বলিউডের ‘অ্যাংরি ইয়াং ম্যান’ অমিতাভ বচ্চন। সত্তর-আশির দশকের খলনায়িকা ও ক্যাবারে ড্যান্সার বিন্দুর একটি ভুলের কারণে ‘বিগ বি’-এর দামি শার্ট মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে গিয়েছিল। তাও আবার খোদ জয়া বচ্চনের চোখের সামনে। এত বছর পর বলিউডের সেই বহুচর্চিত ঘটনা আবারও সমাজমাধ্যমে ভাইরাল হলো। ঘটনাটি ঘটেছিল একটি ছবির শুটিং সেটে (অনেকের মতে ছবিটি ‘অভিমান’ বা ‘জঞ্জির’ সময়ের)। অমিতাভ বচ্চন সেদিন একটি ধবধবে সাদা দামি সিল্কের শার্ট পরে শুটিং করছিলেন। সেই সময়ই সেটে আচমকা হাজির হন জয়া বচ্চন। অমিতাভ ও জয়া তখন একে অপরের প্রেমে মগ্ন। বচ্চন দম্পতি এবং অভিনেত্রী বিন্দু একসঙ্গে বসে গল্প করছিলেন। বিন্দু বরাবরই পান খেতে ভালোবাসতেন। গল্প করার সময় তাঁর মুখেও একটি মসলা পান ছিল। জয়া বচ্চন সেটে আসায় পরিবেশ আরও জমে ওঠে এবং তিনজন মিলে হাসিগল্পে মেতে ওঠেন। আড্ডার মাঝেই অমিতাভ বচ্চন হঠাৎ এমন একটি মজার কথা বলেন, যা শুনে বিন্দু নিজের হাসি চেপে রাখতে পারেননি। তিনি মুখ হাঁ করে হো হো করে হেসে ওঠেন। আর ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় চরম বিপর্যয়! বিন্দুর মুখের ভিতর থাকা পানের লাল পিক ছিটকে গিয়ে সরাসরি পড়ে অমিতাভ বচ্চনের সেই ধবধবে সাদা দামি সিল্কের শার্টের ওপর! মুহূর্তের মধ্যে শার্টের বুক থেকে শুরু করে হাতা লাল পানের রসে মাখামাখি হয়ে যায়। অমিতাভের শার্টের ওই দশা দেখে বিন্দুর তো তখন হাত-পা কাঁপার জোগাড়। তিনি ভাবছিলেন, ইন্ডাস্ট্রির এত বড় তারকা, তাও আবার প্রচণ্ড রাগী, এবার নির্ঘাত তাঁর ওপর রেগে আগুন হয়ে যাবেন! কিন্তু সবাইকে অবাক করে দিয়ে জয়া বচ্চন নিজেই পরিস্থিতি সামাল দেন। জয়া বচ্চন বিন্দুর ভয় পাওয়া মুখ দেখে হেসেই আকুল হন। অমিতাভ বচ্চনও রেগে যাওয়ার পরিবর্তে বিন্দুর অবস্থা দেখে মুচকি হাসেন এবং বলেন, ‘ঠিক আছে বিন্দুজি, কোনো ব্যাপার না। এটা স্রেফ একটা দুর্ঘটনা।’ অমিতাভের এই ভদ্রতা এবং জয়া বচ্চনের মিষ্টি ব্যবহার আজও বিন্দুর মনে গভীর দাগ কেটে রয়েছে।
শিরোনাম
- বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন: বিডা চেয়ারম্যান
- পুলিশের ওপর হামলার পর হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা
- বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
- বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
- বাবার হাত ধরে রোনালদোর গোল ‘দেখল’ দৃষ্টিহীন শিশু, ভিডিও ভাইরাল
- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী
- ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
- যুক্তরাষ্ট্রে কেপ ভার্দিয়ানদের আনন্দে গোলাগুলিতে আহত ৪
- অনুশীলনে দুই ফুটবলারের মারামারি, তবুও খুশি পানামা কোচ
- ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়
- জাবিতে ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট পাশ
- পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
- নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধের জেরে গুলি, আহত ৬
- রায়পুরের ৫ খুন: কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে গুরুত্ব দিচ্ছে পুলিশ
- পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, আহত ১
- গোবিন্দগঞ্জে পুকুরে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
- ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী
- মালয়েশিয়ায় ড্রোনের সহায়তায় অভিযানে ৩২ অভিবাসী আটক
- সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যু ‘দুলাভাই’ বাহিনীর বন্দুকযুদ্ধ, নিহত ১
অমিতাভের শার্টে বিন্দুর পানের পিক!
শোবিজ ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
সর্বশেষ খবর
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম