ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ চান্দুরা-আখাউড়া সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ এ রাস্তা বিজয়নগরকে আখাউড়া উপজেলার সঙ্গে সরাসরি সংযুক্ত করেছে। ঢাকা-সিলেট মহাসড়কের সঙ্গে চান্দুরা ডাকবাংলো এলাকায় এটি মিলিত হয়েছে। এখান দিয়ে প্রতিনিয়ত ছোট-বড় হাজার হাজার যানবাহন, স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর ধরে সড়কটির বিভিন্ন অংশে বড় বড় গর্ত, খানাখন্দ ও ভাঙনের সৃষ্টি হয়েছে। বিশেষ করে সিঙ্গারবিল বাজার থেকে চম্পকনগর বাজার পর্যন্ত অংশটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ-গর্তে পানি জমে যায়। পানিতে তলিয়ে থাকায় গর্তের গভীরতা চোখে না পড়ায় দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। প্রায়ই ঘটে দুর্ঘটনা। এদিকে সিঙ্গারবিল ইউনিয়নের সিঙ্গারবিল বাজার, হাটখোলা, খিরাতলা, শ্রীপুর এলাকায় সড়কেও বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যানচলাচল ব্যাহত হচ্ছে। প্রায়ই মোটরসাইকেল, অটোরিকশা, ট্রাক ও অন্যান্য যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। এতে আহত হচ্ছেন যাত্রী-পথচারী। ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন। বেশি সমস্যায় পড়েন স্কুল-কলেজ শিক্ষার্থী, নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থরা। সড়ক ব্যবহারকারী যাত্রী ও যানবাহন চালকদের দাবি, বিগত সরকারের আমলে নিম্নমানের কাজ করা হয়েছে। ৫ থেকে ৬ বছর ধরে সড়কটির দুরবস্থা থাকলেও স্থায়ী সমাধানের উদ্যোগ চোখে পড়েনি। তারা বলেন, প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বহু মানুষ আহত হচ্ছেন। সড়কটি বেহাল অবস্থা থাকায় গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া, যাতায়াতে সময় বেড়ে দ্বিগুণ হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, সড়কটির বর্তমান অবস্থা শুধু ভোগান্তি নয়, জননিরাপত্তার জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা দ্রুত সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আশিকুর রহমান ভূঞা বলেন, চান্দুরা থেকে সিঙ্গারবিল পর্যন্ত সড়ক দুটি অংশে বিভক্ত। মির্জাপুর মোড় থেকে চম্পকনগর ইউনিয়ন পরিষদের উত্তর পাশ পর্যন্ত অংশের উন্নয়ন কাজ চলমান রয়েছে। এ প্রকল্পের আওতায় চারটি পৃথক টেন্ডারের মাধ্যমে কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে একটি টেন্ডারের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি তিনটির কাজ চলমান রয়েছে। এ ছাড়া চম্পকনগর বাজার থেকে সিঙ্গারবিল বাজার পর্যন্ত অংশের উন্নয়ন কাজের জন্য আগস্টে প্রাক্কলন (ইস্টিমেট) জমা দেওয়া হবে। অনুমোদন ও টেন্ডার হলে সংস্কার কাজ শুরু হবে।
শিরোনাম
- শেষ ১৬-তে ব্রাজিলের প্রতিপক্ষ কে
- প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের
- ব্রাজিল-জাপান ম্যাচ শুরু, শেষ ১৬-র টিকিট কাটবে কে
- বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন
- ক্যান্সার জয় করা কেট মিডলটনের ২৪ ঘণ্টায় তিন পাহাড় জয়
- নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার
- লিসা কুক ইস্যুতে ট্রাম্পের পরাজয়, তবে বেড়েছে প্রশাসনিক ক্ষমতা
- শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার ওপর জোর গভর্নরের
- শাবির সমাজকর্ম বিভাগের সাথে কারিতাসের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
- সুপ্রিম কোর্টে হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫ মিলিয়ন ডলার
- রামু থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার
- জিম্বাবুয়ের ২৭০ রানের লিড, তাইজুল পেলেন ৭ উইকেট
- ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার যুবক
- মা-তিন মেয়ে হত্যাকাণ্ড; রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ, ধোঁয়াশা কাটেনি
- তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন
- বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
- স্কুলছাত্র ইথানকে গুলির ঘটনায় আরও ৩ জন গ্রেফতার
- অর্থবিল ২০২৬ সংসদে পাস
- কৃষকদের জন্য প্রয়োজনীয় সহায়তা সম্প্রসারণে সরকার বদ্ধপরিকর : ডেপুটি স্পিকার
- নানা কর্মসূচিতে যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত
খানাখন্দে ভরা সড়ক
মোশাররফ হোসেন বেলাল, ব্রাহ্মণবাড়িয়া
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর