‘এলোমেলো করে দে মা লুটেপুটে খাই’ একটি বহুল ব্যবহৃত বাংলা প্রবাদ। অরাজক পরিস্থিতির সুযোগ নিয়ে অবৈধভাবে সুবিধা আদায়ের মানসিকতাকে সাধারণত এই প্রবাদের মাধ্যমে প্রকাশ করা হয়। দুনিয়াজুড়ে একসময় ইহুদিদের পরিচিতি ছিল কুসিদজীবী হিসেবে। স্বাধীনতার পর বাংলাদেশের আদমশুমারিতে ইহুদি কোনো নাগরিক নেই। তবে রয়েছে অসংখ্য কুসিদজীবী। জুলাই অভ্যুত্থানের পর কুসিদজীবী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, তা ছিল সুশীলদের সরকার। সুশীলরা মুখে নীতিকথা ও নিজেদের সততার প্রতিবিম্ব হিসেবে প্রমাণের চেষ্টা করলেও তাঁদের আসল চেহারা পরিস্ফুটিত হয়েছে ১৮ মাসের শাসনামলে। কথিত দেবতা ও ফেরেশতাদের নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের আমলে দেশে ঘুষের লেনদেন বাড়ে ১৬ শতাংশ। সন্দেহ নেই ১৬ বছরের আওয়ামী শাসনামল ছিল দুর্নীতিবাজদের অভয়ারণ্য। ২০২৪ সালের জুলাইয়ে গণ অভ্যুত্থানের সুযোগে যে সজ্জনবেশি অন্তর্বর্তী সরকার চেপে বসে তারা দেশে আইয়ামে জাহেলিয়াকেও হার মানায়। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মবতন্ত্রকে প্রশ্রয় দেওয়া হয়েছে। লুটপাটের মাত্রায় দেশের অর্থনীতি ভেঙে পড়ে। সে লুটপাটের তদন্ত গণদাবিতে পরিণত হয়। ইতোমধ্যে টিআইবির প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন ‘অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে। যা তদন্ত হওয়া দরকার। দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বাধীন শ্বেতপত্রের রিপোর্টের ওপর ভিত্তি করে এ তদন্ত হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকারের আমলের প্রাতিষ্ঠানিক লুটপাট ও অর্থ পাচারের তীব্র সমালোচনার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের যাবতীয় কর্মকাণ্ডের ওপর দুর্নীতি দমন কমিশনকে তদন্তের নির্দেশ দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান। বলেন, সেই তদন্ত প্রতিবেদন জাতির সামনে প্রকাশ করা উচিত। শুধু ঘুষ লেনদেন নয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টারা দুর্নীতি, স্বজনপ্রীতির যে রেকর্ড গড়েছেন তার কোনো তুলনা নেই। ১৮ মাসে ধর্ম উপদেষ্টা ৮২ লাখ টাকা উড়িয়েছেন চিকিৎসা খাতে। অর্থ উপদেষ্টাও একই খাতে ব্যয় করেছেন প্রায় সমপরিমাণ অর্থ। প্রধান উপদেষ্টা নিজের ট্যাক্স মওকুফ ও ব্যবসা বাগানোর কাজে ব্যস্ত ছিলেন ১৮ মাস। যার তদন্ত এখন সময়ের দাবি।
শিরোনাম
- শেষ ১৬-তে ব্রাজিলের প্রতিপক্ষ কে
- প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের
- ব্রাজিল-জাপান ম্যাচ শুরু, শেষ ১৬-র টিকিট কাটবে কে
- বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন
- ক্যান্সার জয় করা কেট মিডলটনের ২৪ ঘণ্টায় তিন পাহাড় জয়
- নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার
- লিসা কুক ইস্যুতে ট্রাম্পের পরাজয়, তবে বেড়েছে প্রশাসনিক ক্ষমতা
- শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার ওপর জোর গভর্নরের
- শাবির সমাজকর্ম বিভাগের সাথে কারিতাসের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
- সুপ্রিম কোর্টে হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫ মিলিয়ন ডলার
- রামু থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার
- জিম্বাবুয়ের ২৭০ রানের লিড, তাইজুল পেলেন ৭ উইকেট
- ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার যুবক
- মা-তিন মেয়ে হত্যাকাণ্ড; রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ, ধোঁয়াশা কাটেনি
- তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন
- বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
- স্কুলছাত্র ইথানকে গুলির ঘটনায় আরও ৩ জন গ্রেফতার
- অর্থবিল ২০২৬ সংসদে পাস
- কৃষকদের জন্য প্রয়োজনীয় সহায়তা সম্প্রসারণে সরকার বদ্ধপরিকর : ডেপুটি স্পিকার
- নানা কর্মসূচিতে যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত
অন্তর্বর্তীর দুর্নীতি
লুটপাটের যথাযথ তদন্ত হোক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর