প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ দিনের চীন সফর বন্ধুপ্রতিম দুই দেশের সম্পর্ক নতুন সোপানে উন্নীত করেছে। সফর শেষে ঢাকা-বেইজিং যৌথ ইশতেহারে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে ব্যাপক ঐকমত্যে পৌঁছানোর কথা বলা হয়েছে। দুই দেশই কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে পারস্পরিক আস্থা, ঐতিহ্যগত বন্ধুত্ব এবং বাস্তবভিত্তিক সহযোগিতা ধারাবাহিকভাবে শক্তিশালী হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে চীন। বাংলাদেশের ফেব্রুয়ারির সফল সাধারণ নির্বাচনকে অভিনন্দন জানিয়ে নতুন সরকারের শাসন কার্যক্রম ও সবার আগে বাংলাদেশ নীতির প্রশংসা করে। বাংলাদেশ মনে করে, চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা নতুন উন্নয়নের সুযোগ সৃষ্টি করবে, এমন আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ। দুই দেশ তাদের সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে উন্নীত করে ‘নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের চীন-বাংলাদেশ সম্প্রদায়’ গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে। উচ্চপর্যায়ের সফর ও যোগাযোগ অব্যাহত রাখা, শাসনব্যবস্থার অভিজ্ঞতা বিনিময়, সরকার, আইনসভা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে কৌশলগত সংলাপের ব্যবস্থা গড়ে তোলা এবং কূটনীতি ও প্রতিরক্ষা বিষয়ে সংলাপ চালুর সম্ভাবনা বিবেচনা করতে রাজি হয়েছে দুই দেশ। উভয় দেশ একে অপরের সার্বভৌম স্বার্থের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে। যৌথ ইশতেহারে এক চীন নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। দুই দেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশেয়েটিভের আওতায় উচ্চমানের সহযোগিতা আরও বাড়ানোর ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে। চীন বাংলাদেশের শিল্পায়ন, কৃষির আধুনিকীকরণ, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নমূলক প্রকল্পে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দান করেছে। মোংলা বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণ প্রকল্প এবং চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল নির্মাণ এগিয়ে নিতে সম্মত হয়েছে। পানিসম্পদ ব্যবস্থাপনায় বিশেষত তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার পরিকল্পনায় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বেইজিংয়ের পক্ষ থেকে। প্রধানমন্ত্রীর চীন সফরে উন্নয়নের ক্ষেত্রে চীনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস এক বিরাট অর্জন।
শিরোনাম
- বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন: বিডা চেয়ারম্যান
- পুলিশের ওপর হামলার পর হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা
- বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
- বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
- বাবার হাত ধরে রোনালদোর গোল ‘দেখল’ দৃষ্টিহীন শিশু, ভিডিও ভাইরাল
- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী
- ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
- যুক্তরাষ্ট্রে কেপ ভার্দিয়ানদের আনন্দে গোলাগুলিতে আহত ৪
- অনুশীলনে দুই ফুটবলারের মারামারি, তবুও খুশি পানামা কোচ
- ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়
- জাবিতে ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট পাশ
- পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
- নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধের জেরে গুলি, আহত ৬
- রায়পুরের ৫ খুন: কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে গুরুত্ব দিচ্ছে পুলিশ
- পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, আহত ১
- গোবিন্দগঞ্জে পুকুরে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
- ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী
- মালয়েশিয়ায় ড্রোনের সহায়তায় অভিযানে ৩২ অভিবাসী আটক
- সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যু ‘দুলাভাই’ বাহিনীর বন্দুকযুদ্ধ, নিহত ১
যৌথ ইশতেহার
নতুন সোপানে বাংলাদেশ-চীন সম্পর্ক
প্রিন্ট ভার্সন
টপিক
সর্বশেষ খবর
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম