শেষ হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব। টানা কয়েক দিনের উত্তেজনাপূর্ণ লড়াই শেষে নির্ধারিত হয়েছে নকআউট পর্বের ৩২ দল। শেষ দিনে নাটকীয় ড্র করে ‘জে’ গ্রুপ থেকে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে আলজেরিয়া ও অস্ট্রিয়া। অন্যদিকে শেষ মুহূর্তে বিদায় নিতে হয়েছে ইরানকে।
৪৮ দলের বিশ্বকাপ হওয়ায় এবারই প্রথম চালু হয়েছে রাউন্ড অব ৩২। ১২টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপের সঙ্গে সেরা আটটি তৃতীয় স্থানধারী দল মিলিয়ে গঠিত হয়েছে নকআউট পর্ব।
রবিবার (২৮ জুন) থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ধাপ, রাউন্ড অব ৩২। এই পর্বে জয়ী ১৬ দল জায়গা করে নেবে শেষ ষোলোতে। এরপর একে একে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং শিরোপা নির্ধারণী ফাইনাল। আগামী ১৯ জুলাই ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ২০২৬ ফিফা বিশ্বকাপের জমজমাট আসর।
নকআউট পর্বে বেশ কয়েকটি হাইভোল্টেজ ম্যাচ অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের জন্য। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ অভিষেক বিশ্বকাপে চমক দেখানো কেপ ভার্দে। এছাড়া ব্রাজিল-জাপান, ফ্রান্স-সুইডেন, পর্তুগাল-ক্রোয়েশিয়া এবং ইংল্যান্ড-ডিআর কঙ্গোর ম্যাচ নিয়েও রয়েছে বাড়তি আগ্রহ।
রাউন্ড অব ৩২-এর পূর্ণাঙ্গ সূচি (বাংলাদেশ সময়)
- ২৯ জুন, রাত ১টা — দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা
- ২৯ জুন, রাত ১১টা — ব্রাজিল বনাম জাপান
- ৩০ জুন, রাত ২:৩০টা — জার্মানি বনাম প্যারাগুয়ে
- ৩০ জুন, সকাল ৭টা — নেদারল্যান্ডস বনাম মরক্কো
- ৩০ জুন, রাত ১১টা — নরওয়ে বনাম আইভরি কোস্ট
- ১ জুলাই, রাত ৩টা — ফ্রান্স বনাম সুইডেন
- ১ জুলাই, সকাল ৭টা — মেক্সিকো বনাম ইকুয়েডর
- ১ জুলাই, রাত ১০টা — ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো
- ২ জুলাই, রাত ২টা — বেলজিয়াম বনাম সেনেগাল
- ২ জুলাই, সকাল ৬টা — যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া ও হার্জেগোভিনা
- ৩ জুলাই, রাত ১টা — স্পেন বনাম অস্ট্রিয়া
- ৩ জুলাই, ভোর ৫টা — পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া
- ৩ জুলাই, সকাল ৯টা — সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া
- ৪ জুলাই, রাত ১২টা — অস্ট্রেলিয়া বনাম মিসর
- ৪ জুলাই, ভোর ৪টা — আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে
- ৪ জুলাই, সকাল ৭:৩০টা — কলম্বিয়া বনাম ঘানা
বিডি প্রতিদিন/এম.এস