনোহরগঞ্জে তিন বছরেও শেষ হয়নি সড়ক সংস্কার, দুভোর্গ চরমে
- বরিশালজুড়ে ক্লিনিকে বিশেষ নজরদারির ঘোষণা অ্যানেস্থেসিয়া চিকিৎসকদের
- করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী
- আফ্রিকার স্বর্ণে কোটি কোটি ডলারের লাভ যাচ্ছে কোথায়?
- ফেনীতে যুবলীগ নেতার গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার
গাইবান্ধায় এক কুকুরের কামড়ে চারজনের মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম