বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন বাংলাদেশের গর্ব ও অহঙ্কারের অংশ। দৃষ্টিনন্দন এই বন আবারও বনদস্যুদের অভয়ারণ্য হয়ে উঠেছে। বনদস্যুদের দাপট অনুভূত হচ্ছে সুন্দরবন ও সংলগ্ন সাগর এলাকায়। এর ফলে সুন্দরবন শুধু নয়, সাগর এলাকায় মাছ ধরা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বনদস্যুরা জেলে এবং দেশের উপকূলভাগের অবস্থাপন্ন লোকজনকে অপহরণ করে মুক্তিপণ আদায় করছে। গত বৃহস্পতিবার রাতে খুলনাসংলগ্ন পশ্চিম সুন্দরবনের কয়রায় বনদস্যুদের সঙ্গে কোস্টগার্ডের ব্যাপক গোলাগুলি ঘটেছে। এ সময় শওকত সরদার ওরফে সাকাত সরদার নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ছাড়া বাহিনীপ্রধান রবিউল ইসলামসহ দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে শুক্রবার ভোর পর্যন্ত কয়রার মহেশ্বরীপুরের আড়শিবসা নদীসংলগ্ন সুন্দরবনের ভিতরে বেশো খাল এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোস্টগার্ডের দুই সদস্য আহত এবং স্পিডবোট টাইফুন-১৭ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থল থেকে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার করে কোস্টগার্ড। এ ঘটনায় কয়রা থানায় মামলা হয়েছে। নিহত সাকাত সরদার কয়রার মহেশ্বরীপুরের ইজহার সরদারের ছেলে। পরিবারের দাবি, তিনি বনদস্যু নন। সুন্দরবনের বনদস্যুরা তাকে তুলে নিয়ে মুক্তিপণের দাবিতে আটকে রাখে। গোলাগুলির সময় ইসরাফিল নামে এক বনদস্যু পালিয়ে লোকালয়ে এলে তেঁতুলতলা থেকে জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। দেশের সুন্দরবন এলাকাসহ উপকূলভাগে বনদস্যু ও জলদস্যুদের উৎপাত জুলাই অভ্যুত্থানের পর থেকে বেড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শৃঙ্খলায় চোট লাগা এবং দেশের অভ্যন্তরে তাদের ব্যস্ত রাখায় সুন্দরবন ও সংলগ্ন জলসীমা দীর্ঘদিন অরক্ষিত। এ অবস্থায় বনদস্যু ও জলদস্যুদের উৎপাত বৃদ্ধি পেয়েছে। ইলিশসহ সমুদ্রের মাছ আহরণে বাধার সম্মুখীন হচ্ছেন জেলেরা। কোস্টগার্ড অবশ্য সাগরপ্রান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বনদস্যু ও জলদস্যুদের বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠেছে, যা ইতিবাচক দিক। আশা করব বন ও জলদস্যুদের দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও সক্রিয় হবে, সুন্দরবনসহ উপকূলভাগে নিরাপত্তা নিশ্চিত করবে।
শিরোনাম
- ‘স্টিগমা’ মুক্ত হয়ে এনসিপিকে রাজনীতিতে পরিষ্কার অবস্থান তৈরির পরামর্শ মির্জা ফখরুলের
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ : ভাঙছে তাপমাত্রার রেকর্ড, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮৫ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার দুই শিশু
- নাটকীয় ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জিতলো আয়ারল্যান্ড
- পাখির ভাষার রহস্য উন্মোচনে মার্কিন বিজ্ঞানীর সাফল্য
- এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম
- হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ
- কুমিল্লা নগরীতে হকার উচ্ছেদ অভিযান, ভেঙে ফেলা হলো ভ্যান
- ‘আনসার-ভিডিপি দক্ষ খেলোয়াড় গড়ে তুলে দেশের জন্য গৌরব বয়ে আনছে’
- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও হার, বিশ্বকাপ শেষ বাংলাদেশের
- সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা
- ভারতে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, আটক ‘মাস্টারমাইন্ড’
- পিএইচডি স্কলারশিপে অনিয়ম; তদন্তের পর গোবিপ্রবির শিক্ষক চাকরিচ্যুত
- লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
- স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিত: স্বাস্থ্যমন্ত্রী
- তুরাগ নদীতে ৭ লাশ নিয়ে ছড়ানো তথ্য গুজব: ঢাকা পুলিশ সুপার
- চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
- লন্ডনের আদলে শিক্ষাবান্ধব বাজেট, এটি ঐতিহাসিক : আমান উল্লাহ আমান
- শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১
- তেভাগা আন্দোলনের জনক হাজী দানেশের মৃত্যুবার্ষিকী পালিত
বনদস্যুর উৎপাত
আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ান
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
স্কালোনির ‘বেঞ্চ পাওয়ার’: ৯ পরিবর্তন নিয়েও জর্ডানকে ওড়ালো বিশ্বচ্যাম্পিয়নরা
১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম