শিরোনাম
প্রকাশ: ২৩:২১, রবিবার, ২৮ জুন, ২০২৬ আপডেট: ০০:২৯, সোমবার, ২৯ জুন, ২০২৬

নকআউট পর্বে নতুন ইতিহাসের অপেক্ষায় কানাডা-দ. আফ্রিকা

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
নকআউট পর্বে নতুন ইতিহাসের অপেক্ষায় কানাডা-দ. আফ্রিকা

গ্রুপ পর্বে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে ইতিহাস গড়েছে দক্ষিণ আফ্রিকা ও কানাডা। এবার সেই অর্জনকে আরও বড় করার পালা। বিশ্বকাপের নকআউট পর্বে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে দুই দল, যেখানে একটি জয়ই নিশ্চিত করবে শেষ ষোলোর টিকিট, আর একটি হার শেষ করে দেবে স্বপ্নের যাত্রা। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে ৯০ মিনিটের লড়াইই ঠিক করে দেবে কার বিশ্বকাপ অভিযান চলবে, আর কার শেষ হবে।

খেলাটি বাংলাদেশ সময় অনুযায়ী রোববার দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের নক আউট স্টেজের এই প্রথম ম্যাচে কে কার চেয়ে কতটা এগিয়ে বা পিছিয়ে? গ্রুপ পর্বের ম্যাচে কে কতটুকু শক্তিমত্তার পরিচয় দিয়ে এসেছে? চলুন দেখে নেওয়া যাক।

‘বি’ গ্রুপ থেকে কানাডা ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার আপ হিসেবে শেষ-৩২ এর লড়াইয়ে মাঠে নামবে। কানাডার আক্রমণভাগ গ্রুপ পর্বে ম্যাচভেদে ভিন্ন চিত্র উপহার দিয়েছে। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে তারা ১৩টি শট নেয়, যার ৪টি ছিল অন-টার্গেট। প্রতিপক্ষের বক্সে ৩৭টি টাচ থাকলেও তারা ২টি বড় সুযোগ নষ্ট করে। ২১ মিনিটে পিছিয়ে পড়ার পর ৭৮ মিনিটে বদলি কাইল লারিনের গোলে সমতায় ফেরে দলটি।

কাতারের বিপক্ষে কানাডার আক্রমণ ছিল বিধ্বংসী। প্রত্যাশিত গোল ৪.৬০, প্রতিপক্ষের বক্সে ৯৭টি টাচ এবং ৩২টি শটের মধ্যে ১০টি অন-টার্গেট ছিল। জোনাথন ডেভিড হ্যাটট্রিক করেন, আর কাইল লারিন ও নাথান সালিবা একটি করে গোল যোগ করেন।

সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে কানাডার আক্রমণভাগ ছিল নিষ্প্রভ। তবে দ্বিতীয়ার্ধে ২ গোল হজমের পর তারা আক্রমণের গতি বাড়ায়। বদলি প্রমিজ ডেভিড মাঠে নেমেই একটি গোল করে ব্যবধান কমালেও আর গোল না পাওয়ায় শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়ে কানাডা।

কানাডার মিডফিল্ড গ্রুপ পর্বে দুই ম্যাচে দারুণ আধিপত্য দেখালেও সুইজারল্যান্ডের বিপক্ষে চাপে পড়ে। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে তারা ৬১% বল দখলে রেখে ৪২১টি পাসের মধ্যে ৩১০টি (৭৪%) সফল করে, যার ১৮৩টি ছিল প্রতিপক্ষের অর্ধে। তবে ক্রসের সফলতার হার ছিল মাত্র ২১%।

কাতারের বিপক্ষে কানাডার মাঝমাঠ পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করে। ৭৯% বল দখলের পাশাপাশি তারা ৫৬৭টি পাসের মধ্যে ৫১৫টি (৯১%) সফল করে, যার ৪৪২টি ছিল প্রতিপক্ষের অর্ধে।

সুইজারল্যান্ডের হাই-প্রেসিংয়ের সামনে প্রথমার্ধে কানাডার মিডফিল্ড পাসিংয়ে তাড়াহুড়ো ও ভুলের কারণে ছন্দ হারায়, ফলে আক্রমণভাগে বলের জোগান ব্যাহত হয়। তবে শেষ ৩০ মিনিটে তারা ঘুরে দাঁড়িয়ে কয়েকটি ভালো বিল্ড-আপ তৈরি করতে সক্ষম হয়।

কানাডার রক্ষণভাগ গ্রুপ পর্বে বৈচিত্র্যপূর্ণ পারফরম্যান্স দেখিয়েছে। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে তারা গ্রাউন্ড ডুয়েলে ৫৮% জয় পেলেও এরিয়াল ডুয়েলে সফলতা ছিল মাত্র ৩৩%। ২১ মিনিটে লুকিচের গোল ঠেকাতে ব্যর্থ হলেও পুরো ম্যাচে প্রতিপক্ষকে মাত্র ৩টি অন-টার্গেট শটেই সীমাবদ্ধ রাখে।

কাতারের বিপক্ষে কানাডার ডিফেন্সকে তেমন কোনো পরীক্ষাই দিতে হয়নি। কাতার পুরো ম্যাচে মাত্র ২টি শট নেয়, যার একটিও অন-টার্গেট ছিল না। এমনকি প্রতিপক্ষের বক্সে তাদের টাচ ছিল মাত্র ১টি, ফলে কানাডা অনায়াসেই ক্লিনশিট ধরে রাখে।

সুইজারল্যান্ডের বিপক্ষে আলফোনসো ডেভিসের অনুপস্থিতিতে কানাডার রক্ষণভাগের দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৬ মিনিটে রুবেন ভারগাস এবং ৫৭ মিনিটে রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে জোহান মানজাম্বি গোল করেন। ম্যাচ শেষে কোচ জেসি মার্শও স্বীকার করেন, বিরতির পর পাঁচজনের ডিফেন্সে না ফেরাই রক্ষণভাগের জন্য বড় ভুল সিদ্ধান্ত ছিল।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ‘এ’ গ্রুপের রানার আপ হিসেবে পরের রাউন্ডে যাচ্ছে। শুরুতে হোঁচট খেলেও শেষের দিকে এসে ঘুরে দাঁড়ায় হুগো ব্রুসের শিষ্যরা। দক্ষিণ আফ্রিকার আক্রমণভাগে গ্রুপ পর্বজুড়ে ধারাবাহিকতার ঘাটতি ছিল স্পষ্ট। মেক্সিকোর বিপক্ষে তারা পুরো ম্যাচে মাত্র ৩টি শট নেয়, প্রত্যাশিত গোল ছিল মাত্র ০.০৭ এবং প্রতিপক্ষের বক্সে বল স্পর্শ করে মাত্র ২ বার।

চেকিয়ার বিপক্ষে অবশ্য আক্রমণে উন্নতি দেখা যায়। তারা ১৭টি শট নেয়, যার ৪টি ছিল লক্ষ্যে এবং প্রত্যাশিত গোল বেড়ে দাঁড়ায় ১.৩৮-এ। তবে ওপেন প্লে বা মাঠের খেলা থেকে গোল করার দুর্বলতা থেকেই যায়। একমাত্র গোলটি আসে পেনাল্টি থেকে, আর ১৭টি শটের মধ্যে ১১টিই ছিল বক্সের বাইরে থেকে নেওয়া।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ জয়ের ম্যাচে দক্ষিণ আফ্রিকার আক্রমণভাগ সবচেয়ে কার্যকর ছিল। তারা ১৩টি শট নেয়, যার ৪টি অন-টার্গেট এবং ৪টি ব্লক হয়। দলের মোট প্রত্যাশিত গোল ছিল ১.১৬, যার মধ্যে ওপেন প্লে থেকে ১.০৪। এই ম্যাচে তারা একটি বড় সুযোগ তৈরি করে। ম্যাচের ৬৩তম মিনিটে মাসেকোর দুর্দান্ত ফিনিশিংয়ে জয়সূচক গোলটি আসে। তবে এই ম্যাচেও দূরপাল্লার শটের প্রবণতা ছিল, ১৩টির মধ্যে ৮টিই নেওয়া হয় বক্সের বাইরে থেকে।

দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডের পারফরম্যান্স ম্যাচভেদে বল পজেশনের ওপর নির্ভর করেছে। মেক্সিকোর হাই-প্রেসিংয়ের বিপক্ষে তারা মাত্র ৪০% বল দখলে রাখতে পারে। পাসিংয়ের নির্ভুলতা ছিল ৮১%, সফল পাস ২৭২টি। লং বল ও ক্রসের সফলতাও ছিল হতাশাজনক।

চেকিয়ার বিপক্ষে চিত্র পাল্টে যায়। ৬২% বল দখলে রেখে তারা ৯০% নির্ভুলতায় ৫০৮টি সফল পাস খেলে এবং লং বলের সফলতার হার বেড়ে ৫২%-এ পৌঁছায়।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকা বল দখলের বদলে রক্ষণাত্মক ও কাউন্টার-অ্যাটাকিং কৌশল বেছে নেয়। ফলে বল পজেশন নেমে আসে ৩২%-এ। তারা ৮১% নির্ভুলতায় ২৭৭টি সফল পাস দেয়, প্রতিপক্ষের অর্ধে সম্পন্ন করে ১০৩টি পাস। লং বলের সফলতার হার ছিল ৩৩% (১৯টি সফল) এবং ক্রসের সফলতা ১৩%। বলের দখল কম থাকলেও কৌশলগতভাবে প্রতিপক্ষের আক্রমণ সামাল দিতে তারা সফল ছিল।

দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগে গ্রুপ পর্বে মিশ্র চিত্র দেখা গেছে। মেক্সিকোর বিপক্ষে তারা শারীরিক ও এরিয়াল ডুয়েলে পিছিয়ে ছিল। মাত্র ৩২% এরিয়াল ডুয়েল জয়ের পাশাপাশি গ্রাউন্ড ডুয়েলেও দুর্বলতা ছিল স্পষ্ট, যার ফল ২-০ গোলের হার।

চেকিয়ার বিপক্ষে ১-১ ড্র করলেও রক্ষণভাগ প্রতিপক্ষকে ৩টি বড় সুযোগ তৈরি করতে দেয়। ডিফেন্ডাররা মেক্সিকোর বিপক্ষে ১৭টি ও চেকিয়ার বিপক্ষে ২৪টি ক্লিয়ারেন্স এবং একাধিক ট্যাকল করে দলকে বাঁচানোর চেষ্টা করেন। তবে ডি-বক্সে পজিশনিং ও এরিয়াল ডুয়েলে দুর্বলতা (৪১% সফলতা) উদ্বেগের কারণ ছিল।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে অবশ্য দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগ অসাধারণ পারফরম্যান্স উপহার দেয়। কোরিয়ার ৬৮% বল দখল, ১৮ বার বক্সে প্রবেশ ও ৮টি শটের বিপরীতে তারা মাত্র ৩টি অন-টার্গেট রাখতে দেয়। ডিফেন্ডাররা ৪০টি ক্লিয়ারেন্স, ১৫টি ইন্টারসেপশন, ২টি ব্লক ও ১১টি সফল ট্যাকল করে ক্লিনশিট নিশ্চিত করেন।

এরিয়াল ডুয়েলে কিছু দুর্বলতা থাকলেও গ্রাউন্ড ডুয়েলে তারা ৫১% জয় পায়। গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস ৩টি গুরুত্বপূর্ণ সেভ করে ক্লিনশিট রাখেন। ডিফেন্সে খুলিসো মুদাউ এই ম্যাচে অসাধারণ পারফর্ম্যান্স দেখান।

সব মিলিয়ে পরিসংখ্যান বলছে, ম্যাচটি একপেশে হওয়ার সম্ভাবনা খুবই কম। দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় শক্তি তাদের শৃঙ্খলাবদ্ধ রক্ষণ ও দ্রুত কাউন্টার অ্যাটাক, যদিও আক্রমণে ধারাবাহিকতার অভাব এবং এরিয়াল ডুয়েলে দুর্বলতা তাদের চিন্তার কারণ।

