গ্রুপপর্বের লড়াই শেষে এবার শুরু হয়েছে বিশ্বকাপের নকআউট পর্ব। শেষ ষোলোর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক কানাডা ও দক্ষিণ আফ্রিকা। দুই দলই কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে।
নকআউট পর্বে কোনো দলের জন্যই ভুলের সুযোগ নেই। নির্ধারিত সময় কিংবা প্রয়োজন হলে অতিরিক্ত সময় ও টাইব্রেকারের মাধ্যমে নির্ধারিত হবে ম্যাচের ফল। জয়ী দল জায়গা করে নেবে শেষ আটে, আর পরাজিত দলকে বিদায় নিতে হবে বিশ্বকাপ থেকে।
গ্রুপপর্বে আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখিয়ে নকআউটে ওঠা কানাডা নিজেদের মাঠের সমর্থন কাজে লাগাতে চায়। অন্যদিকে, চমক দেখানোর প্রত্যয় নিয়ে খেলছে দক্ষিণ আফ্রিকা। শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করছে। তাই নকআউটের উদ্বোধনী ম্যাচটি জমজমাট লড়াইয়ে পরিণত হবে বলেই আশা করছেন ফুটবলপ্রেমীরা।
দক্ষিণ আফ্রিকা একাদশ- উইলিয়ামস (গোলরক্ষক), মুদাউ, ওকোন, বোকাজি, মোদিবা, সিথোলে, মোকোয়েনা, মাসেকো, মোফোকেং, এপোলিস, মাকগোপা
কানাডা একাদশ- ক্রেপাউ (গোলরক্ষক), লারয়েয়া, করনেলিয়াস, বোম্বিতো, জহন্সটোন, মিলার, এস্তাকুইও, সালিবা, বুচানান, ওলুওয়াসেয়ি, ডেভিড
বিডি-প্রতিদিন/এআইডি