ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দিনাজপুরের কাহারোলে ঐতিহাসিক রুক্মিণী কান্তজিউ মন্দিরে শ্রীশ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা হয়েছে। জগন্নাথ দেবের আশীর্বাদ লাভের প্রত্যাশায় কান্তজিউ মন্দিরে নামে ভক্তদের ঢল। স্নানযাত্রা উপলক্ষে গতকাল মঙ্গল আরতি, বিশেষ পূজা-অর্চনা, বৈদিক মন্ত্রোচ্চারণ ও ভক্তিমূলক কীর্তনের মধ্য দিয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠান শুরু হয়। এরপর শাস্ত্রবিধি অনুযায়ী শ্রীশ্রী জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রাকে পবিত্র জল, দুধ, দই, ঘি, মধু ও বিভিন্ন সুগন্ধি দ্রব্য দিয়ে মহাস্নান করানো হয়। হাজারো নারী-পুরুষ ভক্ত-অনুরাগী মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে পূজা, অঞ্জলি ও প্রার্থনায় অংশ নেন। মন্দির পরিচালনা কমিটির নেতারা জানান, প্রতি বছরের মতো এবারও সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে স্নানযাত্রা সম্পন্ন হয়েছে। এ আয়োজন ধর্মীয় সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও সামাজিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাহারোল-বোচাগঞ্জ সার্কেলের এএসপি মনিরুজ্জামান জানান, স্নানযাত্রা উপলক্ষে পুলিশের পক্ষ থেকে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
শিরোনাম
- শেষ ১৬-তে ব্রাজিলের প্রতিপক্ষ কে
- প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের
- ব্রাজিল-জাপান ম্যাচ শুরু, শেষ ১৬-র টিকিট কাটবে কে
- বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন
- ক্যান্সার জয় করা কেট মিডলটনের ২৪ ঘণ্টায় তিন পাহাড় জয়
- নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার
- লিসা কুক ইস্যুতে ট্রাম্পের পরাজয়, তবে বেড়েছে প্রশাসনিক ক্ষমতা
- শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার ওপর জোর গভর্নরের
- শাবির সমাজকর্ম বিভাগের সাথে কারিতাসের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
- সুপ্রিম কোর্টে হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫ মিলিয়ন ডলার
- রামু থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার
- জিম্বাবুয়ের ২৭০ রানের লিড, তাইজুল পেলেন ৭ উইকেট
- ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার যুবক
- মা-তিন মেয়ে হত্যাকাণ্ড; রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ, ধোঁয়াশা কাটেনি
- তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন
- বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
- স্কুলছাত্র ইথানকে গুলির ঘটনায় আরও ৩ জন গ্রেফতার
- অর্থবিল ২০২৬ সংসদে পাস
- কৃষকদের জন্য প্রয়োজনীয় সহায়তা সম্প্রসারণে সরকার বদ্ধপরিকর : ডেপুটি স্পিকার
- নানা কর্মসূচিতে যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত
জগন্নাথদেবের স্নান যাত্রায় ভক্তের ঢল
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর