চলতি মাসের ২২ দিনে অন্তত চারবার নানা মাত্রার ভূমিকম্পে কেঁপেছে দেশের বিভিন্ন অঞ্চল। মাত্র কদিনের মধ্যে বাংলাদেশ ও পার্শ্ববর্তী অঞ্চলে এরকম একাধিকবার ভূমিকম্পে সর্বসাধারণের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঢাকা ও তার খুব আশপাশের এলাকা, যেমন নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং নরসিংদীতে ভূমিকম্প হয়েছে। ভূতত্ত্ববিদদের মতে, সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত অঞ্চলে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। বিশেষ করে ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় অসংখ্য ভবনধস এবং ব্যাপক ক্ষয়ক্ষতির সমূহ-শঙ্কা উদ্বেগ বাড়াচ্ছে বিশেষজ্ঞদের। খোদ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জরিপ অনুযায়ী ঢাকার অর্ধেকের বেশি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। এর মধ্যে গত বুধবার অল্প সময়ের ব্যবধানে বিশ্বের তিনটি দেশে ভূমিকম্প বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলায় শতাব্দীর ভয়াবহ ভূমিকম্পে বহু প্রাণহানি, ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া জাপানের উত্তর-পূর্বাঞ্চল এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতেও শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পপ্রবণ অঞ্চলে জরুরি সতর্কতা জারি করে স্থানীয় কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা বলেন, ভেনেজুয়েলা, জাপান ও ক্যালিফোর্নিয়া-তিনটিই সক্রিয় টেকটোনিক অঞ্চলে অবস্থিত। ফলে অল্প সময়ের ব্যবধানে শক্তিশালী ভূমিকম্প ঘটলেও সেগুলোর মধ্যে যে সরাসরি কারণগত সম্পর্ক আছে-তা ভাবার কারণ নেই। তবে আফটার শক ঝুঁকির ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত ব্যক্তির সংখ্যা সহস্রাধিক। আহত ৩ হাজারের বেশি। নিখোঁজ ও আশ্রয়হীন অর্ধলক্ষাধিক। খোলা আকাশের নিচে অনেকে সাহায্যের অপেক্ষায়। তাদের প্রতি সহায়তার হাত বাড়ানো উচিত বিশ্ববাসীর। স্বয়ং প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের পরিদর্শন, তত্ত্বাবধান ও নির্দেশনায় দেশিবিদেশি উদ্ধারকারী দল কাজ করছে। আমেরিকা, রাশিয়াসহ বেশ কিছু দেশ তাৎক্ষণিকভাবে সহায়তার হাত বাড়িয়েছে। তাদের বাহিনী উদ্ধার ও ত্রাণকাজে যোগ দেয়। আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলোর কাজ সমন্বয় করছে জাতিসংঘ। দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন দেশের সমন্বিতভাবে বড় ধরনের সহায়তার প্রয়োজন হবে। যেহেতু ভূমিকম্পের আগেই দেশটিতে টালমাটাল অবস্থার কারণে ৮০ লাখ মানুষ মানবিক সহায়তার ওপর নির্ভরশীল ছিল। এ সংখ্যা আরও বাড়বে। ভেনেজুয়েলার অসহায় মানুষ পর্যাপ্ত মানবিক সহায়তা লাভ করুক-সে প্রত্যাশা সবার। একই সঙ্গে আশা করব আমাদের দেশের সরকার, সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ এবং বাহিনী এখনই এমন জরুরি কর্মপরিকল্পনা গ্রহণ করবে; যেন অনাকাক্সিক্ষত কিন্তু আশঙ্কিত যেকোনো প্রাকৃতিক দুর্যোগে আমাদের ন্যূনতম উদ্ধার, চিকিৎসা, মৌলিক খাদ্য-পানীয় সরবরাহের সক্ষমতাটুকু থাকে। না হলে মহাবিপর্যয়ের শিকার হতে হবে জাতিকে।
শিরোনাম
- বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন: বিডা চেয়ারম্যান
- পুলিশের ওপর হামলার পর হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা
- বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
- বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
- বাবার হাত ধরে রোনালদোর গোল ‘দেখল’ দৃষ্টিহীন শিশু, ভিডিও ভাইরাল
- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী
- ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
- যুক্তরাষ্ট্রে কেপ ভার্দিয়ানদের আনন্দে গোলাগুলিতে আহত ৪
- অনুশীলনে দুই ফুটবলারের মারামারি, তবুও খুশি পানামা কোচ
- ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়
- জাবিতে ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট পাশ
- পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
- নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধের জেরে গুলি, আহত ৬
- রায়পুরের ৫ খুন: কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে গুরুত্ব দিচ্ছে পুলিশ
- পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, আহত ১
- গোবিন্দগঞ্জে পুকুরে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
- ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী
- মালয়েশিয়ায় ড্রোনের সহায়তায় অভিযানে ৩২ অভিবাসী আটক
- সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যু ‘দুলাভাই’ বাহিনীর বন্দুকযুদ্ধ, নিহত ১
ভূমিকম্প
আমাদেরও চাই আগাম প্রস্তুতি
প্রিন্ট ভার্সন
টপিক
সর্বশেষ খবর
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম