পটুয়াখালীর কলাপাড়ায় আল আরাফাহ ইসলামী ব্যাংকের পাখিমারা আউটলেট থেকে গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফ। এ ঘটনায় গতকাল সকাল থেকে পুঁজি হারানো গ্রাহকরা ব্যাংক ঘেরাও করে রাখেন।
ব্যাংকের স্থানীয় এজেন্ট বলেন, তারা গ্রাহকদের তালিকা তৈরি করছেন। তাদের মূলধন ফিরিয়ে দেওয়া হবে। এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলী বলেন, ভুক্তভোগীদের টাকা ফেরতের বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।