কেউ নামই জানতেন না দেশটির। সবাই ভেবেছিলেন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের কাছে প্রথম ম্যাচে হেসেখেলেই হেরে যাবে ৬ লাখ জনসংখ্যার কেপ ভার্দে। কিন্তু না ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে ভোজিনিয়ারা।
তার নৈপণ্যে গোলশূন্য ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করে নবাগত কেপ ভার্দে। এর পরই আলোচনায় আসে বিশ্বকাপের নতুন ‘বিস্ময়’ হিসেবে। পরের ম্যাচে আরেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের সঙ্গেও পয়েন্ট ভাগাভাগি করে মাত্র ৪ হাজার বর্গকিলোমিটার আয়তনের দেশটি। তাদের বিপক্ষেও ২-২ গোলে ড্র করে কেপ ভার্দে। এরপর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে নকআউটের জন্য। যাদের হারানোর কিছু নেই, তাদের কিসের ভয়! এ মন্ত্রই এখন ভোজিনিয়াদের ইতিহাসের সাক্ষী করেছে। শেষ ম্যাচে সৌদি আরবকেও গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে তারা। তিন ড্রয়ে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ হয়ে শেষ ৩২-এ প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে। বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে তারা অংশগ্রহণ করে। এবার নকআউট পর্বে উঠল ইতিহাসের ক্ষুদ্রতম দেশ হিসেবে। এ ছাড়া ২০০৬ আসরে ইউক্রেন ও ঘানার পর অভিষেকেই গ্রুপ পর্ব টপকাল কেপ ভার্দে। অথচ এবার অংশগ্রহণ করাটাই ছিল তাদের জন্য ইতিহাস। এবার নকআউটে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার চ্যালেঞ্জ এবারের বিশ্বকাপের নতুন বিস্ময় কেপ ভার্দে। শেষ ম্যাচে উরুগুয়েকে বিদায় করে গ্রুপসেরা হয়েছে স্পেন।
শিরোনাম
- বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন: বিডা চেয়ারম্যান
- পুলিশের ওপর হামলার পর হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা
- বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
- বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
- বাবার হাত ধরে রোনালদোর গোল ‘দেখল’ দৃষ্টিহীন শিশু, ভিডিও ভাইরাল
- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী
- ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
- যুক্তরাষ্ট্রে কেপ ভার্দিয়ানদের আনন্দে গোলাগুলিতে আহত ৪
- অনুশীলনে দুই ফুটবলারের মারামারি, তবুও খুশি পানামা কোচ
- ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়
- জাবিতে ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট পাশ
- পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
- নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধের জেরে গুলি, আহত ৬
- রায়পুরের ৫ খুন: কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে গুরুত্ব দিচ্ছে পুলিশ
- পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, আহত ১
- গোবিন্দগঞ্জে পুকুরে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
- ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী
- মালয়েশিয়ায় ড্রোনের সহায়তায় অভিযানে ৩২ অভিবাসী আটক
- সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যু ‘দুলাভাই’ বাহিনীর বন্দুকযুদ্ধ, নিহত ১
প্রথমবারেই ইতিহাস
আর্জেন্টিনার এবার কেপ ভার্দে চ্যালেঞ্জ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
সর্বশেষ খবর
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম