বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম বলেছেন. বিশ্ববিদ্যালয়ে জ্ঞান সৃষ্টি করার সংস্কৃতিকে প্রাধান্য দিতে হবে। অগ্রগতির ভিত্তি হচ্ছে গবেষণা। ভাল গবেষণা ও আবিষ্কার ছাড়া কোন জাতি টেকসই উন্নয়ন অর্জন করতে পারে না।
তিনি মঙ্গলবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়,চট্টগ্রামে (আইআইইউসি) ‘রিসার্চ এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রোগ্রাম ২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়টির সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পাবলিকেশন (সিআরপি) এ অনুষ্ঠানের আয়োজন করে।
আইআইইউসি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেন্ট্রালাইজড সাপোর্ট টু দ্যা নেটওয়ার্ক অব ইরাসমাস ন্যাশনাল ফোকাল পয়েন্টস এর এশিয়ার আঞ্চলিক ব্যবস্থাপক ড. মো. আশিকুর রহমান। অতিথি হিসাবে বক্তব্য দেন -আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান, প্রো-ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ হাসমত আলী, ট্রেজারার ড. মুহাম্মদ মাহবুবুর রহমান ও প্রফেসর সামসুল আলম।
বিডি প্রতিদিন/এনআরএইচ