অন্যদিকে কানাডা আক্রমণে অনেক বেশি বৈচিত্র্যময় ও সুযোগ তৈরিতে এগিয়ে থাকলেও, শক্তিশালী প্রতিপক্ষের চাপে তাদের রক্ষণভাগে ভাঙনের চিত্রও দেখা গেছে। ফলে লস অ্যাঞ্জেলেসে শেষ ষোলোর টিকিটের এই লড়াইয়ে পার্থক্য গড়ে দিতে পারে ছোট ছোট মুহূর্ত-একটি ভুল, একটি সফল কাউন্টার কিংবা কোনো ব্যক্তিগত নৈপুণ্য।

যে দল নিজেদের শক্তির জায়গাগুলো সবচেয়ে ভালোভাবে কাজে লাগাতে পারবে এবং দুর্বলতাগুলো আড়াল করতে পারবে, তারাই ইতিহাস গড়ে জায়গা করে নেবে বিশ্বকাপের শেষ ষোলোতে।

বিডি-প্রতিদিন/এআইডি

এই বিভাগের আরও খবর
নাটকীয় ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জিতলো আয়ারল্যান্ড
নাটকীয় ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জিতলো আয়ারল্যান্ড
জোতাকে স্মরণ করেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে পর্তুগাল
জোতাকে স্মরণ করেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে পর্তুগাল
বিশ্বকাপে টাইব্রেকারে নেওয়া ৩২০টি শটের কতটি গোল হয়েছে?
বিশ্বকাপে টাইব্রেকারে নেওয়া ৩২০টি শটের কতটি গোল হয়েছে?
জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচের আগে সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী
জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচের আগে সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম
হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ
হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ
বসনিয়া নিয়ে মন্তব্যর পর ক্ষমা চাইল মার্কিন সাংবাদিক
বসনিয়া নিয়ে মন্তব্যর পর ক্ষমা চাইল মার্কিন সাংবাদিক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও হার, বিশ্বকাপ শেষ বাংলাদেশের
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও হার, বিশ্বকাপ শেষ বাংলাদেশের
গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে মেসি
গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে মেসি
ফ্রান্সকে হারানোর অতীত স্মৃতিতে আত্মবিশ্বাসী সুইডেন
ফ্রান্সকে হারানোর অতীত স্মৃতিতে আত্মবিশ্বাসী সুইডেন
নটিংহ্যামে টেস্টের মধ্যেই বেন স্টোকসের অবসর ঘোষণা
নটিংহ্যামে টেস্টের মধ্যেই বেন স্টোকসের অবসর ঘোষণা
ম্যানসিটির নজরে মরক্কোর তরুণ মিডফিল্ডার বুয়াদ্দি
ম্যানসিটির নজরে মরক্কোর তরুণ মিডফিল্ডার বুয়াদ্দি
সর্বশেষ খবর
শাবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরির ওরিয়েন্টেশন শুরু
শাবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরির ওরিয়েন্টেশন শুরু

৬ মিনিট আগে | ক্যাম্পাস

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮৫ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার দুই শিশু
ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮৫ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার দুই শিশু

৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার আরও উন্নতি
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার আরও উন্নতি

২১ মিনিট আগে | জাতীয়

নাটকীয় ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জিতলো আয়ারল্যান্ড
নাটকীয় ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জিতলো আয়ারল্যান্ড

৩৭ মিনিট আগে | মাঠে ময়দানে

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

৩৯ মিনিট আগে | জাতীয়

২৪ দিন পর র‍্যাব ক্যাম্পে নিজেই হাজির অপহৃত ব্যক্তি ইমতিয়াজ
২৪ দিন পর র‍্যাব ক্যাম্পে নিজেই হাজির অপহৃত ব্যক্তি ইমতিয়াজ

৪২ মিনিট আগে | দেশগ্রাম

মেক্সিকোর সমুদ্রসৈকতে কুমিরের আক্রমণে পর্যটকের মৃত্যু
মেক্সিকোর সমুদ্রসৈকতে কুমিরের আক্রমণে পর্যটকের মৃত্যু

৪৫ মিনিট আগে | পাঁচফোড়ন

জোতাকে স্মরণ করেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে পর্তুগাল
জোতাকে স্মরণ করেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে পর্তুগাল

৪৮ মিনিট আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপে টাইব্রেকারে নেওয়া ৩২০টি শটের কতটি গোল হয়েছে?
বিশ্বকাপে টাইব্রেকারে নেওয়া ৩২০টি শটের কতটি গোল হয়েছে?

৫৯ মিনিট আগে | মাঠে ময়দানে

পাখির ভাষার রহস্য উন্মোচনে মার্কিন বিজ্ঞানীর সাফল্য
পাখির ভাষার রহস্য উন্মোচনে মার্কিন বিজ্ঞানীর সাফল্য

১ ঘণ্টা আগে | বিজ্ঞান

জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচের আগে সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী
জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচের আগে সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রাইভেটকারে গরু তুলে পালানোর সময় দুই চোর আটক
প্রাইভেটকারে গরু তুলে পালানোর সময় দুই চোর আটক

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

নকআউট পর্বে নতুন ইতিহাসের অপেক্ষায় কানাডা-দ. আফ্রিকা
নকআউট পর্বে নতুন ইতিহাসের অপেক্ষায় কানাডা-দ. আফ্রিকা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রিসোর্টের পুলে ঝাঁপ দিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
রিসোর্টের পুলে ঝাঁপ দিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

১ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

খিলগাঁওয়ে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম
খিলগাঁওয়ে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

১ ঘণ্টা আগে | নগর জীবন

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি

২ ঘণ্টা আগে | জাতীয়

২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য
২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য

২ ঘণ্টা আগে | বিজ্ঞান

চলতি অর্থবছরের ২৭ জুন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ
চলতি অর্থবছরের ২৭ জুন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ

২ ঘণ্টা আগে | অর্থনীতি

হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ
হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী
সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী

২ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

কুমিল্লা নগরীতে হকার উচ্ছেদ অভিযান, ভেঙে ফেলা হলো ভ্যান
কুমিল্লা নগরীতে হকার উচ্ছেদ অভিযান, ভেঙে ফেলা হলো ভ্যান

২ ঘণ্টা আগে | নগর জীবন

তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে, বন্যার শঙ্কা
তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে, বন্যার শঙ্কা

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

বসনিয়া নিয়ে মন্তব্যর পর ক্ষমা চাইল মার্কিন সাংবাদিক
বসনিয়া নিয়ে মন্তব্যর পর ক্ষমা চাইল মার্কিন সাংবাদিক

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ, ৭ দিনে ১৩০০ জনের বেশি মানুষের মৃত্যু
ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ, ৭ দিনে ১৩০০ জনের বেশি মানুষের মৃত্যু

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘আনসার-ভিডিপি দক্ষ খেলোয়াড় গড়ে তুলে দেশের জন্য গৌরব বয়ে আনছে’
‘আনসার-ভিডিপি দক্ষ খেলোয়াড় গড়ে তুলে দেশের জন্য গৌরব বয়ে আনছে’

৩ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা
৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

সিআইডি ও হাইওয়ে পুলিশ পেল নতুন প্রধান
সিআইডি ও হাইওয়ে পুলিশ পেল নতুন প্রধান

৩ ঘণ্টা আগে | জাতীয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও হার, বিশ্বকাপ শেষ বাংলাদেশের
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও হার, বিশ্বকাপ শেষ বাংলাদেশের

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সর্বাধিক পঠিত
পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি
পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ধর্ম উপদেষ্টা খালিদ একাই  চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা
ধর্ম উপদেষ্টা খালিদ একাই চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা

১৫ ঘণ্টা আগে | জাতীয়

জর্ডানকে হারিয়ে বাংলাদেশের জন্য যে বার্তা দিলেন এমিলিয়ানো মার্তিনেজ
জর্ডানকে হারিয়ে বাংলাদেশের জন্য যে বার্তা দিলেন এমিলিয়ানো মার্তিনেজ

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে’
‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে’

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি
ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

'বাপ কা বেটা': আর্জেন্টিনার জার্সিতে দুই প্রজন্মের অনন্য এক রূপকথা
'বাপ কা বেটা': আর্জেন্টিনার জার্সিতে দুই প্রজন্মের অনন্য এক রূপকথা

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব খোকনের
৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব খোকনের

১০ ঘণ্টা আগে | জাতীয়

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা

১৪ ঘণ্টা আগে | জাতীয়

নকআউটে উঠেছে ৩২ দল, কে খেলবে কার বিপক্ষে?
নকআউটে উঠেছে ৩২ দল, কে খেলবে কার বিপক্ষে?

