জুনে সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলবে অসিরা। তবে বিশ্রামে রাখা হয়েছে তিন পেসার-প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডকে। তাদের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। বাংলাদেশ সফরের আগে পাকিস্তানের বিপক্ষেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজেও থাকছেন না অভিজ্ঞ এ তিন পেসার। দুই সফরের দলেই সুযোগ পেয়েছেন কয়েকজন নতুন ক্রিকেটার। প্রথমবারের মতো অসি জাতীয় দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক অলিভার পিক এবং অলরাউন্ডার লিয়াম স্কট। পাকিস্তানে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি ৩০ মে, ২ জুন ও ৪ জুন। এর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ মিরপুরে ৯, ১১ ও ১৪ জুন। চট্টগ্রামে টি-২০ সিরিজ ১৭, ১৯ ও ২১ জুন।
ওয়ানডে সিরিজের অস্ট্রেলিয়া দল :
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেয়ারি, কুপার কনলি, বেন ডোয়ার্শাস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, তানভির স্যাঙ্ঘা, লিয়াম স্কট, অ্যাডাম জাম্পা।
টি-২০ সিরিজের অস্ট্রেলিয়া দল :
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, স্পেন্সার জনসন, ম্যাথু কুনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপি, ম্যাট রেনশ, অ্যাডাম জাম্পা।