শিরোনাম
প্রকাশ: ০৮:৫২, বৃহস্পতিবার, ০৯ আগস্ট, ২০১৮ আপডেট:

এবার গুজববিরোধী অভিযান

কঠোর দৃষ্টি রাখা হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনবিরোধী গুজব ব্যক্তিগত কুৎসা ছড়ালে ব্যবস্থা
সাখাওয়াত কাওসার ও আরাফাত মুন্না
অনলাইন ভার্সন
এবার গুজববিরোধী অভিযান

গুজববিরোধী অভিযানে নেমেছে আইন প্রয়োগকারী সংস্থা। চলছে ফেসবুকসহ সব সোশ্যাল মিডিয়ার ওপর কঠোর নজরদারি। সন্দেহজনক ওয়েব পেজ ও ফেসবুক আইডিগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতারে চলছে বিশেষ অভিযান। সরকারের উচ্চ পর্যায়ের বিশেষ নির্দেশনায় র‌্যাব-পুলিশসহ সব কটি সংস্থা এ অভিযানে নামে। এতে সফলতাও মিলেছে। এরই মধ্যে অনেক সন্দেহভাজনকে আইনের আওতায় নিয়ে এসেছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো।

‘সবাই আসুন। আমাদের বাঁচান। জিগাতলার একটি পার্টি সেন্টারে অনেক অনেক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করছে ছাত্রলীগের লোকজন। চারজন ছাত্রভাইকে হত্যা করেছে। আপনারা এখনো ঘরে বসে থাকবেন। সবাই এসে আমাদের বাঁচান।’ কথাগুলো ৪ আগস্ট নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে থাকা মুখ ঢাকা এক নারীর। একই দিন বীভৎস অবস্থায় থাকা কয়েকজন নারীর লাশের ছবিকে ছাত্রলীগের ধর্ষণের শিকার বলে প্রচার করা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে অনেক খোঁজাখুঁজি করেও বাস্তবে এমন ঘটনার অস্তিত্ব পায়নি আইন প্রয়োগকারী সংস্থা। তবে প্রকাশিত ছবিগুলো ভারত ও বাংলাদেশে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া অতীত ঘটনার ছবি বলেই প্রমাণ মিলেছে। ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম বিভাগের উপ-কমিশনার মো. আলীমুজ্জামান বলেন, সোশ্যাল মিডিয়ায় অনেক তথ্য, ভিডিও তথ্য আসতে পারে। তবে শেয়ার করার আগে আইনানুগ প্রশ্নের বিপরীতে প্রত্যেককে ওই তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে নিজ দায়িত্বে শেয়ার করা উচিত। আমরা সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডামূলক পোস্টগুলো কঠোরভাবে মনিটরিং করছি। ইতোমধ্যে পাঁচটি মামলার বিপরীতে নয়জন গ্রেফতার হয়েছেন। তার মধ্যে সাতজন রিমান্ডে রয়েছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তে নেপথ্য মদদদাতাদের বিষয়টিও খুঁজে বের করা হচ্ছে। প্রত্যেককেই আইনের আওতায় নিয়ে আসা হবে। ৪ আগস্ট বিকালে উত্তরার একটি শুটিং স্পট থেকে ফেসবুক লাইভে এসে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ বলেন, ‘জিগাতলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করে একজনের চোখ উঠিয়ে ফেলা হয়েছে। আর চারজনকে মেরে ফেলা হয়েছে। আপনার কিছু একটা করেন।’ তার এ আহ্বান মুহূর্তের মধ্যে অনলাইনে ভাইরাল হয়ে যায়। পরে গণমাধ্যমকর্মীরা তার এ তথ্যের সত্যতা সম্পর্কে জানতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। সেদিন রাতেই নওশাবাকে গ্রেফতার করে র‌্যাব। র‌্যাবের কাছে তিনি স্বীকার করেন, রুদ্র নামের একটি ছেলের কাছ থেকে ফোনে এমন তথ্য পেয়ে তিনি উত্তরায় বসে ফেসবুক লাইভে আসেন। এ ঘটনায় তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হয়। একই দিন নওশাবার মতো অনেকেই ফেসবুক লাইভে একই ধরনের অপপ্রচার চালান। এর মধ্যে অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। পাশাপাশি বিভিন্ন উসকানিমূলক অপপ্রচার চালিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিও চেষ্টা চালান অনেকে। ফেসবুক ও টুইটারের এমন ৩ শতাধিক আইডি শনাক্ত করেছে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থা। সূত্র জানিয়েছে, নিরাপদ সড়কের দাবিতে ২৯ জুলাই শুরু হওয়া শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস করে তুলতে যারা বিভিন্নভাবে উসকানি দিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। সরকারের নীতিনির্ধারক মহল থেকে পুলিশ ও গোয়েন্দাদের এ বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে গতকালও ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে ছাত্রশিবিরের তিন কর্মীকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-২-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে ধানমন্ডির আবাহনী মাঠের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন আখতারুজ্জামান টনি (২২), আসাদুল্লাহ আল গালিব (২২) ও মো. মুনীম সরকার (২৩)। এর আগের দিন র‌্যাব-১-এর একটি দল গাজীপুরের জয়দেবপুর থেকে সাখাওয়াত হোসেন ওরফে রাতুল সরকার ওরফে রিংকুকে গ্রেফতার করে। এ ব্যাপারে র‌্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নন। আমরা সব সোশ্যাল মিডিয়া মনিটরিং করছি। যারাই বিভ্রান্তিমূলক পোস্ট দিয়ে গুজব সৃষ্টির চেষ্টা করবেন তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে। জানা গেছে, শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে রাজধানীসহ দেশজুড়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি এবং এর মাধ্যমে রাজনৈতিক ফায়দা লুটতে তৎপর ছিল একাধিক পক্ষ। কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে ছদ্মবেশে নিজেদের লোক ঢুকিয়ে ব্যাপক নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনাও করেছিল। এমন স্বার্থান্বেষী পক্ষগুলোই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের অপপ্রচার চালিয়েছিল শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে সহিংসতায় রূপ দিতে। বিশেষ করে ফেসবুক ও টুইটারেই অধিকাংশ অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হয়। পুলিশ, র‌্যাব ও গোয়েন্দাদের অনুসন্ধান ও তদন্তে এমন তথ্য উঠে এসেছে। অনেকে দেশের বাইরে অবস্থান করে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে। তবে তাদের এসব তথ্য যাচাই-বাছাই না করে শেয়ার না করার জন্য বিশেষভাবে সতর্ক করেছেন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অর্গানাইজড ক্রাইমের বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম বলেন, আমরা এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছি। এরই মধ্যে ৪০টি ফেসবুক আইডি চিহ্নিত করেছি। যাদের আটজন ব্যবহারকারীকে খোঁজা হচ্ছে।