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এমবাপে-হালান্ড-ভিনি পিছনে : গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি
এমবাপে-হালান্ড-ভিনি পিছনে : গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

স্কালোনির ‘বেঞ্চ পাওয়ার’: ৯ পরিবর্তন নিয়েও জর্ডানকে ওড়ালো বিশ্বচ্যাম্পিয়নরা
স্কালোনির ‘বেঞ্চ পাওয়ার’: ৯ পরিবর্তন নিয়েও জর্ডানকে ওড়ালো বিশ্বচ্যাম্পিয়নরা

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পর্তুগালকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে কলম্বিয়া
পর্তুগালকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে কলম্বিয়া

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প
হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সাবেক কমিশনার হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড
সাবেক কমিশনার হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড

১২ ঘণ্টা আগে | জাতীয়

ব্রাজিল-জাপানের রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা
ব্রাজিল-জাপানের রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০
বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি
মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের ১ম সমীকরণ মিস, এখন বাকি মাত্র ২টা লাইফলাইন!
ইরানের ১ম সমীকরণ মিস, এখন বাকি মাত্র ২টা লাইফলাইন!

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বেঞ্চ থেকে নেমেই ফ্রি কিকে মেসির গোল
বেঞ্চ থেকে নেমেই ফ্রি কিকে মেসির গোল

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অপরাজেয় দৌড়: ব্রাজিলের সর্বকালের সেরা রেকর্ড থেকে এখনো কত পিছনে মেসিরা?
অপরাজেয় দৌড়: ব্রাজিলের সর্বকালের সেরা রেকর্ড থেকে এখনো কত পিছনে মেসিরা?

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৫২ বছরের স্মৃতিবিজড়িত ‘গ্যালাক্সি’ ছেড়ে নতুন ঠিকানায় সালমান খান!
৫২ বছরের স্মৃতিবিজড়িত ‘গ্যালাক্সি’ ছেড়ে নতুন ঠিকানায় সালমান খান!

২২ ঘণ্টা আগে | শোবিজ

নকআউটে রোনালদোদের প্রতিপক্ষ কারা
নকআউটে রোনালদোদের প্রতিপক্ষ কারা

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এক কিউআরেই সব পেমেন্ট: যা বললেন গভর্নর
এক কিউআরেই সব পেমেন্ট: যা বললেন গভর্নর

১০ ঘণ্টা আগে | জাতীয়

হরমুজ প্রণালির কাছে সৌদি তেল কোম্পানির হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪
হরমুজ প্রণালির কাছে সৌদি তেল কোম্পানির হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইতালির স্বপ্নে ২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ মাদারীপুরে হেমায়েত মোল্লা
ইতালির স্বপ্নে ২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ মাদারীপুরে হেমায়েত মোল্লা

১১ ঘণ্টা আগে | দেশগ্রাম

মেসি-নির্ভরতা কাটিয়ে ওঠার ইঙ্গিত, তবে শেষ পর্যন্ত ত্রাতা সেই চেনা জাদুকরই
মেসি-নির্ভরতা কাটিয়ে ওঠার ইঙ্গিত, তবে শেষ পর্যন্ত ত্রাতা সেই চেনা জাদুকরই

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মেসি-জাদুতে জর্ডান বধ, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ আর্জেন্টিনা
মেসি-জাদুতে জর্ডান বধ, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ আর্জেন্টিনা

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপ থেকে বাদ পড়ায় চার্টার্ড ফ্লাইট বাতিল
বিশ্বকাপ থেকে বাদ পড়ায় চার্টার্ড ফ্লাইট বাতিল

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

১৬ ঘণ্টা আগে | জাতীয়

দাম বেড়ে স্বর্ণের ভরি কত?
দাম বেড়ে স্বর্ণের ভরি কত?

১৩ ঘণ্টা আগে | অর্থনীতি

প্রিন্ট সর্বাধিক
স্পারসোকে আধুনিক করতে হবে : প্রধানমন্ত্রী
স্পারসোকে আধুনিক করতে হবে : প্রধানমন্ত্রী

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

তিন পুলিশের মৃত্যুদণ্ড
তিন পুলিশের মৃত্যুদণ্ড

প্রথম পৃষ্ঠা

২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ হেমায়েত
২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ হেমায়েত

প্রথম পৃষ্ঠা

আবারও তীব্র যুদ্ধ
আবারও তীব্র যুদ্ধ

প্রথম পৃষ্ঠা

সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব
সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব

প্রথম পৃষ্ঠা

অর্থনীতি বহুমুখীকরণে বিকল্প শিল্প গড়ে তুলতে হবে
অর্থনীতি বহুমুখীকরণে বিকল্প শিল্প গড়ে তুলতে হবে

সম্পাদকীয়

লন্ডনের আদলে শিক্ষাবান্ধব বাজেট
লন্ডনের আদলে শিক্ষাবান্ধব বাজেট

নগর জীবন

পরীর নতুন প্রজেক্ট
পরীর নতুন প্রজেক্ট

শোবিজ

অটোচালককে শিকলে বেঁধে নির্যাতন
অটোচালককে শিকলে বেঁধে নির্যাতন

দেশগ্রাম

দেশের প্রথম এআই-ভিত্তিক ডিজিটাল প্রেসক্রিপশন প্ল্যাটফর্ম ‘বায়োনাইট’
দেশের প্রথম এআই-ভিত্তিক ডিজিটাল প্রেসক্রিপশন প্ল্যাটফর্ম ‘বায়োনাইট’

প্রাণের ক্যাম্পাস

বিরোধী দলের বাজেট সমালোচনা আমলে নিচ্ছি না
বিরোধী দলের বাজেট সমালোচনা আমলে নিচ্ছি না

প্রথম পৃষ্ঠা

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান

প্রথম পৃষ্ঠা

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দাবিতে মহাসড়ক অবরোধ, ভোগান্তি
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দাবিতে মহাসড়ক অবরোধ, ভোগান্তি

দেশগ্রাম

কক্সবাজারে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
কক্সবাজারে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

দেশগ্রাম

মেলান্দহে শিশু সন্তানকে পানিতে ফেলে হত্যা
মেলান্দহে শিশু সন্তানকে পানিতে ফেলে হত্যা

দেশগ্রাম

গ্যাস সংযোগ দাবিতে বিক্ষোভ
গ্যাস সংযোগ দাবিতে বিক্ষোভ

দেশগ্রাম

বাচ্চাদের প্রিয় খালামণি...
বাচ্চাদের প্রিয় খালামণি...

শোবিজ

হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার
হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার

প্রথম পৃষ্ঠা

নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেপ্তার
নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেপ্তার

প্রথম পৃষ্ঠা

হাতের টানে উঠছে কার্পেটিং
হাতের টানে উঠছে কার্পেটিং

দেশগ্রাম

নওয়াজের জীবনসংগ্রাম
নওয়াজের জীবনসংগ্রাম

শোবিজ

বিদেশি অস্ত্রসহ পাটালি গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার
বিদেশি অস্ত্রসহ পাটালি গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

প্রথম পৃষ্ঠা

অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে
অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে

প্রথম পৃষ্ঠা

শাবানার ‘অবুঝ মন’ ৩০ বার দেখেন ওয়াহিদ সাদিক
শাবানার ‘অবুঝ মন’ ৩০ বার দেখেন ওয়াহিদ সাদিক

শোবিজ

অফিস সহায়ক চাকরিতে উচ্চশিক্ষিতের ভিড়
অফিস সহায়ক চাকরিতে উচ্চশিক্ষিতের ভিড়

সম্পাদকীয়

রাজধানীতে গণপিটুনিতে নিহত যুবক
রাজধানীতে গণপিটুনিতে নিহত যুবক

প্রথম পৃষ্ঠা

বনদস্যুর উৎপাত
বনদস্যুর উৎপাত

সম্পাদকীয়

নেইমারের দিকে তাকিয়ে ফুটবলবিশ্ব
নেইমারের দিকে তাকিয়ে ফুটবলবিশ্ব

প্রথম পৃষ্ঠা

রোনালদোয় সমস্যা দেখেন না কোচ
রোনালদোয় সমস্যা দেখেন না কোচ

মাঠে ময়দানে