অগ্রাধিকার ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংযোগ চালুসহ নানা দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল সকালে ‘ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।