কুড়িগ্রামের রাজিবপুরে বজ্রপাতে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল সকালে উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের নয়াচর আজমিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাফিজুর রহমান ওই গ্রামের নুরু মিয়ার ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গতকাল সকালেও জীবিকার তাগিদে অন্যের জমিতে দিনমজুর হিসেবে কৃষিকাজ করতে যান হাফিজুর রহমান। সকাল ১০টার দিকে পাট খেতে কাজ করার সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তীব্র বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য বাবুল আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।