জনপ্রিয় চিত্রনায়ক জসিম ও অলিভিয়া অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘কালাখুন’। সিনেমাটিতে তারা একসঙ্গে অভিনয় করেছিলেন।
এই সাদা-কালো ছবিটা দেখলেই সত্তর-আশির দশকের বাংলা সিনেমার একটা নরম, সরল প্রেমের গন্ধ পাওয়া যায়। নদীর পাড়, দুই বেণি, চোখের ভাষা- সব মিলিয়ে এ যেন প্রথম প্রেমের সেই ক্ল্যাসিক মুহূর্ত। ছবির গল্পটা এমন- নদীর পাড়ের প্রথম প্রেম। গ্রামের নাম সোনাপুর। নদীর নাম ইছামতী। আর গল্পের দুই মানুষ-রতন আর মালতী। তারা হলেন নায়ক জসিম ও নায়িকা অলিভিয়া। প্রযুক্তির মাধ্যমে তাঁদের এই সাদা-কালো ছবির দৃশ্য রঙিন করা হলো।