গুজব ছড়ানোর সাজাও কঠিন : অনলাইন বা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গুজব ছড়ালে বা কারও বিরুদ্ধে কুৎসা রটালে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন, ২০০৬ (সংশোধিত ২০১৩) অনুযায়ী অপরাধীর ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। একই সঙ্গে গুনতে হতে পারে অর্থদণ্ডও। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন, ২০০৬ (সংশোধিত ২০১৩)-এর ৫৪ থেকে ৬৭ নম্বর ধারায় অপরাধের দণ্ডসংক্রান্ত বিষয় উল্লেখ করা হয়েছে। আইন পর্যালোচনা করে দেখা গেছে, আইনের ৫৪ ধারায় বলা হয়েছে, কম্পিউটার বা কম্পিউটার সিস্টেম ইত্যাদির ক্ষতি, অনিষ্ট সাধন যেমন ইমেইল পাঠানো, ভাইরাস ছড়ানো, সিস্টেমে অনধিকার প্রবেশ বা সিস্টেমের ক্ষতি করা ইত্যাদি অপরাধ করলে সর্বোচ্চ ১৪ বছর ও সর্বনিম্ন সাত বছর কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জরিমান হতে পারে। আইনের এ বিধান অনুযায়ী উভয় (কারাদণ্ড ও অর্থদণ্ড) দণ্ড প্রদানের বিধানও রয়েছে।

