দেশের আবাসন খাতের নামি ব্র্যান্ড রূপায়ণ গ্রুপের অনন্য সৃষ্টি ‘রূপায়ণ সিটি উত্তরা’ পরিদর্শন করেছেন আবাসন খাতের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর নেতারা। রিহ্যাবের সভাপতি ড. আলী আফজালের নেতৃত্বে সংগঠনের কার্যকরী কমিটির ঊর্ধ্বতন সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় তাদের উষ্ণ অভ্যর্থনা জানান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুলসহ প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।
প্রতিনিধি দলটি রূপায়ণ সিটি উত্তরার প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটির বিভিন্ন প্রকল্প, আধুনিক জীবনযাত্রার সুযোগ-সুবিধা এবং পরিবেশবান্ধব আবাসন ব্যবস্থা ঘুরে দেখেন। আন্তর্জাতিক মানের এ প্রকল্পটির স্থাপত্যশৈলী, সবুজায়ন এবং উন্মুক্ত স্থানের চমৎকার সমন্বয় দেখে রিহ্যাব নেতারা গভীর সন্তোষ প্রকাশ করেন। মতবিনিময় সভায় রিহাব সভাপতি ড. আলী আফজাল বলেন, বাংলাদেশের আবাসনশিল্পকে বিশ্বমানে উন্নীত করতে রূপায়ণ গ্রুপ যে সাহসী ও দূরদর্শী ভূমিকা রাখছে, রূপায়ণ সিটি উত্তরা তার এক অনন্য উদাহরণ। আধুনিক ও পরিকল্পিত নগরী গড়তে এ ধরনের প্রকল্প দেশের আবাসন খাতকে আরও সমৃদ্ধ করবে। পরিদর্শন শেষে উভয় পক্ষের মধ্যে দেশের আবাসন খাতের বর্তমান পরিস্থিতি, সম্ভাবনা ও টেকসই উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। পরিদর্শনকালে রিহ্যাব নেতাদের মধ্যে ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আবদুর রাজ্জাক, সহসভাপতি, আবু খালিদ মোহাম্মদ বরকতউল্লাহ, সহসভাপতি, এ এফ এম ওবায়দুল্লাহ, পরিচালক ড. এন জোহা, মো. মাহবুবুর রহমান, আলহাজ গোলাম কিবরিয়া মজুমদার, ইঞ্জিনিয়ার মো. মোস্তফা কামাল, এ জেড এম কামরুদ্দিন, মো. জহির আহমেদ, ক্যাপ্টেন মো. শাহ আলম (অব.), মো. খাজা নজিবুল্লাহ চৌধুরী, উম্মে জাহান আরজু, হাবিবুর রহমান হাবিব, মো. এমদাদুল হক, এম ফখরুল ইসলাম, এ এস এম আবদুল গফ্ফার মেয়াজী, মো. এমদাদুল হোসেন সোহেল, তাসনোভা মাহবুব সালাম প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল, ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন, সাইফ আলী খান অতুল, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন পি জে উল্লাহ (অব.)-সহ অন্য কর্মকর্তারা।