এ ছাড়া ৫৭ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে কোনো মিথ্যা বা অশ্লীল কিছু প্রকাশ বা সম্প্রচার করে, যার দ্বারা মানহানি ঘটে, আইনশৃঙ্খলার অবনতি হয় অথবা রাষ্ট্র বা ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, তাহলে এগুলো হবে অপরাধ। এর শাস্তি সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ড এবং সর্বনিম্ন সাত বছর কারাদণ্ড এবং ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা। উভয় (কারাদণ্ড ও অর্থদণ্ড) দণ্ড দেওয়ার বিধানও এ আইনে রয়েছে। উল্লেখ্য, তীব্র সমালোচনা ও বিতর্কের পর এ ধারাটি আইনে বাদ দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। তবে একই ধরনের একটি ধারা ডিজিটাল নিরাপত্তা নামে নতুন একটি আইনে সংযুক্তির চেষ্টাও চলছে জানা গেছে।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার এ বিষয়ে বলেন, কেউ সাইবার অপরাধ করলে রেহাই পাবে না। এ আইনে কঠিন সাজার বিধান রয়েছে। ফলে তথ্যপ্রযুক্তি ব্যবহারে সচেতনতার বিকল্প নেই।

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
মান নিয়ন্ত্রণে ব্যর্থ এআই, আবারও অভিজ্ঞ প্রকৌশলীদের নিয়োগ দিল ফোর্ড
মান নিয়ন্ত্রণে ব্যর্থ এআই, আবারও অভিজ্ঞ প্রকৌশলীদের নিয়োগ দিল ফোর্ড

২ সেকেন্ড আগে | পূর্ব-পশ্চিম

আশুলিয়ায় কয়েকটি পোশাক কারখানায় শ্রমিক হঠাৎ অসুস্থ, তদন্তে কমিটি
আশুলিয়ায় কয়েকটি পোশাক কারখানায় শ্রমিক হঠাৎ অসুস্থ, তদন্তে কমিটি

১২ মিনিট আগে | দেশগ্রাম

আইভরি কোস্টের বিপক্ষে ১-০ তে এগিয়ে নরওয়ে, কে হবে ব্রাজিলের প্রতিপক্ষ?
আইভরি কোস্টের বিপক্ষে ১-০ তে এগিয়ে নরওয়ে, কে হবে ব্রাজিলের প্রতিপক্ষ?

১৫ মিনিট আগে | মাঠে ময়দানে

শেষ ষোলোর আগে ব্রাজিলের জন্য বড় দুঃসংবাদ
শেষ ষোলোর আগে ব্রাজিলের জন্য বড় দুঃসংবাদ

২২ মিনিট আগে | মাঠে ময়দানে

নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু
নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু

২৬ মিনিট আগে | দেশগ্রাম

মস্কোর স্যাটেলাইট সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলা
মস্কোর স্যাটেলাইট সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলা

৫১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে মুখোমুখি নরওয়ে-আইভরি কোস্ট
শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে মুখোমুখি নরওয়ে-আইভরি কোস্ট

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মারধরের ক্ষোভে স্বামীকে হত্যা করে মাটিচাপা, স্ত্রীর স্বীকারোক্তি
মারধরের ক্ষোভে স্বামীকে হত্যা করে মাটিচাপা, স্ত্রীর স্বীকারোক্তি

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

কর্ণফুলী নদীতে ট্রলারে আগুন, দগ্ধ ৬
কর্ণফুলী নদীতে ট্রলারে আগুন, দগ্ধ ৬

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা পার্বত্য সচিবের
পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা পার্বত্য সচিবের

১ ঘণ্টা আগে | নগর জীবন

কেরানীগঞ্জে শ্রমিক-চালক সংঘর্ষ, ওসিসহ আহত ১০
কেরানীগঞ্জে শ্রমিক-চালক সংঘর্ষ, ওসিসহ আহত ১০

২ ঘণ্টা আগে | নগর জীবন

লামায় দুই নারী পর্যটক হেনস্তার অভিযোগে গ্রেফতার ২
লামায় দুই নারী পর্যটক হেনস্তার অভিযোগে গ্রেফতার ২

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

ভিনির চেয়েও দ্রুতগতির মার্কিনিওস, চষে বেড়ালেন গিমারাইস
ভিনির চেয়েও দ্রুতগতির মার্কিনিওস, চষে বেড়ালেন গিমারাইস

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কেপ ভার্দের বিপক্ষে একাদশ নিয়ে ভাবনায় আর্জেন্টাইন কোচ
কেপ ভার্দের বিপক্ষে একাদশ নিয়ে ভাবনায় আর্জেন্টাইন কোচ

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা
ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

২ ঘণ্টা আগে | ক্যাম্পাস

রিভিউয়ে জনগণের রায়ের প্রতিফলন ঘটবে: আসলাম চৌধুরী
রিভিউয়ে জনগণের রায়ের প্রতিফলন ঘটবে: আসলাম চৌধুরী

২ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর সরোয়ার হোসেন
বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর সরোয়ার হোসেন

২ ঘণ্টা আগে | অর্থনীতি

নকআউটের লড়াই—‘আসল রোমাঞ্চ এখন শুরু’ বললেন স্কালোনি
নকআউটের লড়াই—‘আসল রোমাঞ্চ এখন শুরু’ বললেন স্কালোনি

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অতি চালাকের গলায় দড়ি
অতি চালাকের গলায় দড়ি

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কুড়িগ্রামে শিয়ালের আক্রমণে ২ নারী আহত
কুড়িগ্রামে শিয়ালের আক্রমণে ২ নারী আহত

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

বিশ্বকাপ ভেন্যুর আকাশে সহস্রাধিক ড্রোন শনাক্ত, ৩০০টি নিষ্ক্রিয় করল এফবিআই
বিশ্বকাপ ভেন্যুর আকাশে সহস্রাধিক ড্রোন শনাক্ত, ৩০০টি নিষ্ক্রিয় করল এফবিআই

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

টাইব্রেকারে বাদ জার্মানি-নেদারল্যান্ডস, সতর্ক ইংল্যান্ড
টাইব্রেকারে বাদ জার্মানি-নেদারল্যান্ডস, সতর্ক ইংল্যান্ড

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হরমুজে আটকা ৮৫০০ নাবিক, উদ্ধারকাজ শুরুর আগে ইরানের প্রতিশ্রুতি চায় আইএমও
হরমুজে আটকা ৮৫০০ নাবিক, উদ্ধারকাজ শুরুর আগে ইরানের প্রতিশ্রুতি চায় আইএমও

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

চীনা ধনকুবেরকে ৩০ বছরের কারাদণ্ড দিল মার্কিন আদালত
চীনা ধনকুবেরকে ৩০ বছরের কারাদণ্ড দিল মার্কিন আদালত

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আত্মবিশ্বাসী আইভরি কোস্ট, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস নরওয়ের
আত্মবিশ্বাসী আইভরি কোস্ট, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস নরওয়ের

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

২ ঘণ্টা আগে | জাতীয়

১০ মহাতারকার শেষ বিশ্বকাপ!
১০ মহাতারকার শেষ বিশ্বকাপ!

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপে চমকের পর এবার কি রূপালি পর্দায় জুড বেলিংহ্যাম?
বিশ্বকাপে চমকের পর এবার কি রূপালি পর্দায় জুড বেলিংহ্যাম?

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার ফ্রান্স-সুইডেন দ্বৈরথ, ফেবারিট কে?
বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার ফ্রান্স-সুইডেন দ্বৈরথ, ফেবারিট কে?

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চট্টগ্রামে মদ ও সিগারেট জব্দ করলো কোস্টগার্ড
চট্টগ্রামে মদ ও সিগারেট জব্দ করলো কোস্টগার্ড

৩ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

সর্বাধিক পঠিত
আইভরি কোস্ট নাকি নরওয়ে: কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কার মুখোমুখি হবে ব্রাজিল
আইভরি কোস্ট নাকি নরওয়ে: কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কার মুখোমুখি হবে ব্রাজিল

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

একসঙ্গে দুই ভাতা গ্রহণ করতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা: মাউশি
একসঙ্গে দুই ভাতা গ্রহণ করতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা: মাউশি

১০ ঘণ্টা আগে | জাতীয়

অস্ট্রেলিয়া ছেড়ে পর্তুগালের জার্সিতে খেলবেন হেনরিকস
অস্ট্রেলিয়া ছেড়ে পর্তুগালের জার্সিতে খেলবেন হেনরিকস

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শেষ ষোলোয় মরক্কোর প্রতিপক্ষ কারা?
শেষ ষোলোয় মরক্কোর প্রতিপক্ষ কারা?

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নাটকীয় টাইব্রেকারে জার্মানির বিদায়, চমক দেখিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে
নাটকীয় টাইব্রেকারে জার্মানির বিদায়, চমক দেখিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না

১৪ ঘণ্টা আগে | জাতীয়

ভারতীয় ভিসা আবেদনে স্লট বরাদ্দে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে স্লট বরাদ্দে নতুন সিদ্ধান্ত

৫ ঘণ্টা আগে | জাতীয়

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা
জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে কিলিয়ান এমবাপ্পে
নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে কিলিয়ান এমবাপ্পে

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী
সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মব বিতর্কে হাসনাত আবদুল্লাহ
মব বিতর্কে হাসনাত আবদুল্লাহ

১৪ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’
ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

অবসর নিলেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার
অবসর নিলেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের
প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো
টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

একদিনেই দুই ফেভারিটকে বিদায়, প্যারাগুয়ে ও মরক্কোর চমক
একদিনেই দুই ফেভারিটকে বিদায়, প্যারাগুয়ে ও মরক্কোর চমক

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য : আলিসন
ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য : আলিসন

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এআই দিয়ে আসামির আর্জেন্টিনার জার্সি পাল্টে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ, ছবি ঘিরে সমালোচনা
এআই দিয়ে আসামির আর্জেন্টিনার জার্সি পাল্টে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ, ছবি ঘিরে সমালোচনা

১১ ঘণ্টা আগে | দেশগ্রাম

পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ
পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

একদিনেই ভুল হলো ব্রাজিল-নেদারল্যান্ডসকে নিয়ে জার্মান গণিতবিদের ২ ভবিষ্যদ্বাণী
একদিনেই ভুল হলো ব্রাজিল-নেদারল্যান্ডসকে নিয়ে জার্মান গণিতবিদের ২ ভবিষ্যদ্বাণী

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড

৯ ঘণ্টা আগে | জাতীয়

সত্যিই কি ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী?
সত্যিই কি ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী?

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মেসিকে বিশেষ উপহার দিতে চান কেপ ভার্দে প্রেসিডেন্ট
মেসিকে বিশেষ উপহার দিতে চান কেপ ভার্দে প্রেসিডেন্ট

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অনাগত সন্তান হারিয়ে গোলের পর কান্নায় ভেঙে পড়লেন গাকপো
অনাগত সন্তান হারিয়ে গোলের পর কান্নায় ভেঙে পড়লেন গাকপো

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কাতারের দেওয়া বিলাসবহুল উড়োজাহাজে এ সপ্তাহে প্রথম ভ্রমণ করবেন ট্রাম্প
কাতারের দেওয়া বিলাসবহুল উড়োজাহাজে এ সপ্তাহে প্রথম ভ্রমণ করবেন ট্রাম্প

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রোমেরোর প্রত্যাবর্তনে স্বস্তিতে আর্জেন্টিনা, খেলবেন কেপ ভার্দের বিপক্ষে
রোমেরোর প্রত্যাবর্তনে স্বস্তিতে আর্জেন্টিনা, খেলবেন কেপ ভার্দের বিপক্ষে

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জার্মানি ছিটকে পড়ায় স্বস্তিতে ব্রাজিল, টিকে থাকল অনন্য কীর্তি
জার্মানি ছিটকে পড়ায় স্বস্তিতে ব্রাজিল, টিকে থাকল অনন্য কীর্তি

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন
বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন

১১ ঘণ্টা আগে | অর্থনীতি

৫ স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত না হওয়ায় সিনেট থেকে ওয়াকআউট ডাকসু নেতাদের
৫ স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত না হওয়ায় সিনেট থেকে ওয়াকআউট ডাকসু নেতাদের

১৬ ঘণ্টা আগে | ক্যাম্পাস

প্রিন্ট সর্বাধিক